Showing posts with label Futured. Show all posts
Showing posts with label Futured. Show all posts

Monday, March 6, 2023

আজ পবিত্র শবে বরাত

আজ পবিত্র শবে বরাত

 পাঠিয়েছেন,আবুল হাসনাত মিনহাজ,চট্টগ্রাম থেকে




আজ পবিত্র শবেবরাত অর্থাৎ পাপমুক্তির রজনী। হাদিস শরিফে এই রাতকে বলা হয়েছে লায়লাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবান মাসের পঞ্চদশ রাতই হল শবেবরাত। শব শব্দটি ফার্সি, এর অর্থ রাত আর বরাত শব্দটি আরবি যার অর্থ দায়মুক্তি, নাজাত, পরিত্রাণ ইত্যাদি। প্রকৃত উচ্চারণ শব-ই বারাআত। কিন্তু বহুল ব্যবহারের ফলে একে শবেবরাত বলা হয়। পবিত্র কোরআনে এই রাতকে লাইলাতুল মুবারাকাহ অর্থাৎ বরকতময় রাত বলা হয়েছে।


পবিত্র এ রাতে মহান আল্লাহতায়ালা তার বান্দাদের প্রতি বরকত ও রহমত নাজিল করেন। এ কারণেই এ রাতকে লাইলাতুল বরাত বা ভাগ্য পরিবর্তনের রাত বলা হয়।


পবিত্র এ রজনী উপলক্ষে বিশ্বের মুসলিম নেতারা


পৃথক বাণীতে তারা দেশবাসীসহ মুসলিম বিশ্বকে শবে বরাতের শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ জানায় এবং দেশবাসীর সমৃদ্ধি, কল্যাণ ও শান্তি কামনা করে।


মহিমান্বিত এ রাত পবিত্র রমজান আগমনের সুখবর বহন করে। এ উপলক্ষে সংবাদপত্রগুলো বিশেষ নিবন্ধ, প্রবন্ধ, সম্পাদকীয় প্রকাশ করেছে। বাংলাদেশ টেলিভিশন ও বেতারসহ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো শবে বরাতের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করছে।


শবে বরাত ফার্সি শব্দ। ‘শব’ অর্থ রাত আর ‘বরাত’ অর্থ ভাগ্য। শবে বরাত অর্থ ভাগ্য রজনী। মহানবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, এ রাতেই মুমিনদের কার্যাবলী আল্লাহর দরবারে পেশ করা হয়।


প্রতি বছরের মতো এবারো শবে বরাত উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান রাতভর ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকবেন।


এ সময় পবিত্র কুরআন তেলাওয়াত, ওয়াজ, দোয়া মাহফিল, জিকির আজকার ও মিলাদের আয়োজন করা হয়ে থাকে।

Saturday, January 19, 2019

 তাড়াইল সংবাদিক কল্যাণ সমিতির ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী'র সকল প্রস্ততি সম্পন্ন

তাড়াইল সংবাদিক কল্যাণ সমিতির ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী'র সকল প্রস্ততি সম্পন্ন

তাড়াইল(কিশোরগঞ্জ)প্রতিনিধি: রবিবার (২০ জানুয়ারী) দুপুর ১২ টায় তাড়াইল সাংবাদিক কল্যাণ সমিতি লিঃ এর ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী  সমিতি কার্যালয়ে উৎযাপিত হবে। বিশাল অালোকসজ্জা সহ বর্ণাঢ্য  অায়োজনে সাজানো হয়েছে সমিতি কার্যালয়।

বিশেষ অায়োজনে থাকছে অালোচনা  ও মতবিনিময় সভা।     

প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন,তাড়াইল উপজেলা চেয়ারম্যান ও অাওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা অাজিজুল হক ভুঁইয়া মোতাহার। 

সরেজমিনে সন্ধ্যা ৭ টার সময় অনুষ্ঠানের প্রস্তুতি পর্যবেক্ষণে   গিয়ে প্রথমেই চোখে পড়ে  জমকালো অালোকসজ্জা।
অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে
সিনিয়র সাংবাদিকদের অন্যতম সাংবাদিক জনাব, দেলোয়ার হোসেন জানান,অাগামীকাল রবিবার(২০ জানুয়ারী)  তাড়াইল সাংবাদিক কল্যাণ সমিতির লিঃ এর সভাপতি মহোদয়ের  সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অাবুতাহের মরাজ এর উপস্হাপনায় ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ২০১৯ খ্রীস্টাব্দ এর অলোচনা সভা ও বর্ণাঢ্য অনুষ্ঠানমালা পরিচালিত হবে।    

বিশেষ অতিথিবৃন্দের মধ্যে রয়েছেন তাড়াইল  উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন   সরকারি কর্মকর্তাবৃন্দ। 
অামন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে রয়েছে বিভিন্ন সমাজ সেবক,গণ্যমান্য ব্যাক্তিবর্গ,সুশীল সমাজের নেতৃবৃন্দ,বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ সহ সাধারন মানুষ।

তিনি অারো বলেন,প্রতি বছর সরকারি অনুদন সহ তাড়াইল সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব কামরুজ্জামান মহাজন বিশেষ অনুদানের ব্যবস্হা করে দেন। অনুদানের টাকা দিয়ে গরীব মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ সহ গরীব মেধাবী ছাত্র–ছাত্রীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।       

জনকল্যাণ সহ পারস্পারিক সহযোগিতা ও ঐক্য স্থাপনে সদা নিয়োজিত রয়েছে তাড়াইল সংবাদিক কল্যাণ সমবায় সমিতি লিঃ