Showing posts with label bdprotiva24. Show all posts
Showing posts with label bdprotiva24. Show all posts

Sunday, July 30, 2023

তাড়াইলে শেখ হাসিনার উন্নয়ন ও অবদান বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত।bd protiva24.com

তাড়াইলে শেখ হাসিনার উন্নয়ন ও অবদান বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত।bd protiva24.com

 


 দেলোয়ার হোসেন রিপন, তাড়াইল (কিশোরগঞ্জ):


কিশোরগঞ্জের তাড়াইলে শেখ হাসিনার উন্নয়ন ও অবদান বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 


জানা যায়, রোববার (৩০ জুলাই) রাত ৯ টায় উপজেলার বেলংকা বাজারে জাওয়ার ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে

বাংলাদেশ আ'লীগ তাড়াইল উপজেলা শাখার জাওয়ার ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সভাপতি 

আবদুল হেকিকের সভাপতিত্বে ও বাংলাদেশ আ'লীগ স্বেচ্ছাসেবক লীগ তাড়াইল উপজেলার শাখার যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম খোকন এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ'লীগ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ব্যারিস্টার গোলাম কবির ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পরিষদ তাড়াইল উপজেলা শাখার সভাপতি আবদুল হক ভুঁইয়া।  


কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের আসন্ন নির্বাচনে ব্যারিস্টার গোলাম কবির ভুঁইয়ার উঠান বৈঠক অনুষ্ঠানে নৌকার  সাংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে 

তিনি বলেন, আজকের উঠান বৈঠকটি হল ১৪ তম। করিমগঞ্জে ৬০ টি এবং তাড়াইল উপজেলার ৭টি ইউনিয়নে ৪০ টি উঠান বৈঠক করব। তিনি বলেন, উঠান বৈঠক করার আরেকটি উদ্দেশ্য হল শেখ হাসিনার অবদান তাড়াইল-করিমগঞ্জের দুই তৃতীয়াংশ ভোটারের মাঝে পৌছিয়ে দেয়া

Monday, July 24, 2023

তাড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়।  bd protiva24.com

তাড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়। bd protiva24.com

 



 দেলোয়ার হোসেন রিপন, তাড়াইল(কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের তাড়াইলে  সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে সাংবাদিক ও মৎস্য চাষীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

'নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৪ থেকে ৩০ জুলাই পযর্ন্ত সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার (২৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মশিউর রহমান, তাড়াইল উপজেলা প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় এর তাড়াইল উপজেলা প্রতিনিধি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দেশের খবর এর উপজেলা প্রতিনিধি রুহুল আমিন কাঞ্চন, কার্যকরী সদস্য আলী হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক দেশের খবর ২৪ এর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন জুয়েল, তাড়াইল প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন এর সভাপতি ও দৈনিক আজকের সংবাদ এর উপজেলা প্রতিনিধি মাহবুবর রহমান রানা সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং মৎস্য দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী।

অমিত পন্ডিত জানান,মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন,উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং এবং ব্যানার ফেস্টুনের মাধ্যমে ব্যাপক প্রচারণা, মাছের পোনা অবমুক্তকরন, মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান, পুকুরে মাটি ও পানি পরীক্ষা। মৎস্য চাষীদের বিভিন্ন উপকরন ও পুরস্কার বিতরণ। প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষীদের সাথে মতবিনিময় সভাসহ ৭দিনের কর্মসূচী ঘোষনা করা হয়।

তাড়াইলে পুত্র সন্তানের মা হলেন অজ্ঞাত মানষিক ভারসাম্যহীন নারী।bd prptiva24.com

তাড়াইলে পুত্র সন্তানের মা হলেন অজ্ঞাত মানষিক ভারসাম্যহীন নারী।bd prptiva24.com

 



তাড়াইল(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের তাড়াইলে অজ্ঞাত মানষিক ভারসাম্যহীন মহিলা একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।ঘটনাটি ঘটেছে উপজেলার রাউতি ইউনিয়নের ভাওয়াল গ্রামে।

জানা গেছে,রবিবার(২৩জুলাই)দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ভাওয়াল গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন টেলিকম ব্যাবসায়ী আনোয়ার হোসেন।বাড়ির পাশেই গর্ভবতী এক নারীর গোঙ্গানীর আওয়াজ পেয়ে থমকে যান।আশেপাশের লোকজনকে ডেকে ওই নারীকে নিজ বাড়িতে নিয়ে আসেন।তখন প্রসব যন্ত্রণায় কাতর ওই নারী। উপায়ন্তর না দেখে পার্শ্ববর্তী পুরুড়া বাজার থেকে গ্রাম্য চিকিৎসক নিয়ে আসেন আনোয়ার হোসেন।নরমাল ডেলিভারির মাধ্যমে রাত ১টা বেজে ৪৫ মিনিটের দিকে ওই নারী একটি পুত্র সন্তানের জন্ম দেন।

আনোয়ার হোসেন জানান,পুরুড়া বাজারের নিজ ব্যাবসা প্রতিষ্ঠান থেকে রাতে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে।বর্তমানে মা ও ছেলে সৃুস্থ্য আছে এবং নিজের বাড়িতেই রেখে সেবা দিয়ে যাচ্ছেন।তিনি আরও জানান,ওই নারী নিজের নাম ও ঠিকানা বলতে পারছেনা।এলাকায় কখনও ওই নারীকে কেউ দেখেনি।আবোল তাবোল ও অসংলগ্ন কথাবার্তা বলছে।তবে আচরণ মারমুখী নয়।তিনি বলেন,আমার বাড়িতে বেশিদিন রাখতে অসুবিধা হবে বিধায় এলাকার ইউপি সদস্যকে অবহিত করেছি।

রাউতি ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক জানান,আমি সোমবার (২৪জুলাই) বিকালে ঘটনাটি জানতে পেরেছি। আমি সন্ধ্যায় ওই নারীকে দেখতে যাবো।

এ ব্যাপারে সোমবার(২৪জুলাই) বিকাল ৫টার দিকে মুঠোফোনে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন জানান,ঘটনাটি আমার জানা নাই।বিষয়টি আমাকে কেউ অবহিত করেনি।আপনার নিকট থেকেই প্রথম শুনলাম।আমি খোঁজ নিয়ে ব্যাবস্থা নিচ্ছি।

Monday, May 1, 2023

নেত্রকোণা জেলা কৃষক লীগের উদ্যোগে আটপাড়া উপজেলার গনেশের হাওরে স্বেচ্ছায় ধান কাটা উৎসব পালিত।bd_protiva24.com

নেত্রকোণা জেলা কৃষক লীগের উদ্যোগে আটপাড়া উপজেলার গনেশের হাওরে স্বেচ্ছায় ধান কাটা উৎসব পালিত।bd_protiva24.com

" কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে বাংলাদেশ কৃষক লীগ বিএনপি-জামাত সন্ত্রাস মোকাবেলায় রাজপথে ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কৃষকের পাশে কৃষকলীগ আছে ও থাকবে।” – কৃষিবিদ সমীর চন্দ

কপিরাইট:বাংলাদেশ প্রতিভা২৪.কম





হাবিব হাসান, নিজস্ব প্রতিবেদকঃ আজ ১মে (সোমবার) সকাল ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি’র নির্দেশে নেত্রকোণা জেলা কৃষক লীগের উদ্যোগে আটপাড়া উপজেলার গনেশের হাওরে কৃষক সিদ্দিকুর রহমানের এক একর জমির পাঁকা বোরো ধান কেটে ঝাড়াই-মাড়াই করে গোলায় তুলে দিয়েছে বাংলাদেশ কৃষক লীগ। নেত্রকোণা জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুস শহীদ ও সদস্য সচিব মোঃ আবু তাহের এর তত্ত্বাবধানে স্বেচ্ছায় ধান কাটা কর্মসূচি পালিত হয়।কৃষক সিদ্দিকুর রহমানের এক একর জমির পাঁকা ধান কাটা কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে বাংলাদেশ কৃষক লীগ বিএনপি-জামাত সন্ত্রাস মোকাবেলায় রাজপথে ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কৃষকের মাঠে আছে ও থাকবে।উক্ত ধান কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্ব আকবর আলী চৌধুরী, কৃষিবিদ ডা. নজরুল ইসলাম,  সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, সৈয়দ সাগিরুজ্জামান শাকীক, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু,অর্থ সম্পাদক আলহাজ্ব মোঃ নাজির মিয়া, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-দপ্তর সম্পাদক আলহাজ্ব সৈয়দ শওকত হোসেন সানু, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বাচ্চু প্রমূখ।

Saturday, March 25, 2023

চরফ্যাশন স্বাধীনতা ও জাতীয় দিবস পালন। bd protiva24.com

চরফ্যাশন স্বাধীনতা ও জাতীয় দিবস পালন। bd protiva24.com

 

©bd protiva24.com

মোঃ সোয়েব

(ভোলা জেলা প্রতিনিধি) 


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ চরফ্যাশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র প্রতিকৃতিতে এবং শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ'র মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি এবং চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগে'র সভাপতি জনাব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব জয়নাল আবেদীন আকন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব আল নোমান সহ উপজেলা প্রশাসন।

উওরা ইউনিভার্সিটি ( FDT) বিষয় ভিওিক এক্সিবিশন-২০২৩। bd protiva24.com

উওরা ইউনিভার্সিটি ( FDT) বিষয় ভিওিক এক্সিবিশন-২০২৩। bd protiva24.com

 

©বাংলাদেশ প্রতিভা২৪

মোঃ আতিক হাসান(সংবাদ দাতা):

ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগে হয়েছে- FRVM (এফআর,ভিএম) বিষয়ের উপরে- "Windo Display" এক্সিবিশন। 


 (এফআর,ভিএম) বিষয় শিক্ষকের নাম- মো: কিবরিয়া শামিম ( লেকচারাল - এফডিটি) উওরা ইউনিভার্সিটি। 

এক্সিবিশনে উপস্থিত ছিলেন-অধ্যাপক মোঃ ফারুক মাসুদ 

 চেয়ারম্যান -উত্তরা ইউনিভার্সিটি  ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগ। 

সময় যত পরিবর্তন হয়েছে তার সাথে সাথে পোশাকেও এসে নতুন নতুন পরিবর্তন। এই সময় মুখি পরিবর্তনে - উওরা ইউনিভার্সিটি ফ্যাশন ডিজাইন  এন্ড টেকনোলজি বিভাগ দিচ্ছেন বিশ্ব মানের শিক্ষা ব্যবস্থা,যা শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যৎ  গড়াতে ব্যাপক ভূমিকা পালন করছে।

উওরা ইউনিভার্সিটি ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের এক্সিবিশনে অংশগ্রহণ করেন অসংখ্যা মেধাবী শিক্ষার্থীরা। 

এদের মধ্যে ( গেমিং কার্ড বা তাঁশ )  নিয়ে  'Windo Display' তৈরী করে তাক লাগিয়ে দেয়, নজর কাড়ে সবার এবং এই দলটি "প্রথম স্হান'"অর্জন করেন ও যথাযথ পরিক্ষায় উত্তীর্ণ হয়। 

 গ্রুপ সদস্য:

১/মো: শিমুল সিকদার,২/ সাদিয়া আক্তার,৩/রাজিব পাঠান -( ২৬ তম ব্যাচ), ৪/ মনিষা রহমান,(২২-তম ব্যাচ) ৫/ সৈকত রহমান, ৬/ সোহেল রানা-(২০ তম ব্যাচ)। 

শিক্ষার্থীরা সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের  পবিএ মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে এবং সকলের কাছে দোয়া চেয়েছেন।

মেহেরপুরে নানা আয়োজনে গণহত্যা দিবস পালিত হয়েছে। bd protiva24.com

মেহেরপুরে নানা আয়োজনে গণহত্যা দিবস পালিত হয়েছে। bd protiva24.com

 মেহেরপুরে নানা আয়োজনে গণহত্যা দিবস পালিত 




হিরক খান, মেহেরপুর প্রতিনিধি 


দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 


শনিবার (২৫ মার্চ) দুপুরের দিকে জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল সামাদ বাবলু বিশ্বাস, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমূখ বক্তব্য রাখেন।


পরে জেলা শিল্পকলা একাডেমী শিল্পী বৃন্দ সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন।

Monday, March 20, 2023

বাঙ্গালহালিয়া বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আউটলেট  শাখা উদ্বোধন। bd protiva24.com

বাঙ্গালহালিয়া বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আউটলেট শাখা উদ্বোধন। bd protiva24.com

 

©bd protiva24.com 

বাঙ্গালহালিয়া বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আউটলেট  শাখা উদ্বোধন।


উচ্চপ্রু মারমা রাজস্থলী রাঙ্গামাটি 


রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আউটলেট  শাখা উদ্বোধন হয়েছে।

 সোমবার ( ২০ মার্চ) বেলা ১১ টায় উদ্বোধন করেন রাজস্থলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঙ্গালহালিয়া বাজার চৌধুরী থোয়াইসুইখই চৌধুরী । রোয়াজারহাট শাখার ব্যাংকের ব্যবস্থাপক সিরাজ উদ্দোলাহ খান এর  সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াজার হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি বদিউল খায়ের লিটন,বাঙালহালিয়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি হাজী মোঃ শামসুল আলম, বাজার পরিচালনা কমিটির সভাপতি পুলক চৌধুরী, ইউপি সদস্য শিমুল দাশ, রাসেল চৌধুরী, তারেকুল ইসলাম চৌধুরী, সোলাইমান প্রমুখ ।

 প্রধান অতিথি বাঙ্গালহালিয়া বাজার চৌধুরী থোয়াইসুইখই মারমা  বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ তথা সারাবিশ্বে অন্যতম একটি অবস্থান তৈরী করতে সক্ষম হয়েছে। প্রযুক্তিভিত্তিক উন্নত সেবা প্রদান ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করে এ ব্যাংক সবার কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। উন্নত ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে প্রধানমন্ত্রীর সোনার বাংলা গঠনে সহায়ক হিসেবে কাজ করবে ইসলামী ব্যাংক। দুর্গম পার্বত্য রাজস্থলী উপজেলার বাঙালহালিয়াতে  ব্যাংকের নতুন শাখা উদ্বোধন করায় তিনি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। বাঙালহালিয়াতে  প্রতিষ্ঠান স্থাপন, উন্নত রেমিট্যান্স সেবা প্রদান ও জীবনমান উন্নয়নে বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিকে পরিবর্তন করতে ইসলামী ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ব্যবস্থাপক সিরাজউদ্দোলাহ সভাপতির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক আমানত, বিনিয়োগ, আমদানি, রপ্তানি, রেমিট্যান্সসহ সকল সূচকে শীর্ষ অবস্থানে রয়েছে। বাংলাদেশের উন্নয়নে ইসলামী ব্যাংক অগ্রণী ভূমিকা রেখে চলেছে। সারা দেশে বিস্তৃত শাখা, উপশাখা, এজেন্ট ও সিআরএম নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের সার্বক্ষণিক সেবা দেওয়া হচ্ছে। বাংলাদেশের অর্জিত রেমিট্যান্সের প্রায় ৩০% এককভাবে ইসলামী ব্যাংকের মাধ্যমে আসে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে উল্লেখযোগ্য অবদান রাখছে এ ব্যাংক। আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণ করে নিজেদের উন্নয়নের পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে অংশ নিতে সকলকে আহবান জানান তিনি।

বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।bd protiva24.com

বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।bd protiva24.com

 




উচ্চপ্রু মারমা রাজস্থলী রাঙ্গামাটি।


রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ আহমদ ও রতন কুমার বড়ুয়া এবং ২০২৩ সনের এস এস সি (সাধারণ) ও এস এস সি (ভোকেশনাল ) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

 ২০ মার্চ সোমবার সকালে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উঃ খেমাচারা মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পুলক বড়ুয়া, সাবেক ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্মৃতি চাকমা, কাকড়াছড়ি মৌজার হেডম্যান ক্যসুইথুই চৌধুরী, রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আজগর আলী খাঁন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যেইমং চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুইথুইমং মারমা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাজী মোঃ শামসুল আলম, বাঙ্গালহালিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক চাইথোয়াই মং মারমাসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য বৃন্দ প্রমুখ।

বিদায় ছাত্র-ছাত্রী সাধারণ ৩১৩   জন , ভোকেশনাল ১১০ জন  মোট ৪২৩জন বিদায় নিয়েছেন।

Saturday, March 18, 2023

বাঙ্গালহালিয়াতে জাগো হিন্দু পরিষদের ১০ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। bd protiva24.com

বাঙ্গালহালিয়াতে জাগো হিন্দু পরিষদের ১০ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। bd protiva24.com

 

©bd protiva24.com


উচ্চপ্রু মারমা রাজস্থলী রাঙ্গামাটি।


রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে জাগো হিন্দু পরিষদের উপজেলা ও ইউনিয়নের সারথীরা প্রদীপ প্রজ্জলন এবং কেক কাটার  মাধ্যমে ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গত ১৮ মার্চ (শনিবার) রাত ৮ ঘটিকার সময় বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমে ১০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কেক কেটে শুভ উদ্ভোধন করেন বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমে অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ।

মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের পরপর জাগো হিন্দু পরিষদের সারথীদের সকলকে নিয়ে ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটায় অংশগ্রহণ করেন। 

এই সময়  উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ রাজস্থলী উপজেলার আহবায়ক সুজিত কর (টিপু),জাগো হিন্দু পরিষদ বাঙ্গালহালিয়া ইউনিয়নের সাবেক সভাপতি জগদীশ দেবনাথ পূজন,ইউপি সদস্য শিমুল দাশ,জাগো হিন্দু পরিষদের বাঙ্গালহালিয়া ইউনিয়নের সভাপতি সজল কান্তি দে,সাংবাদিক মিন্টু কান্তি নাথ,

নয়ন চৌধুরী, উজ্জল দে, ছোটন দে, অজয় কর্মকারসহ জাগো হিন্দু পরিষদের সারথীরা উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ বক্তব্য বলেন জাগো হিন্দু পরিষদ একটি অ-রাজনৈতিক সংগঠন। যে সংগঠনটি দেশ এবং দেশের বাহিরে জাতিসত্তার অধিকার আদায়ে নিরলস ভাবে কাজ করছে। তাই উত্তর সংগঠনকে সফলতা কামনা করেন।

ছবি ক্যাপশনঃ-বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমের জাগো হিন্দু পরিষদের ১০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর

ভালুকায় জনপ্রিয়তার শীর্ষে ডাঃ কে.বি.এম হাদিউজ্জামান সেলিম।  bd prottiva24.com

ভালুকায় জনপ্রিয়তার শীর্ষে ডাঃ কে.বি.এম হাদিউজ্জামান সেলিম। bd prottiva24.com

 

বিশেষ প্রতিবেদক:

©bdprotiva24.com



ভালুকায় আওয়ামী রাজনীতির ‘প্রবাদপুরুষ’ খ্যাত বীর মুক্তিযোদ্ধা কে বি এম আসমত আলীর ছেলে ডাঃ কে.বি.এম হাদিউজ্জামান সেলিম তাঁর বাবার দেখানো পথে চলতে চান। তিনি ময়মনসিংহ-১১ ভালুকা আসনেআ‘লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী। আওয়ামীলীগ বিরোধী দলে থাকাকালীন সময়ে তাদের পরিবারটিই সর্বোচ্চ ত্যাগ ও নির্যাতনের শিকার হয়েছিলেন। তিনি বর্তমানে এ আসনটিতে শক্তিশালী একজন প্রার্থী।


তাঁর বাবা আসমত আলী জাতির জনক শেখ মুজিবুর রহমানের অত্যান্ত স্নেহধন্য ও আদরের ছিলেন। কে.বি.এম. (খাঁন বাহাদুর মোহাম্মদ) উপাধিটা বঙ্গবন্ধু নিজেই দিয়েছিলেন। তারপর থেকেই তিনি এ এলাকায় কে.বি.এম. আসমত আলী নামে পরিচিতি পায়। দুই দশকের বেশি সময় ধরে ভালুকা সংসদীয় আসনটি আওয়ামী লীগের দখলে। এ সময় একাধিকবার প্রার্থী বদল করেও বিএনপি আসনটি দখল করতে পারেনি। একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে ভালুকা নির্বাচনী এলাকাটি ময়মনসিংহের ১১ নম্বর আসন।


বর্তমানে ভালুকা আওয়ামীলীগের ঘাঁটি হিসেবে পরিচিত। দেশ স্বাধীন হওয়ার পর মোট দশটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে পাঁচবার। দুইবার বিএনপি, দুইবার মুসলিম লীগ ও একবার জাতীয় পার্টি নেতৃত্ব দিয়েছে এখানে।ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে এসে বলিষ্ঠ নেতৃত্বগুণের ফলে এই এলাকায় আ‘লীগের রাজনীতির প্রবাদ পুরুষ খেতাবটিও ডাঃ হাদিউজ্জামান সেলিমের পিতার ।


প্রয়াত এই নেতা জনসংশ্লিষ্ট রাজনৈতিক কর্মতৎপরতার কারণে তিনি এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে কিংবদন্তী। বাবার মৃত্যুর পর উনার দেখানো পথ ধরে মানুষের সেবা করতে ভালুকা আসন থেকে এমপি পদপ্রার্থী হয়েছেন দেশবরেণ্য কিডনীরোগ বিশেষজ্ঞ ডাঃ কেবিএম হাদিউজ্জামান সেলিম। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক । স্কুল জীবন থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন।


ডাঃ কেবিএম হাদিউজ্জামান সেলিমের সাথে কথা হলে তিনি বলেন, ‘বাবার রাজনীতির ধারায় আমি ১৯৭৮ সালে স্কুল জীবনেই ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হই। ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলাম। ছাত্রলীগ মনোনীত প্রার্থী হিসেবে (ম.চি.ম.হা) ছাত্র সংসদে জি. এস পদে নির্বাচন করেছি। আমি ভালুকায় ২ যুগের অধিক সময় ধরে প্রতি শুক্রবার চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। ব্যক্তিগত উদ্যোগে শতশত বিশেষজ্ঞ চিকিৎসক-সেবিকা-প্যাথলজিস্টদের সমন্বয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ৪০–৫০ হাজার মানুষকে বিনামূল্যে বিভিন্ন পরীক্ষা- নিরীক্ষাসহ চিকিৎসা সেবা দিয়েছি যা ভবিষ্যতেও চলমান থাকবে। ভালুকায় চিকিৎসা সেবা দেওয়ার কারণে ভালুকার প্রায় প্রতিটি পরিবারের সাথে আমার প্রাণের সখ্যতা গড়ে উঠেছে’।


ডাঃ কেবিএম সেলিম আরও বলেন,‘আমার বাবা কেবিএম আছমত আলী ১৯৪৮ সালে ছাত্রলীগের প্রতিষ্ঠা, ১৯৫২ সালে ভাষা আন্দোলন,১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচন, ১৯৬৬ সালে ৬ দফা, ১৯৬৯ সালে গণঅভ্যুথান, ১৯৭০ সালে নির্বাচন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ সহ সকল আন্দোলনে ভালুকা থানা ও ময়মনসিংহ জেলায় আ’লীগের নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধুর অত্যন্ত আদরের স্নেহধন্য ব্যক্তি হয়ে উঠেন। তিনি ১৯৫৫ সালে ভালুকা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং ১৯৬৫ সালে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। ১৯৭১ সালের ১০ ই মার্চ ভালুকা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে থেকে ভালুকায় এক বিশাল জনসভারমঞ্চে বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা সর্বপ্রথম উত্তোলন করেন আমার বাবা কেবিএম আছমত আলী । ১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপরিবারে ঘাতকদের হাতে শহীদ হয়েছেন এই খবর শুনে বাবা নির্বাক হয়ে যান। আমার বাবা বঙ্গবন্ধুর স্নেহধন্য ব্যক্তি হওয়ায় তাকে গ্রেফতার করা হয় সাথে আমার বড় চাচা আহাম্মদ আলী সরকারকে গ্রেফতার করা হলো। ভালুকায় টর্চারসেল বানিয়ে উনাদেরএকটানা ১১ দিন পর্যন্ত নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয়। সে সময় বাবা জেলে থাকা অবস্থায় আমার দাদী প্রচন্ডভাবে ভেঙ্গে পড়েন এবং মৃত্যুবরণ করেন । আমার বাবা ১৯৪৮ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত আ‘ লীগের দীর্ঘ কঠিন দুঃসময়কালে সকল ঝুঁকি নিজের মাথায় নিয়ে বিভিন্ন সময়ে ভালুকা থানা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালে বার বার জেল-জুলুম ও সীমাহীন নির্যাতনের শিকার হন। আমার বাবার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং আমার ব্যক্তিগত সুশৃঙ্খল রাজনৈতিক ধারাবাহিকতা ও মানব সেবার বৈশিষ্ট্যের কারণে ভালুকার লাখ লাখ জনতার যে আস্থা ও বিশ্বাসের সৃষ্টি হয়েছে তা সব সময় দৃশ্যমান। আমি দীর্ঘদিন যাবত ভালুকার প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগ, সভা-সমাবেশ, উঠান বৈঠক সহ বিশাল বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সকল উন্নয়ন কার্যক্রম ও নৌকার পক্ষে প্রচার- প্রচারণা চালিয়ে লৌহকঠিন জনমত সৃষ্টি করার লক্ষ্যে কঠোর পরিশ্রম করে যাচ্ছি।


ভালুকার লাখ লাখ জনতার প্রানের দাবী ও আস্থা দীর্ঘ দিনের পরীক্ষিত রাজনীতির পথ পরিক্রমায় পারিবারিক ঐতিহ্যগত ত্যাগ-তিতীক্ষা, শিক্ষাগত যোগ্যতা, পরিচ্ছন্ন বৈশিষ্ট্যের গুণাবলী ও সততায় জনপ্রিয়তার শীর্ষমাত্রায় থাকা এ মানব সেবককে ভালুকার অভিভাবক হিসেবে চায় ভালুকাবাসী।

Friday, March 17, 2023

ব্যতিক্রমী এপস তৈরি করে চমক সৃষ্টি করলেন ত্রিশালের অনন্ত। bd protiva24

ব্যতিক্রমী এপস তৈরি করে চমক সৃষ্টি করলেন ত্রিশালের অনন্ত। bd protiva24

 

Bdprotiva24.com


হাবিব হাসান,নিজস্ব প্রতিবেদক:


কোনো একটি শব্দ অনেকবার কপি করতে চাচ্ছেন? 

কিন্তু দেখছেন একই শব্দ কয়েকশ কিংবা কয়েক হাজারবার কপি পেষ্ট করতে প্রচুর সময় নষ্ট হচ্ছে।

এমনই এক অসাধারণ এপস তৈরি করে হৈচৈ ফেলে দিয়েছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের কৃতি সন্তান অনন্ত আচার্য্য। যার মাধ্যমে মূহুর্তের মধ্যে যতবার কপি করবেন ততো ডিজিট নম্বর লিখবেন ততোবার ই কপি হবে।


বর্তমানে তিনি শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজে বাংলা বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত।


শুরুর গল্পটা জানালেন,অনন্ত বললেন,করোনাকালীন যখন অলস সময় পার করছিলাম তখন আমার মাথায় আসে কীভাবে একটি অ্যাপ তৈরি করতে হয়। তার ওপর ভিত্তি করে আমি ছয় মাস শুধু কীভাবে অ্যাপ তৈরি করা যায় তার সোর্স খুঁজেছি। বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করি। এরপর একটি অ্যাপ এর কোর্স করা শুরু করলাম এবং এখনো সেখানে আছি। ওখান থেকেই অ্যাপ তৈরির বিস্তারিত জানা এবং শুরু করা।


অ্যাপটির নাম Repeat Text.এরই মধ্যে অ্যাপে যুক্ত হয়েছে নানা ফিচার। এর মধ্যে রয়েছে যতবার শব্দটি কপি হয় ঠিক ততোবার রোবট এর মাধ্যমে ওই শব্দটি সিস্টেমিক ভাবে বলতে থাকবে । এখানে নেই কোনো ডিজিটের সীমাবদ্ধতা। যত ইচ্ছা একই শব্দ ততোবার ই কপি করা যাবে।

এছাড়াও এ এপস থেকে কপি হওয়া শব্দ সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন যায়গায় শেয়ার করা যাবে।


অনন্ত বলেন, অ্যাপ তৈরি করতে আমি বেশ কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি। যার মধ্যে সঠিক গাইডলাইন, অর্থনৈতিক সমস্যা, ডিভাইসের সক্ষমতার অভাব অন্যতম। তবে এসব ছাপিয়ে ধৈর্যের সঙ্গে লেগে আছি। একটা সফলতা এসেছে। এখন যতগুলো ফিচার যুক্ত করেছি সামনে আরও ব্যবহার উপযোগী ফিচার যুক্ত করার চিন্তা রয়েছে। আশা করি এর ব্যবহার সব শ্রেণির মানুষকে উপকৃত করবে।


ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে অনন্ত বলেন, আমি আরও বিশ্বব্যাপী এবং সমসাময়িক চাহিদার পরিপ্রেক্ষিতে অ্যাপস তৈরি করতে চাই। আশাকরি সামনে আরও ভালো কিছু করতে পারব যা মানুষের কাজে লাগবে।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন। bdprotiva24.com ।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন। bdprotiva24.com ।

 

Bdprotiva24

মোঃ মজিবর রহমান শেখ,

"স্মার্ট বাংলাদেশর স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন " এই প্রতিপাদ্যকে সামনে রেখে বালিয়াডাঙ্গী উপজেলা বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।  ১৭ মার্চ শুক্রবার সকাল ১০ টায় বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী  পালন করা হয়। 

দিবসটি উদযাপন উপলক্ষে সূর্যাস্তের পর সৌন্দর্য বন্ধন সাজসজ্জা এবং আলোকসজ্জা করা হয়।  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-আধা-সরকারি, স্বায়ত্ব-শাসিত প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসটি।  পরে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চত্বর ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ,আলোচনা সভা ও শিশু শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরে দরিদ্র জনগোষ্ঠী, হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন এবং মসজিদ, মন্দির, গীর্জা সহ সকল উপাসনালয়ে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। বালিয়াডাঙ্গী

উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার এর  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি, বালিয়াডাঙ্গী

উপজেলা চেয়ারম্যান  আলী আসলাম জুয়েল,  এ সময়  ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীর কুমার রায়, বালিয়াডাঙ্গী উপজেলা( ভূমি) কমিশনার , বালিয়াডাঙ্গী থানার ওসি  খায়রুল আনাম,   বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আবু হাসনাত বাবু,  সহ- সভাপতি জুলফিকার আলী,   বীর মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোলেমান আলী, সাংবাদিক সহ

প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা, রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন স্বায়ত্ব-শাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, উপস্থিত ছিলেন।


Thursday, March 16, 2023

শুরু হলো শৈবতীর্থ তারকেশ্বরের সুপ্রাচীন ঐতিহ্যবাহী সন্ন্যাসী মেলা। bdprotiva24.com

শুরু হলো শৈবতীর্থ তারকেশ্বরের সুপ্রাচীন ঐতিহ্যবাহী সন্ন্যাসী মেলা। bdprotiva24.com

 

Bdprotiva24.com

আজ থেকে শুরু হলো শৈবতীর্থ তারকেশ্বরের সুপ্রাচীন ঐতিহ্যবাহী সন্ন্যাসী মেলা বা গাজন মেলা............।  আজ ১৬ ই মার্চ তারকেশ্বরের ঐতিহ্যবাহী গাজন মেলার শুভ সূচনা,। গাজন মেলার প্রথম দিনেই ভক্ত সমাগমে ভরে উঠল শৈবতীর্থ তারকেশ্বর, রাজ্যের বহু জেলা থেকে এদিন ভক্তরা তারকেশ্বরে এসে ,বাবার মন্দিরের দুধ পুকুরে সান করে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে উত্তরীয় নিয়ে সংসার ত্যাগ করে সন্ন্যাস ব্রত পালনে  নিয়োজিত হলেন, আগামী এক মাস ধরে এই গাজন মেলা চলবে, এবং বহু দূর-দূরান্ত থেকে ভক্তরা এই সময় এই তারকেশ্বরে এসে তাদের মনস্কামনা পূর্ণ করেন, ভক্তরা প্রতিদিন সকালে মন্দিরে বাবার ভোগের পর, ফল এবং রাতে হুব্বিশি খেয়ে সন্ন্যাস পালনে নিয়োজিত থেকে জীবনযাপন করবেন বলে জানা যায়, এবিসি তারকেশ্বরের মন্দিরের পুরোহিত মন্ডলীর সভাপতি সন্দীপ চক্রবর্তী বললেন আমরা সব সময় ভক্তদের সাথে রয়েছি এবং যাতে সুস্থভাবে ভক্তরা এই একমাস যাবত মন্দিরে তাদের মনস্কামনা পূর্ণ করতে পারেন, আমরা নজর রাখছি ,শুধু তাই নয় মন্দিরের চতুর্দিকে প্রশাসনের তরফ থেকে বিভিন্নভাবে নজরদারি চলছে।, যাতে কোন রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় , দোকানদাররাও জানালেন ,এই সময় বহু ভক্ত আসে, আমাদের দুটো বেচাকেনা হয়। দুটি বছর করোনার জন্য সেই ভাবে কেউ আসেনি, কারণ মন্দির বন্ধ ছিল, এ বছর আস্তে আস্তে ভিড় জমতে শুরু করছে। আশা করি এ বছর অনেক বেশি ভক্তের সমাগম ঘটবে........ .। এবং যে সকল ভক্তরা আসছেন তারা সুষ্ঠুভাবে বাবার পুজো দিয়ে ফিরছেন... ...... ।   রিপোর্টার ....সমরেশ রায় ও শম্পা দাস

শাকিব খানের গোপন বৈঠক। bdprptiva24.com

শাকিব খানের গোপন বৈঠক। bdprptiva24.com



 ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ এনেছেন প্রযোজক রহমত উল্লাহ। যা লিখিত আকারে গতকাল বুধবার প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতিতে জমা দেন এই প্রযোজক। অভিযোগের একদিন না পেরুতেই গোপনে ঘটনার মিমাংসার জন্য বসেছেন শাকিব খান ও প্রযোজক রহমত উল্লাহ।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু।

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় দুজনের মধ্যে বিরোধ মিমাংসা করার চেষ্টা করেন পরিচালক খোরশেদ আলম খসরু। তবে এর ফলাফল শূন্য বের হয়।

কাহালু বিয়াম স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা  অনুষ্ঠিত।bd protiva24.com

কাহালু বিয়াম স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।bd protiva24.com

 



মোরশেদুল ইসলাম রবি বগুড়া: বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিয়াম স্কুল প্রাঙণে কাহালু উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, কাহালু থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোতাহার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জাহিদ হাসান রাসেল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ রাইসুল ইসলাম। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কবিতা-বিজয়ের গান।bdprotiva24.com

কবিতা-বিজয়ের গান।bdprotiva24.com

 বিজয়ের গান

লেখা: দেওয়ান মেহেদী হাসান ফালু 



এই বাংলাকে নিয়ে

মোরা সর্বদা করি গর্ব

এই বাংলার জন্য

কতজনে দিয়েছে রক্ত

কতজনের হয়েছে মৃত্যু 

যার বিনিময়ে পেলাম স্বাধীনতা।

বিজয়ের দিনে তোমাদের স্বরনে

গান গেয়ে যাবো আজীবন।

হানাদার বাহিনীর নির্যাতনে

দাঁড়িয়ে ছিলে রুখে

বিনিময়ে গুলি লেগেছে

হাজারো নারীর বুকে

বিজয়ের দিনে তোমাদের স্বরনে

গান গেয়ে যাবো আজীবন।

ঠাকুরগাঁও শিক্ষাবৃত্তির চেক বিতরণ।bdprotiva24

ঠাকুরগাঁও শিক্ষাবৃত্তির চেক বিতরণ।bdprotiva24

 ঠাকুরগাঁওয়ে গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ ।

মোঃ মজিবর রহমান শেখ,   ঠাকুরগাঁও



 ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদের পক্ষ থেকে জেলার গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

 ১৬ মার্চ বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা পরিষদের হলরুমে এ বিতরণ অনুষ্ঠিত হয়। 

ঠাকুরগাঁও জেলা পরিষদের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য আফসানা আখতার, মোছা: সাবিনা ইয়াসমিন, সদস্য মোস্তাফিজুর রহমান, আনিসুজ্জামান, ঠাকুরগাঁও জেলা পরিষদের হিসাব রক্ষক দিলিপ কুমার রায় প্রমুখ। এ সময় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলার মোট ২০ জন শিক্ষার্থীর মাঝে ১ লাখ ৯৭ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে বৃত্তি গ্রহনকারী শিক্ষার্থী, তাদের অভিভাবক ও  ঠাকুরগাঁও জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


Tuesday, March 14, 2023

সুনামগঞ্জের বারগড় এলাকায় সিলেটগামি ট্রাক ও সুনামগঞ্জগামি সিএনজির মুখোমুখি সংঘর্ষ।bdprotiva24

সুনামগঞ্জের বারগড় এলাকায় সিলেটগামি ট্রাক ও সুনামগঞ্জগামি সিএনজির মুখোমুখি সংঘর্ষ।bdprotiva24

 সুনামগঞ্জর বারগড় এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ 2জন নিহত ও  আহত ১ জন। 


 


জন চন্দ্র সরকার দিরাই সুনামগঞ্জ প্রতিবেদকঃ

সুনামগঞ্জের বারগড় এলাকায় সিলেটগামি ট্রাক ও সুনামগঞ্জগামি সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালক ও যাএীসহ তিনজন ঘটনাস্হলে নিহত এবং অপর একজন য়াএী আহত হয়েছেন। নিহত সিএনজি চালকের নাম মো. সইল মিয়া(৫০)। তিনি জেলার জগন্নাথপুর উপজেলার মজিদপুর গ্রামের বাসিন্দা। তাৎক্ষণিক নিহত যাএীদের নাম ও পরিচয় জানা যায়নি। 


আজ মঙ্গলবার সকাল প্রায় ১০ টায় এই মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে। 

স্হানীয় ও পুলিশ সুএে জানা যায়, সুনামগঞ্জ থেকে যাএী নিয়ে একটি সিএনজি জগন্নাথপুরে যাওয়ার পথে সুনামগঞ্জ শহরের বারগড় এলাকায় সিলেট থেকে সুনামগঞ্জ গামি একটি ট্রাকের মুখোমুখো সংঘর্ষে সিএনজির চালক ও ২ জন যাএীসহ ঘটনাস্হলে নিহত হন ৩ জন । খবর পেয়ে সুনামগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্হলে এসে নিহতদের লাশ উদ্বার করে সুনামগঞ্জ। জেলা  সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। একজনের অবস্হা গুরুতর হওয়ায় তাকে. সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।ঘটনার সাথে সাথে ট্রাক চালক পালিয়েছে।

এ ব্যাপারে সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Monday, March 13, 2023

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ডে-আউট অনুষ্ঠিত।bdprotiva24

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ডে-আউট অনুষ্ঠিত।bdprotiva24

 



মোঃ সজীব হোসেন, নারায়ণগঞ্জঃ


বর্ণাঢ্য আয়োজনে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের বার্ষিক ডে-আউট-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রোববার নরসিংদীর ড্রিম হলিডে পার্কে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সদস্যরা তাদের পরিবার-পরিজন নিয়ে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে  ডে-আউট উদযাপন করেন।


রোববার সকাল সাড়ে আট টায় ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সামনে থেকে বি আর টি সি দোতলা বাসে করে নরসিংদীর পাঁচদোনাস্থ ড্রিম হলিডে পার্কের উদ্দেশ্যে রওনা দেন সবাই।


সেখানে দিনব্যাপী আনন্দ-উল্লাসে মেতে ওঠেন সবাই। ডে-আউট অনুষ্ঠিত হওয়ায় পুরো অনুষ্ঠানটি সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়।


সারাদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ডে-আউট আরো বেশী আকর্ষনীয় করে তুলে । বিকালে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।


ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আশরাফুল হক আশুর সঞ্চালনায় রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজী আনিসুর রহমানের সভাপত্বিতে


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম,রিপোটার্স ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন। সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজিব, অর্থ সম্পাদক সাদ্দাম হোসেন শুভ, সমাজ কল্যাণ সম্পাদক ফজলুল হক পলাশ,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল চৌধুরী, কার্যকরী সদস্য জামিল হোসেন, মেহেদী হোসেন।


আরো উপস্থিত ছিলেন জেট টিভির সম্পাদক জাকির আহম্মেদ, রিপোর্টার্স ক্লাবের সদস্য আজমীর ইসলাম, এম এ সাঈদ, রেজাউল হক, আমিনুল হক ও মাওলানা সাব্বির আহম্মেদ তুহিন প্রমুখ।