Showing posts with label ধর্ম. Show all posts
Showing posts with label ধর্ম. Show all posts

Tuesday, March 28, 2023

নিধুরাম পরিবারের  পূজামণ্ডপে উদযাপিত হচ্ছে বাসন্তী পূজা। bd protiva24.com

নিধুরাম পরিবারের পূজামণ্ডপে উদযাপিত হচ্ছে বাসন্তী পূজা। bd protiva24.com

 


 

(শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া) নিজস্ব প্রতিবেদক। 

পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা থানাধীন ডাকুয়া ইউনিয়ন ছোটচত্রা গ্রামের, স্বর্গীয়  নিধুরাম চন্দ্র ভুঁইয়া বাড়ি, এই বাসন্তীপূজা টা  পালিত হয়েছে প্রায় ৭০ বছর আগে পযন্ত। এই  বছরে শুধু  নানা আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বাসন্তী পূজা।গত সোমবার মহাষষ্ঠীর মধ্যদিয়ে শুরু হয়েছে পূজার আনুষ্ঠানিকতা।আগামী ৩১ শে মার্চ বিজয়া  দশমীতে দেবী দুর্গা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাসন্তী পূজা। বাসন্তী পূজা উপলক্ষে গলাচিপা  উপজেলার ১০ থেকে ১২ টি পূজামণ্ডপে  নানান ধর্মীয় আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে।

 গলাচিপা  উপজেলা ডাকুয়া ইউনিয়ন ছোটচত্রা গ্রামের স্বর্গীয়  নিধুরাম  বাড়ির পূজামণ্ডপ  একই গ্রামের  পূজামণ্ডপ  এবং স্বজনগ্রাম  সার্বজনীন বাসন্তী দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।হিন্দু শাস্ত্রানুযায়ী জানা যায়,  চৈত্র মাসে হয় বাসন্তী পূজা। এটিও  দুর্গাপূজার নামান্তর মাত্র । আশ্বিন ও চৈত্রমাসের শুক্লপক্ষে দুর্গাপূজা করা হয়। আশ্বিন মাসের দুর্গাপূজা শারদীয়া দুর্গোৎসব এবং চৈত্র মাসের দুর্গাপূজা বাসন্তীপূজা নামে পরিচিত।

অশুভ শক্তির বিনাশের জন্য কালে কালে বহু মানুষ আদ্যাশক্তির আরাধনা করেছেন। রামায়ণ থেকে জানা যায়, রামচন্দ্র শরৎকালে অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে দেবী দুর্গার আরাধনা করেন। এটি ছিল অকালবোধন। আবার পুরাণ অনুযায়ী, চন্দ্র বংশীয় রাজা সুরথ এবং সমাধি বৈশ্য মিলে মেধস মুনির আশ্রমে বসন্তকালে দেবী দুর্গার পূজা করেন।  যা বাসন্তী পূজা নামে প্রসিদ্ধ। 

এ বিষয়ে গলাচিপা  উপজেলা ডাকুয়া ইউনিয়ন ছোটচত্রা নিধুরাম ভূইয়া পরিবারের লোকজনকে জিজ্ঞাসা করলে জানান তারা তাদের ব্যক্তিগত এমনকি বার্ষিক বাসন্তী পূজা এটা কোন সরকারের নাই কোন অনুদান নাই কোন প্রশাসনিক নজর বছরের পরে বছর কাটিয়া আসছে পূর্ব পুরুষ ঐতিহ্য থাকে তাই সরকারের দৃষ্টি আকর্ষণ কামনা  করেছি । যাতে এই পূজা মন্ডপে অনুদান পাওয়া যায়। এমনকি সরকারের কাছ থেকে সহযোগিতা কামনা করছি ভুঁইয়া  পরিবারের বাসন্তী  পূজাটা দীর্ঘদিন নাম থাকবে।  পূজা উদযাপন জানান, চৈত্র মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত পূজাই হচ্ছে আদি দুর্গাপূজা। তবে বর্তমানে আশ্বিন মাসে শারদীয় দুর্গাপূজাই বেশি জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে থাকে।

Saturday, March 18, 2023

বাঙ্গালহালিয়াতে জাগো হিন্দু পরিষদের ১০ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। bd protiva24.com

বাঙ্গালহালিয়াতে জাগো হিন্দু পরিষদের ১০ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। bd protiva24.com

 

©bd protiva24.com


উচ্চপ্রু মারমা রাজস্থলী রাঙ্গামাটি।


রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে জাগো হিন্দু পরিষদের উপজেলা ও ইউনিয়নের সারথীরা প্রদীপ প্রজ্জলন এবং কেক কাটার  মাধ্যমে ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গত ১৮ মার্চ (শনিবার) রাত ৮ ঘটিকার সময় বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমে ১০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কেক কেটে শুভ উদ্ভোধন করেন বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমে অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ।

মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের পরপর জাগো হিন্দু পরিষদের সারথীদের সকলকে নিয়ে ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটায় অংশগ্রহণ করেন। 

এই সময়  উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ রাজস্থলী উপজেলার আহবায়ক সুজিত কর (টিপু),জাগো হিন্দু পরিষদ বাঙ্গালহালিয়া ইউনিয়নের সাবেক সভাপতি জগদীশ দেবনাথ পূজন,ইউপি সদস্য শিমুল দাশ,জাগো হিন্দু পরিষদের বাঙ্গালহালিয়া ইউনিয়নের সভাপতি সজল কান্তি দে,সাংবাদিক মিন্টু কান্তি নাথ,

নয়ন চৌধুরী, উজ্জল দে, ছোটন দে, অজয় কর্মকারসহ জাগো হিন্দু পরিষদের সারথীরা উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ বক্তব্য বলেন জাগো হিন্দু পরিষদ একটি অ-রাজনৈতিক সংগঠন। যে সংগঠনটি দেশ এবং দেশের বাহিরে জাতিসত্তার অধিকার আদায়ে নিরলস ভাবে কাজ করছে। তাই উত্তর সংগঠনকে সফলতা কামনা করেন।

ছবি ক্যাপশনঃ-বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমের জাগো হিন্দু পরিষদের ১০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর

Thursday, March 16, 2023

শুরু হলো শৈবতীর্থ তারকেশ্বরের সুপ্রাচীন ঐতিহ্যবাহী সন্ন্যাসী মেলা। bdprotiva24.com

শুরু হলো শৈবতীর্থ তারকেশ্বরের সুপ্রাচীন ঐতিহ্যবাহী সন্ন্যাসী মেলা। bdprotiva24.com

 

Bdprotiva24.com

আজ থেকে শুরু হলো শৈবতীর্থ তারকেশ্বরের সুপ্রাচীন ঐতিহ্যবাহী সন্ন্যাসী মেলা বা গাজন মেলা............।  আজ ১৬ ই মার্চ তারকেশ্বরের ঐতিহ্যবাহী গাজন মেলার শুভ সূচনা,। গাজন মেলার প্রথম দিনেই ভক্ত সমাগমে ভরে উঠল শৈবতীর্থ তারকেশ্বর, রাজ্যের বহু জেলা থেকে এদিন ভক্তরা তারকেশ্বরে এসে ,বাবার মন্দিরের দুধ পুকুরে সান করে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে উত্তরীয় নিয়ে সংসার ত্যাগ করে সন্ন্যাস ব্রত পালনে  নিয়োজিত হলেন, আগামী এক মাস ধরে এই গাজন মেলা চলবে, এবং বহু দূর-দূরান্ত থেকে ভক্তরা এই সময় এই তারকেশ্বরে এসে তাদের মনস্কামনা পূর্ণ করেন, ভক্তরা প্রতিদিন সকালে মন্দিরে বাবার ভোগের পর, ফল এবং রাতে হুব্বিশি খেয়ে সন্ন্যাস পালনে নিয়োজিত থেকে জীবনযাপন করবেন বলে জানা যায়, এবিসি তারকেশ্বরের মন্দিরের পুরোহিত মন্ডলীর সভাপতি সন্দীপ চক্রবর্তী বললেন আমরা সব সময় ভক্তদের সাথে রয়েছি এবং যাতে সুস্থভাবে ভক্তরা এই একমাস যাবত মন্দিরে তাদের মনস্কামনা পূর্ণ করতে পারেন, আমরা নজর রাখছি ,শুধু তাই নয় মন্দিরের চতুর্দিকে প্রশাসনের তরফ থেকে বিভিন্নভাবে নজরদারি চলছে।, যাতে কোন রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় , দোকানদাররাও জানালেন ,এই সময় বহু ভক্ত আসে, আমাদের দুটো বেচাকেনা হয়। দুটি বছর করোনার জন্য সেই ভাবে কেউ আসেনি, কারণ মন্দির বন্ধ ছিল, এ বছর আস্তে আস্তে ভিড় জমতে শুরু করছে। আশা করি এ বছর অনেক বেশি ভক্তের সমাগম ঘটবে........ .। এবং যে সকল ভক্তরা আসছেন তারা সুষ্ঠুভাবে বাবার পুজো দিয়ে ফিরছেন... ...... ।   রিপোর্টার ....সমরেশ রায় ও শম্পা দাস