তাড়াইল(কিশোরগঞ্জ)প্রতিনিধি: রবিবার (২০ জানুয়ারী) দুপুর ১২ টায় তাড়াইল সাংবাদিক কল্যাণ সমিতি লিঃ এর ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী সমিতি কার্যালয়ে উৎযাপিত হবে। বিশাল অালোকসজ্জা সহ বর্ণাঢ্য অায়োজনে সাজানো হয়েছে সমিতি কার্যালয়।
বিশেষ অায়োজনে থাকছে অালোচনা ও মতবিনিময় সভা।
প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন,তাড়াইল উপজেলা চেয়ারম্যান ও অাওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা অাজিজুল হক ভুঁইয়া মোতাহার।
সরেজমিনে সন্ধ্যা ৭ টার সময় অনুষ্ঠানের প্রস্তুতি পর্যবেক্ষণে গিয়ে প্রথমেই চোখে পড়ে জমকালো অালোকসজ্জা।
অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে
অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে
সিনিয়র সাংবাদিকদের অন্যতম সাংবাদিক জনাব, দেলোয়ার হোসেন জানান,অাগামীকাল রবিবার(২০ জানুয়ারী) তাড়াইল সাংবাদিক কল্যাণ সমিতির লিঃ এর সভাপতি মহোদয়ের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অাবুতাহের মরাজ এর উপস্হাপনায় ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ২০১৯ খ্রীস্টাব্দ এর অলোচনা সভা ও বর্ণাঢ্য অনুষ্ঠানমালা পরিচালিত হবে।
বিশেষ অতিথিবৃন্দের মধ্যে রয়েছেন তাড়াইল উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ।
অামন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে রয়েছে বিভিন্ন সমাজ সেবক,গণ্যমান্য ব্যাক্তিবর্গ,সুশীল সমাজের নেতৃবৃন্দ,বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ সহ সাধারন মানুষ।
তিনি অারো বলেন,প্রতি বছর সরকারি অনুদন সহ তাড়াইল সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব কামরুজ্জামান মহাজন বিশেষ অনুদানের ব্যবস্হা করে দেন। অনুদানের টাকা দিয়ে গরীব মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ সহ গরীব মেধাবী ছাত্র–ছাত্রীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
জনকল্যাণ সহ পারস্পারিক সহযোগিতা ও ঐক্য স্থাপনে সদা নিয়োজিত রয়েছে তাড়াইল সংবাদিক কল্যাণ সমবায় সমিতি লিঃ




0 coment rios: