Saturday, January 26, 2019

কবিতা শিক্ষিত হয়ে লাভ কি বল? লিখেছেন কালিয়ারকান্দা,কিশোরগঞ্জ থেকে

শিক্ষিত হয়ে লাভ কি বল?
"""তৌহিদ নিরব"""""

---------_---------_----------

শিক্ষিত হয়ে লাভ কি বল?
যদি মুখের ভাষা ঠিক না থাকে
যদি পবিত্র মুখ থেকে অপবিত্র
অকথ্য,অশ্লীল ভাষা হয়ে যায় নিত্য সঙ্গী
যদি মুখের ভাষায় মিষ্টতা না থেকে
তিক্ততা প্রকাশ পায়,,তবে!
শিক্ষিত হয়ে লাভ কি বল?
যদি ব্যবহার হয় অসভ্য
ইতর,অভদ্রদের মতো,,গরিব
অসহায়,নিঃস্বদের দেখলে নাক ছিটকানো,,তবে!
শিক্ষিত হয়ে লাভ কি বল?
যদি হৃদয় মন্দিরে জমে থাকে অহংকার
দ্বিধা,কুটিলতা,অভিমান
সামান্য বিদ্যার বিশাল বড়াই
কাউকে কষ্ট দেওয়া যদি হয়ে যায়
পবিত্র সেই হৃদয়ের লক্ষ্য,,,তবে!
শিক্ষিত হয়ে লাভ কি বল?
যদি নিজের দেশ,জাতি থেকে
বিজাতি বড় হয়ে যায়,প্রতিযোগীতা
করতে হয় নোংরা অপসংস্কৃতির
বেশভূষে নিজেকে জাহির করতে হয়
পাশ্চাত্যরীতি অনুসারে,,,তবে!
শিক্ষিত হয়ে লাভ কি বল?
যদি জনমদুখিনী জননীর স্থান হয় বৃদ্ধাশ্রমে
জনক হয় ভবঘুরে,ভাই-বোন থাকে
ইটেরভাটায়,নিজের সুখের জন্য
স্ত্রীকে নিয়ে চিরসুখে থাকতে হয় অট্রালিকায়,,তবে!
শিক্ষিত হয়ে লাভ কি বল?
যদি নিয়ম পরিনত হয় অনিয়মে
পদে পদে চলে সুদ-ঘুষ
সত্যবাক্য ডুকরে কাঁদে মিথ্যার কাছে
পরাজয় শুধু সত্যের,,,তবে!
শিক্ষিত হয়ে লাভ কি বল?
যদি সোনার বাংলা হয়ে যায় কসাইখানা
এখনও খোলামাঠে চলে মাদক,ইয়াবা
নগন্য ব্যবসার পায়তারা,,তবে!
শিক্ষিত হয়ে লাভ কি বল?
যদি সৎ লোক উচ্চ শীরে কথা বলতে না পারে
কি হবে সত্যের,সৎ ব্যক্তিত্বের,কৃতিত্বের
আদর্শ আর ন্যায়পথের,,তবে!
শিক্ষিত হয়ে লাভ কি বল?
যদি অপকর্মের প্রতিবাদ করতে না পারো
বলতে না পারো উচ্চস্বরে সত্যকথা
বাতিলের মেরুদন্ড ভেঙ্গে দিতে না পারো
মুখ-বুক ফুটে বলতে না পারো,,তবে!
শিক্ষিত হয়ে লাভ কি বল?
যদি ভালবাসতে না পারো কামার,কুমার
তাঁতি,জেলে,দিনমুজুর,
ঠেলাওয়ালা,কৃষকদেরকে,,তবে!
শিক্ষিত হয়ে লাভ কি বল?
যদি বিশ্ববিদ্যালয় হয় থিয়েটার
হাসপাতাল হয় কসাইখানা কলমের
খোঁচায় ছিন্নভিন্ন হয়ে যায় সাধারন মানুষের
জীবন ভেঙ্গে যায় স্বপ্ন,,তবে!
শিক্ষিত হয়ে লাভ কি বল?
যদি নিস্ক্রিয় হয়ে যায় ডান হাত
বাম হাত হয় সক্রিয়,প্রক্রিয়া হয় না সত্যের 
জয় হয় শুধু মিথ্যার,,তবে!
শিক্ষিত হয়ে লাভ কি বল?
যদি মামায় চলে সব কাজ 
কাকা কি তবে আমড়া গাছের ঢেকি?
পৃথিবীর সবচেয়ে বড় আদালত
মানুষের বিবেক যদি হয়
আজ বিবেক পঁচে দুর্গন্ধ বের হচ্ছে
যদি না পারো বিবেককে সঠিকভাবে
কাজে লাগাতে,,তবে!
শিক্ষিত হয়ে লাভ কি বল?
যদি কবির কলম না লেখে সত্য কথা
শিল্পিরা না আঁখে সত্য মূর্তি
ধনীরা না করে অর্থদান
পন্ডিতরা না ভাবে দেশের কথা,,তবে!
শিক্ষিত হয়ে লাভ কি বল?
bdprotiva24
লেখক গুরুদয়াল সরকারি কলেজে অনার্স ৪ বর্ষ  অধ্যয়নরত ও সাহিত্য  অনুরাগী। দয়ালু  ,পরউপকারী,ও উত্তম চিন্তারাজ্য বিচরণশীল।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: