Showing posts with label বাংলাদেশ. Show all posts
Showing posts with label বাংলাদেশ. Show all posts

Thursday, July 6, 2023

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাড়াইল শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাড়াইল শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

 


দেলোয়ার হোসেন রিপন, তাড়াইল (কিশোরগঞ্জ):


ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা তাড়াইল উপজেলা শাখার ২০২৩ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও আরিয়ান আহমেদ রাহাত এর সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।  


বুধবার (৫ জুলাই) তাড়াইল বাজার উপজেলা কার্যালয় ট্রলারঘাটে বিকাল সাড়ে ৫টায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা ও দায়িত্বশীল তারবিয়াত 

সভাপতি আরিয়ান আহমেদ রাহাত এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাওসার আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। 


উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আহমদুল্লাহ বিন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা অর্থ ও কল্যাণ সম্পাদক তাকরীম আহমাদ। আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, জেলা শাখার সদস্য এনায়েতুল্লাহ প্রমূখ।


ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার ২০২৩ সেশনের ১৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি হলো, সভাপতি আরিয়ান আহমেদ রাহাত, সহ-সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক কাওসার আহমাদ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক আকরাম হোসেন আজমান, দাওয়াহ সম্পাদক আরিফুর রহমান, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মদ শাহীন আলম, প্রকাশনা ও দফতর সম্পাদক আবু সাঈদ, অর্থ ও কল্যাণ সম্পাদক আমিরুল ইসলাম, কওমি মাদরাসা সম্পাদক, হাসান আহমেদ, কলেজ সম্পাদক শাহারিয়ার রহমান, স্কুল সম্পাদক নিশাত হাসান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সাদ্দাম হোসেন ও কার্যনির্বাহী সদস্য ইকরাম হোসেন।





Thursday, May 25, 2023

তাড়াইলে মোবাইল কোর্টে ২ব্যাবসায়ীকে জরিমানা-bd protiva24.com

তাড়াইলে মোবাইল কোর্টে ২ব্যাবসায়ীকে জরিমানা-bd protiva24.com

 



তাড়াইল(কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের তাড়াইলে অবৈধ ঔষধ গুদামজাত ও বিক্রির উদ্যেশ্যে দোকানে রাখার দায়ে দুই ব্যাবসয়ীকে ৫৫হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।এ সময় বিপুল পরিমান ঔষধ জব্দ করা হয়। 

গতকাল বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লুবনা শারমীন এর নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ঔষধ বিক্রেতা অমিত মেডিকেল হল এ অভিযান চালিয়ে বিক্রয়যোগ্য নহে এরকম বিপুল পরিমান দেশি বিদেশি ঔষধের স্যাম্পল উদ্ধার করেন।এ সময় অমিত মেডিকেল হলের সত্বাধিকারী লিটন পাল সদুত্তর দিতে না পারায় ভ্রাম্যমাণ আদালত ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অপরদিকে একই সময়ে একই এলাকার বন্ধু মেডিকেল হল এ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  রওশনা জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একই অপরাধে ঔষধ জব্দসহ মালিক রাজু মিয়াকে ১০হাজার টাকা জরিমানা আদায় করেন।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা স্যানিটারি ইনস্পেক্টর মোহাম্মদ আব্দুর রউফ তালুকদার,ইউএনও অফিসের নাজির মোঃ তাইজুল ইসলাম এবং নিরাপত্তা ফোর্স।

উপজেলা সহকারী কমিশনার রওশনা জাহান জানান,ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ লংঘনের অপরাধে দুই ব্যাবসয়ীকে জরিমানা আদায় করা হয়। তিনি আরও জানান,জব্দকৃত ঔষধ সরকারি সুবিধাভোগী উপজেলার বিভিন্ন আবাসনের গরীব রোগীদের মাঝে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্লের চিকিৎসকের সহযোগীতায় মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা হবে।


দেলোয়ার হোসেন রিপন 

01770446636

Monday, May 1, 2023

ভান্ডারিয়া ব্লাড ব্যাংক এর আলোচনা সভা। bd protiva24.com

ভান্ডারিয়া ব্লাড ব্যাংক এর আলোচনা সভা। bd protiva24.com

 



সাংবাদিক নূরুল আলম রনি, পিরোজপুর জেলা প্রতিনিধি


আজ "ভান্ডারিয়া ব্লাড ব্যাংক" এর নবগঠিত কমিটি কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও সর্বোচ্চ রক্তদাতা পাচঁজনকে এবং  উপদেষ্টাগনদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয় |


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা সবুজ পোদ্দার , উপদেষ্টা সাংবাদিক নূরুল আলম রনি , প্রতিষ্ঠাতা শৈব লিটন, সভাপতি ইঞ্জিনিয়ার সোহানুর রহমান সুমন , সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহাদী হাসান সহ "ভান্ডারিয়া ব্লাড ব্যাংক"এর অন্যান্য সদস্য এবং 

সাংবাদিকবৃন্দ |


আলোচনা সভায় বক্তারা বলেন,রক্তদান করলে মানুষের যে উপকার করা সম্ভব তা লক্ষ, কোটি টাকার 

বিনিময়েও সম্ভব নয় | তাছাড়া একসময় রক্তদানে মানুষের অনাগ্রহ থাকলেও বর্তমানে আগ্রহের পরিমাণ অনেকাংশে বেড়ে গেছে | আগামীতে আরো বেশি স্বেচ্ছাসেবক সংগঠন মানব সেবায় এগিয়ে আসবে বলে তারা প্রত্যাশা করেন | 


এছাড়া আগামীতে এ সংগঠন বিনামূল্যে মানুষের ব্লাড গ্রুপ পরীক্ষা করার কর্মসূচী ঘোষণা দিয়েছে | 

আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি এজন্য সকলেই দোয়া ও সহযোগিতা করবেন |

Sunday, March 26, 2023

ডাক্তার, ম‍্যাজিষ্টেট হতে চাইলেও শিশুরা সাংবাদিক হতে চায়না।   bd protiva24.com

ডাক্তার, ম‍্যাজিষ্টেট হতে চাইলেও শিশুরা সাংবাদিক হতে চায়না। bd protiva24.com

 

© বাংলাদেশ প্রতিভা

হীমেল কুমার মিত্র(স্টাফ রিপোর্টার) 

বড় হলে তুমি কি হবে? শিশুদের কাছে এমন প্রশ্নের উত্তর জানতে চাওয়া হলে ডাক্তার, ম্যাজিষ্ট্রেট, এসপি-ডিসি, মন্ত্রী-বাহাদুর সবকিছুই স্বপ্ন দেখে। কিন্তু সাংবাদিক হতে ইচ্ছুক এমন উত্তর কেউই দেয় না।


কেননা; কোন ক্লাশের বইয়ে গণমাধ্যম, সাংবাদিক কিংবা সাংবাদিকতা বিষয়ক কোন শব্দই নাই। বইগুলোতে প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় নানা প্যাচাল থাকলেও রাষ্ট্রের চতুর্থস্তম্ভ খ্যাত গণমাধ্যম নিয়ে কোন লেখার দেখা মেলেনা।


যার কারনে শিশুরা এই পেশার সাথে পুরোপুরি অপরিচিত। নিম্ন  ক্লাশগুলোতে সাংবাদিকতা পেশা, পেশার সাথে জড়িতরা কেমন আছেন, পেশাটির প্রয়োজনীয়তা, রাষ্ট্রের সাথে গণমাধ্যমের দায়বদ্ধতাসহ নানাবিধ আলোচনা থাকা উচিত।


ক্লাশের বইয়ে সাংবাদিকতা বিষয়ের ওপর লেখাজোখা থাকলে তা পড়ে ছাত্ররা সাংবাদিকতা পেশায় পড়ার আগ্রহ পেত। ফলে দেশে শিক্ষিত সাংবাদিক তৈরী হতো। মাধ্যমিক -উচ্চ মাধ্যমিক পেরিয়ে সম্মান পর্যায়ে দেশের হাতেগোনা কিছু বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার ওপর কোর্স রয়েছে।


আশ্চ্যর্যের ব্যাপার যে, সকল পেশার উন্নয়নের জন্য আলাদা প্রশিক্ষণ একাডেমীও রয়েছে। কিন্তু একমাত্র সাংবাদিক প্রশিক্ষন কেন্দ্র নাই। রয়েছে শিক্ষক প্রশিক্ষন একাডেমি, পুলিশ প্রশিক্ষন একাডেমি, ইমাম প্রশিক্ষন একাডেমি, আনসার প্রশিক্ষন একাডেমিসহ নানান পেশার মানুষের প্রশিক্ষন কেন্দ্র।


তবে কী অদৃশ্য কারনে এই পেশাটিকে নিয়ে দেশের কোন শিক্ষাবোর্ড দু’কলম বইয়ে স্থান দিতে পারলোনা। যা হতাশা ও ক্ষোভের বিষয়। তবে এই দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফের পক্ষ থেকে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মাননীয় শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে স্মারকলিপি পাঠানো হয়েছিল( যা গুগলই প্রমান)।


রাষ্ট্র তার দায়বদ্ধতার অনীহার ফলশ্রুতিতে এই পেশাটিতে আজ কম শিক্ষিত, প্রশিক্ষনহীন সংবাদকর্মীতে দেশ ছেয়ে গেছে। বাড়ছে অসাংবাদিক, কুসাংবাদিক, অপ-সাংবাদিক, হলুদ সাংবাদিক, ভুয়া সাংবাদিক ও রাক্ষুসে সাংঘাতিক। স্বাধীনতার অর্ধ শতবছর পেরিয়ে গেলেও পেশাটি আজও মুক্তি পায়নি।


নানান অপশক্তির কাছে পেশাটি যুগযুগ ধরে অনেকাংশে জিম্মি হয়ে পড়েছে। সাংবাদিকের রুটি-রুজির মুক্তির জন্য ১৪ দফার আন্দোলন চলছে-চলবে। সরকারের কাছে পত্রিকাগুলোর তথ্য থাকলেও সাংবাদিকের সংখ্যা গুনে পায়নি আজো। মনে হয় যেন সরকার সাংবাদিকের সংখ্যা গুনে বের করতে পারবেন না। তাই ২০১৮ সাল থেকে আজও প্রকৃত তথ্য দিতে পারেনি সরকারের প্রেস কাউন্সিল। ঐ সালের ১২ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিক ভাবে সারাদেশের সাংবাদিকের তালিকা প্রণয়নের কাজ শুরু করে বাংলাদেশ প্রেস কাউন্সিল।


দূর্ভাগ্য হলেও সত্য যে বুড়ো ঘোড়ার ন্যায়চালিত প্রেস কাউন্সিল ১৫ দিনের কাজ গত ৩ বছরেও আলোর মূখ দেখাতে পারেনি আর-দেখবেওনা। সারাদেশের পেশাদার সাংবাদিকের তালিকা প্রণয়নের দাবিতে তিন/চারবার সকল জেলা-উপজেলা থেকে স্মারকলিপি পাঠিয়েছিল বিএমএসএফ (যা গুগলে)। এবং দাবিটি বাস্তবায়নে আন্দোলন চলমান।


সংগঠনটির অন্যতম দাবির মধ্যে জাতীয় গণমাধ্যম সপ্তাহের (১-৭মে) রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিগত চারবছর ধরে সারাদেশে একযোগে গণমাধ্যম সপ্তাহ পালন করে আসছে। সাংবাদিক নিয়োগ নীতিমালা, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন, পাঠ্য বইয়ে গণমাধ্যম বিষয়ক একটি অধ্যায় অন্তভূক্তকরণ, পত্রিকাগুলোকে পূবর্বের ন্যায় প্রয়োজনীয় কাঁচামাল (কাগজ) সরবরাহ করাসহ ১৪ দফা দাবি আদায়ে বিএমএসএফ কাজ করছে।


তাইতো সময়ের প্রয়োজনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ও জার্নালিস্ট শেল্টার হোম গঠিত হয়েছে। পেশার মর্যাদা রক্ষায় সাংবাদিকরা ধীরেধীরে সংগঠিত হচ্ছেন।


তাই আসুন, সকল ভেদাভেদ ভুলে সাংবাদিকতা পেশার হারানো ঐতিহ্য রক্ষায় বিএমএসএফ ঘোষিত ১৪ দফা আন্দোলনকে বেগবান করতে যে যার জায়গা থেকে কাজ করি।


বিভিন্ন অসঙ্গতির কারনে পেশাটি আজ ঐতিহ্য হারিয়ে সমাজের মানুষের কাছে বোঝায় পরিনত হয়েছে। এই জায়গা থেকে সাংবাদিকদের বেরিয়ে আসতে হবে। পেশাটিকে সম্মানজনক পেশায় রুপ দিতে সাংবাদিকদের আরো কার্যকর সামাজিক দায়বদ্ধ হতে হবে। সর্বপরি রাষ্ট্রের পক্ষে ১জন সাংবাদিককে দায়বদ্ধ হতে হবে।

Friday, March 17, 2023

টুঙ্গিপাড়ায় জাতির পিতার  সমাধি পায়ে হেঁটে তৃতীয় বারের মত ভ্রমন করলেন বিপুল দাস পলাশ। Bd protiva24.com

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি পায়ে হেঁটে তৃতীয় বারের মত ভ্রমন করলেন বিপুল দাস পলাশ। Bd protiva24.com

 

Bdprotiva24.com

বিশ্বজিৎ চন্দ্র সরকার- জেলা প্রতিনিধি গোপালগঞ্জ  ।


গাজিপুর কেন্দ্রীয় শহীদমিনার  থেকে ১৩ ই মার্চ রোজ সোমবার  সময়  সকাল ১০.০১ মিনিটে রওনা করে ১৭ ই মার্চ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ন্যাশনাল প্রেস সোসাইটি ( এনপিএস) গোপালগঞ্জ জেলা কমিটি সম্মানিত সাধারণত সম্পাদক বিশ্বজিৎ চন্দ্র সরকার ও জেলাকমিটির সদস্যবৃন্দ এবং  টুঙ্গিপাড়া উপজেলা কমিটির অহিদুজ্জামান শেখ ও অনান্য সদস্যবৃন্দুর সাথে টুঙ্গিপাড়া উপজেলা অফিসে  এসে পৌছান এবং সৌজন্য সাহ্মাতকরেন  দুপুর ১২.০৯ মিনিটে, তাকে ন্যাশনাল প্রেস সোসাইটি এনপিএস এর পহ্ম থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।এবং  সেখান থেকে সকলে একসাথে বিপুল দাস পলাশ কে সাথে নিয়ে জাতির পিতার সমাধিতে অবস্থান করেন ১.৩০ মিনিটে .  এবং বিপুল দাস পলাশ জাতীর পিতার সমাধিতে জাতীয় পতাকা উপহার দেন। জনাব বিপুল দাস পলাশ ন্যাশনাল প্রেস সোসাইটি এনপিএস এর সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে তিনি তার বক্তব্যে আরও বলেন যে,আমি তৃতীয় বারেরমত জাতির পিতার সমাধিতে পায়ে হেটে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।ন্যাশনাল প্রেস সোসাইটি এনপিএস গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলার পহ্ম থেকে সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চন্দ্র সরকার ও অহিদুজ্জামান শেখ বিপুল দাস পলাশের জাতির পিতার প্রতি গভীর ত্যাগ ও বিনম্র শ্রদ্ধা নিবেদনের জন্য সাধুবাদ জানান।এবং তার সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।জনাব বিশ্বজিৎ চন্দ্র সরকার বলেন বিপুল দাস পলাশের এ ত্যাগ ও ইতিহাস জাতির পিতার প্রতি সত্যিই বিরল।

অহিদুজ্জামান শেখ তিনিও বিপুল দাস পলাশের এ ত্যাগ সীমাহীন বলে মত প্রকাশ করেন।

Thursday, March 16, 2023

আমদহ ইউপি নির্বাচনে বিপুল ভোটে নৌকা প্রার্থী জয়ী।bdprotiva24.com

আমদহ ইউপি নির্বাচনে বিপুল ভোটে নৌকা প্রার্থী জয়ী।bdprotiva24.com

 

হিরক খান, মেহেরপুর প্রতিনিধি 


মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রওশন আলী টোকন। তিনি নৌকা প্রতীকে ১২ হাজার ৩৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯২৪ ভোট।


বৃহস্পতিবার (১৬ মার্চ) উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন কান্তি চক্রবর্তী বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শেষে গণনা করা হয়। কোনও ধরনের অনিয়মের অভিযোগ এবং অনাকাক্সিক্ষত ঘটনা ছাড়াই স্বাভাবিক পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।


গত ২৩ জানুয়ারি আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসীল ঘোষণা করা হয়। আমদাহ ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সদস্য পদে ৪৩ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেন। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ভোটার ২৫ হাজার ৪০ জন। নির্বাচনে কেন্দ্রভিত্তিক ফলাফল, আমদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ২৪৭৩, আনারস ২৭, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১১৩৪, আনারস ৯৯৯, রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১০৬১, আনারস ৭১৯, চকশ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১৬৭৯, আনারস ৪৭৩, বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৬২০, আনারস ৫৫১, আশরাফপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১১১৭, আনারস ১০২৯, আশরাফপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৭৫৪, আনারস ১২৮০, খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১৪৬৬, আনারস ৬২০, ট্যাংরামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১৪৭৩, আনারস ৩৭৫।


প্রসঙ্গত গত ২০১১ সালের ৯ জুন আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়। একই বছরের ২৮ জুলাই ওই নির্বাচনে বিজয়ী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সে অনুযায়ী ২০১৬ সালের ২৭ জুলাই এ পরিষদের মেয়াদ শেষ হয়। ওই সময় দেশের অন্য পৌরসভা ও ইউনিয়ন পরিষদে নির্বাচন হলেও সীমানা জটিলতা দেখিয়ে মেহেরপুর পৌরসভা ও আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা স্থগিত রাখে নির্বাচন কমিশন। পরে সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলনের মুখে ২০১৭ সালের ২৫ ও ২৩ এপ্রিল আমদহ ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ২৫ এপ্রিল মেহেরপুর পৌরসভার নির্বাচন হলেও আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচন তখন স্থগিত করা হয়।

চুনারুঘাটে লস্করপুর বাগানে নাম সংকীর্তন আরম্ভ। bd protiva24.com

চুনারুঘাটে লস্করপুর বাগানে নাম সংকীর্তন আরম্ভ। bd protiva24.com

 

@Bdprotiva24.com


চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি 


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লস্করপুর চা বাগানের ২৪ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন বুধবার (১৫ মার্চ) উৎসবের শুভসূচনা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টায় শ্রীমদ্ভাগবদগীতা পাঠ, আলোচক সত্যব্রত ভট্টাচার্য দিপক সিলেট , রাত ১০ টায় শ্রীশ্রী তারকব্রহ্ম নাম সংকীর্তনের শুভ অধিবাস পরিচালনায় শান্ত প্রসাদ চৌহান।

শুক্রবার ব্রাহ্মমুহুর্তে ২৪ প্রহরব্যাপী নাম সংকীর্তন শুভারম্ভ। রবিবার দুপুর ১২টায় মহাপ্রভুর ভোগরাগ তৎপর মহাপ্রসাদ বিতরণ। সোমবার অরুণোদয়ে নামকীর্তনসহ নগর পরিক্রমা, দুপুর ২ টায় দধিভাণ্ড ভঞ্জন, হরির লুট ও তৎপর উৎসব সমাপন হবে।

Tuesday, March 14, 2023

সুনামগঞ্জের বারগড় এলাকায় সিলেটগামি ট্রাক ও সুনামগঞ্জগামি সিএনজির মুখোমুখি সংঘর্ষ।bdprotiva24

সুনামগঞ্জের বারগড় এলাকায় সিলেটগামি ট্রাক ও সুনামগঞ্জগামি সিএনজির মুখোমুখি সংঘর্ষ।bdprotiva24

 সুনামগঞ্জর বারগড় এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ 2জন নিহত ও  আহত ১ জন। 


 


জন চন্দ্র সরকার দিরাই সুনামগঞ্জ প্রতিবেদকঃ

সুনামগঞ্জের বারগড় এলাকায় সিলেটগামি ট্রাক ও সুনামগঞ্জগামি সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালক ও যাএীসহ তিনজন ঘটনাস্হলে নিহত এবং অপর একজন য়াএী আহত হয়েছেন। নিহত সিএনজি চালকের নাম মো. সইল মিয়া(৫০)। তিনি জেলার জগন্নাথপুর উপজেলার মজিদপুর গ্রামের বাসিন্দা। তাৎক্ষণিক নিহত যাএীদের নাম ও পরিচয় জানা যায়নি। 


আজ মঙ্গলবার সকাল প্রায় ১০ টায় এই মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে। 

স্হানীয় ও পুলিশ সুএে জানা যায়, সুনামগঞ্জ থেকে যাএী নিয়ে একটি সিএনজি জগন্নাথপুরে যাওয়ার পথে সুনামগঞ্জ শহরের বারগড় এলাকায় সিলেট থেকে সুনামগঞ্জ গামি একটি ট্রাকের মুখোমুখো সংঘর্ষে সিএনজির চালক ও ২ জন যাএীসহ ঘটনাস্হলে নিহত হন ৩ জন । খবর পেয়ে সুনামগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্হলে এসে নিহতদের লাশ উদ্বার করে সুনামগঞ্জ। জেলা  সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। একজনের অবস্হা গুরুতর হওয়ায় তাকে. সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।ঘটনার সাথে সাথে ট্রাক চালক পালিয়েছে।

এ ব্যাপারে সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Monday, March 13, 2023

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ডে-আউট অনুষ্ঠিত।bdprotiva24

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ডে-আউট অনুষ্ঠিত।bdprotiva24

 



মোঃ সজীব হোসেন, নারায়ণগঞ্জঃ


বর্ণাঢ্য আয়োজনে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের বার্ষিক ডে-আউট-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রোববার নরসিংদীর ড্রিম হলিডে পার্কে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সদস্যরা তাদের পরিবার-পরিজন নিয়ে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে  ডে-আউট উদযাপন করেন।


রোববার সকাল সাড়ে আট টায় ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সামনে থেকে বি আর টি সি দোতলা বাসে করে নরসিংদীর পাঁচদোনাস্থ ড্রিম হলিডে পার্কের উদ্দেশ্যে রওনা দেন সবাই।


সেখানে দিনব্যাপী আনন্দ-উল্লাসে মেতে ওঠেন সবাই। ডে-আউট অনুষ্ঠিত হওয়ায় পুরো অনুষ্ঠানটি সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়।


সারাদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ডে-আউট আরো বেশী আকর্ষনীয় করে তুলে । বিকালে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।


ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আশরাফুল হক আশুর সঞ্চালনায় রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজী আনিসুর রহমানের সভাপত্বিতে


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম,রিপোটার্স ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন। সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজিব, অর্থ সম্পাদক সাদ্দাম হোসেন শুভ, সমাজ কল্যাণ সম্পাদক ফজলুল হক পলাশ,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল চৌধুরী, কার্যকরী সদস্য জামিল হোসেন, মেহেদী হোসেন।


আরো উপস্থিত ছিলেন জেট টিভির সম্পাদক জাকির আহম্মেদ, রিপোর্টার্স ক্লাবের সদস্য আজমীর ইসলাম, এম এ সাঈদ, রেজাউল হক, আমিনুল হক ও মাওলানা সাব্বির আহম্মেদ তুহিন প্রমুখ।

Sunday, March 12, 2023

তাড়াইল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে মাননীয়  সংসদ সদস্য ও জাতীয় পার্টি মহাসচিব  বীর মুক্তিযোদ্ধা এ্যাড.জনাব মোঃ মুজিবুল হক চুন্নু  মহোদয়ের অংশগ্রহণ।

তাড়াইল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এ্যাড.জনাব মোঃ মুজিবুল হক চুন্নু মহোদয়ের অংশগ্রহণ।

 




তাড়াইল(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ 

কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলাধীন হাজীগোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩৭ তম, তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক-৭৩ তম  ও তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের   ক্রীড়া প্রতিযোগিতা  অনুষ্ঠানে 

 মাননীয়  সংসদ সদস্য ও জাতীয় পার্টি মহাসচিব  বীর মুক্তিযোদ্ধা এ্যাড.জনাব মোঃ মুজিবুল হক চুন্নু  মহেদয় অতিথি হিসেবে আসন গ্রহণ করে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের ধন্যবাদ জানিয়ে শিক্ষা  প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উল্লেখ করে বক্তব্য দেন। সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানের বতর্মান বিভিন্ন সংকট সমাধানের আশ্বাস দেন।

সেই সাথে, আজ( ১২ মার্চ রবিবার) সকাল ১০.০০ ঘটিকায় হাজীগোলাম হোসেন উচ্চ বালিকা  বিদ্যালয়ের খেলার মাঠে উপস্থিত সভায় অত্র স্কুলের প্রয়াত প্রতিষ্ঠা হাজী গেলাম হোসেন মহোদয়ের স্মৃতিচারণ করে   বলেন হাজী সাহেব সৎ ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মহান ব্যক্তিত্ব ছিলেন বলে নারী শিকার জন্য বালিকা বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেছিলেন উল্লেখ করেন।


সকাল ১১ টার দিকে তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত ৭৬ তম  ক্রীড়ানুষ্ঠে যোগদান করে " স্কুল মাঠের সংস্কার ও সুন্দর্য্যবর্ধন করার কথা বলেন ও শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান "

দুপুর ১২ টায় তাড়াইল মুক্তিযুদ্ধা সরকারি কলেজের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত হলে  অত্র প্রতিষ্ঠানের সরকারিকরন ও অবকাঠামো উন্নয়নের অবদান রাখায় প্রতিষ্ঠান প্রধান ফুলেল শুভেচ্ছা জানানিয়ে কলেজের  বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের  বিষয়ে বক্তব্য রাখেন। 

এমপি মহোদয়ের সাথে বিভিন্ন শিক্ষা  প্রতিষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জহিরুল ইসলাম ভূইয়া (শাহীন), উপজেলা পরিষদ চেয়ারম্যান তাড়াইল, জনাব লুবনা শারমীন,উপজেলা নির্বাহী অফিসার,তাড়াইল, বীর মুক্তি যোদ্ধা আলহাজ্ব জনাব মোঃ আজিজুল হক ভূঞা, সভাপতি, তাড়াইল উপজেলা আওয়ামীলীগ, জনাব, মোঃ আমিরুল ইসলাম খান (বাবলু), সম্মানিত সদস্য, যুব ও ক্রিড়া কেন্দ্রীয় উপকমিটি বাংলাদেশ আওয়ামীলীগ ও রাজনৈতিক সমন্বয়ক,মাননীয় সংসদ সদস্য, কিশোরগঞ্জ-৩, আরো ছিলেন মোঃনাজমুল হক আকন্দ,ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ,তাড়াইল, জনাবা নার্গিস সুলতানা,মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ তাড়াইল, মেঃ মোফাজ্জল হোসেন চাঁনমিয়া,আহব্বায়ক জাতীয় পার্টি, জনাব,মোঃ রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ তাড়াইল থানা, জনাব এ.কে.এস জামান সম্রাট সদস্য জেলা পরিষদ,কিশোরগঞ্জ,জনাব মোঃ ইসমাইল হোসেন সিরাজী,সিনিয়র সহ সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ তাড়াইল শাখা, জনাব কামরুজ্জামান মহাজন,সাবেক ২বারের সফল চেয়ারম্যান ও সভাপতি হাজী গেলাম হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়। জনাব, গিয়াস উদ্দিন লাকী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ তাড়াইল শাখা, জনাব, সাইম দাদ খান নৌশাদ,চেয়ারম্যান তাড়াইল-সাচাইল ইউপি.
জনাব একেএম গেলাম কিবরিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, তাড়াইল। মুকুট রঞ্জন দাস মধু, সভাপতি, তাড়াইল উপজেলা প্রেসক্লাব ও দোলায়ার হোসেন রিপন,সাধারণ সম্পাদক তাড়াইল উপজেলা প্রেসক্লাব। 
  এছাড়াও এলাকার সুধী সমাজ ও সাংবাদিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Tuesday, February 28, 2023

ওয়াসিম উদ্দিন সোহাগের হবলু পাগলার সমাচার' বইয়ের মোড়ক উন্মোচন

ওয়াসিম উদ্দিন সোহাগের হবলু পাগলার সমাচার' বইয়ের মোড়ক উন্মোচন



 'হবলু পাগলার সমাচার'  ১ম খন্ড বইয়ের মোরক উন্মোচন করেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যন জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন | 

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান এর নিজ কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচিত হয় | এ সময় উপস্থিত ছিলেন,কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য একেএস জামান সম্রাট | এছাড়াও সাহিত্যমনা সুধী সমাজ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, হবু পাগলা সমাচার বইটি-১ম খন্ড বইটি অমর একুশে বই মেলা-২০২৩খ্রিঃ এ প্রকাশিত হয়েছে জানতে পেরে আমরা আনন্দিত।লেখকের উত্তর উত্তর সফলতা কামনা করছি।

এছাড়াও উপস্থিত সুধীজন "হবু পাগলা সমাচার " বইয়ের ভূয়সী প্রশংসা করেন ও লেখককে উৎসাহিত করেন।

"লেখকের লেখায় হবু পাগলা চরিত্রটি একটি কাব্যিক পরমানন্দের মূর্তরূপ সৃষ্টি।  মূলত হবু পাগলা চরিত্রটির মাধ্যমে সমাজের তৃণমূল,ছিন্নমূল,মধ্যেবিত্ত ও বিত্তবানের বিভিন্ন অভ্যন্তরীন গঠনব্যবস্থা সম্পর্কে সাম্যক ধারণা পাওয়া যাবে। এছাড়াও গ্রামবাংলার আবহমান কালের প্রকৃতি ও সমাজ ব্যাবস্থার প্রকৃত স্বরুপ খুঁজে পাওয়া যাবে বইটি।"

তাড়াইল উপজেলা প্রেস ক্লাবের, সভাপতি মুকুট দাস মধু তার ব্যাক্তিগত ফেইসবুকের স্টেটাসে শুভেচ্ছা জানিয়ে লিখেন, "উদীয়মান তরুন লেখক, তাড়াইল উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক ওয়াসিম উদ্দিন সোহাগ রচিত 'হবলু পাগলার সমাচার' বইটি পাঠক সমাজে আলোড়ন সৃষ্টি করুক এটাই প্রত্যাশা করি" 

তাড়াইল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দেলোয়ার হোসেন (রিপন) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ফেইসবুকে শুভেচ্ছা জানিয়ে স্টেটাস দেন। লেখকের হবু পাগলা সমাচারের ব্যাপক প্রশংসা করে দ্বিতীয় খন্ড পাঠক সমাজের হাতে উপস্থাপন করার আহ্বান জানিয়েছেন।  

উপজেলা প্রেসক্লাবের সকল সদস্য সহ জনাব রুহুল আমিন,কাঞ্চন প্রমূখ শুভেচ্ছা জানিয়েছেন লেখকের সুদীর্ঘ সাহিত্য সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ততার প্রশংসা করেন।



(ছবিতে- বা থেকে জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন, মাঝখানে একেএস জামান সম্রাট ও হাস্যোজ্জল লেখক ওয়াসিম উদ্দিন সোহাগ)