Showing posts with label মতামত. Show all posts
Showing posts with label মতামত. Show all posts

Sunday, March 26, 2023

ডাক্তার, ম‍্যাজিষ্টেট হতে চাইলেও শিশুরা সাংবাদিক হতে চায়না।   bd protiva24.com

ডাক্তার, ম‍্যাজিষ্টেট হতে চাইলেও শিশুরা সাংবাদিক হতে চায়না। bd protiva24.com

 

© বাংলাদেশ প্রতিভা

হীমেল কুমার মিত্র(স্টাফ রিপোর্টার) 

বড় হলে তুমি কি হবে? শিশুদের কাছে এমন প্রশ্নের উত্তর জানতে চাওয়া হলে ডাক্তার, ম্যাজিষ্ট্রেট, এসপি-ডিসি, মন্ত্রী-বাহাদুর সবকিছুই স্বপ্ন দেখে। কিন্তু সাংবাদিক হতে ইচ্ছুক এমন উত্তর কেউই দেয় না।


কেননা; কোন ক্লাশের বইয়ে গণমাধ্যম, সাংবাদিক কিংবা সাংবাদিকতা বিষয়ক কোন শব্দই নাই। বইগুলোতে প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় নানা প্যাচাল থাকলেও রাষ্ট্রের চতুর্থস্তম্ভ খ্যাত গণমাধ্যম নিয়ে কোন লেখার দেখা মেলেনা।


যার কারনে শিশুরা এই পেশার সাথে পুরোপুরি অপরিচিত। নিম্ন  ক্লাশগুলোতে সাংবাদিকতা পেশা, পেশার সাথে জড়িতরা কেমন আছেন, পেশাটির প্রয়োজনীয়তা, রাষ্ট্রের সাথে গণমাধ্যমের দায়বদ্ধতাসহ নানাবিধ আলোচনা থাকা উচিত।


ক্লাশের বইয়ে সাংবাদিকতা বিষয়ের ওপর লেখাজোখা থাকলে তা পড়ে ছাত্ররা সাংবাদিকতা পেশায় পড়ার আগ্রহ পেত। ফলে দেশে শিক্ষিত সাংবাদিক তৈরী হতো। মাধ্যমিক -উচ্চ মাধ্যমিক পেরিয়ে সম্মান পর্যায়ে দেশের হাতেগোনা কিছু বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার ওপর কোর্স রয়েছে।


আশ্চ্যর্যের ব্যাপার যে, সকল পেশার উন্নয়নের জন্য আলাদা প্রশিক্ষণ একাডেমীও রয়েছে। কিন্তু একমাত্র সাংবাদিক প্রশিক্ষন কেন্দ্র নাই। রয়েছে শিক্ষক প্রশিক্ষন একাডেমি, পুলিশ প্রশিক্ষন একাডেমি, ইমাম প্রশিক্ষন একাডেমি, আনসার প্রশিক্ষন একাডেমিসহ নানান পেশার মানুষের প্রশিক্ষন কেন্দ্র।


তবে কী অদৃশ্য কারনে এই পেশাটিকে নিয়ে দেশের কোন শিক্ষাবোর্ড দু’কলম বইয়ে স্থান দিতে পারলোনা। যা হতাশা ও ক্ষোভের বিষয়। তবে এই দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফের পক্ষ থেকে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মাননীয় শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে স্মারকলিপি পাঠানো হয়েছিল( যা গুগলই প্রমান)।


রাষ্ট্র তার দায়বদ্ধতার অনীহার ফলশ্রুতিতে এই পেশাটিতে আজ কম শিক্ষিত, প্রশিক্ষনহীন সংবাদকর্মীতে দেশ ছেয়ে গেছে। বাড়ছে অসাংবাদিক, কুসাংবাদিক, অপ-সাংবাদিক, হলুদ সাংবাদিক, ভুয়া সাংবাদিক ও রাক্ষুসে সাংঘাতিক। স্বাধীনতার অর্ধ শতবছর পেরিয়ে গেলেও পেশাটি আজও মুক্তি পায়নি।


নানান অপশক্তির কাছে পেশাটি যুগযুগ ধরে অনেকাংশে জিম্মি হয়ে পড়েছে। সাংবাদিকের রুটি-রুজির মুক্তির জন্য ১৪ দফার আন্দোলন চলছে-চলবে। সরকারের কাছে পত্রিকাগুলোর তথ্য থাকলেও সাংবাদিকের সংখ্যা গুনে পায়নি আজো। মনে হয় যেন সরকার সাংবাদিকের সংখ্যা গুনে বের করতে পারবেন না। তাই ২০১৮ সাল থেকে আজও প্রকৃত তথ্য দিতে পারেনি সরকারের প্রেস কাউন্সিল। ঐ সালের ১২ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিক ভাবে সারাদেশের সাংবাদিকের তালিকা প্রণয়নের কাজ শুরু করে বাংলাদেশ প্রেস কাউন্সিল।


দূর্ভাগ্য হলেও সত্য যে বুড়ো ঘোড়ার ন্যায়চালিত প্রেস কাউন্সিল ১৫ দিনের কাজ গত ৩ বছরেও আলোর মূখ দেখাতে পারেনি আর-দেখবেওনা। সারাদেশের পেশাদার সাংবাদিকের তালিকা প্রণয়নের দাবিতে তিন/চারবার সকল জেলা-উপজেলা থেকে স্মারকলিপি পাঠিয়েছিল বিএমএসএফ (যা গুগলে)। এবং দাবিটি বাস্তবায়নে আন্দোলন চলমান।


সংগঠনটির অন্যতম দাবির মধ্যে জাতীয় গণমাধ্যম সপ্তাহের (১-৭মে) রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিগত চারবছর ধরে সারাদেশে একযোগে গণমাধ্যম সপ্তাহ পালন করে আসছে। সাংবাদিক নিয়োগ নীতিমালা, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন, পাঠ্য বইয়ে গণমাধ্যম বিষয়ক একটি অধ্যায় অন্তভূক্তকরণ, পত্রিকাগুলোকে পূবর্বের ন্যায় প্রয়োজনীয় কাঁচামাল (কাগজ) সরবরাহ করাসহ ১৪ দফা দাবি আদায়ে বিএমএসএফ কাজ করছে।


তাইতো সময়ের প্রয়োজনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ও জার্নালিস্ট শেল্টার হোম গঠিত হয়েছে। পেশার মর্যাদা রক্ষায় সাংবাদিকরা ধীরেধীরে সংগঠিত হচ্ছেন।


তাই আসুন, সকল ভেদাভেদ ভুলে সাংবাদিকতা পেশার হারানো ঐতিহ্য রক্ষায় বিএমএসএফ ঘোষিত ১৪ দফা আন্দোলনকে বেগবান করতে যে যার জায়গা থেকে কাজ করি।


বিভিন্ন অসঙ্গতির কারনে পেশাটি আজ ঐতিহ্য হারিয়ে সমাজের মানুষের কাছে বোঝায় পরিনত হয়েছে। এই জায়গা থেকে সাংবাদিকদের বেরিয়ে আসতে হবে। পেশাটিকে সম্মানজনক পেশায় রুপ দিতে সাংবাদিকদের আরো কার্যকর সামাজিক দায়বদ্ধ হতে হবে। সর্বপরি রাষ্ট্রের পক্ষে ১জন সাংবাদিককে দায়বদ্ধ হতে হবে।

Saturday, March 25, 2023

চরফ্যাশন স্বাধীনতা ও জাতীয় দিবস পালন। bd protiva24.com

চরফ্যাশন স্বাধীনতা ও জাতীয় দিবস পালন। bd protiva24.com

 

©bd protiva24.com

মোঃ সোয়েব

(ভোলা জেলা প্রতিনিধি) 


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ চরফ্যাশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র প্রতিকৃতিতে এবং শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ'র মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি এবং চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগে'র সভাপতি জনাব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব জয়নাল আবেদীন আকন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব আল নোমান সহ উপজেলা প্রশাসন।

Friday, March 17, 2023

মহান পেশা সাংবাদিকতার সাংবাদিক কে বা কারা? আর চলমান বানিজ্যিক ধারার তার কি অবস্থা? bd protiva24.com

মহান পেশা সাংবাদিকতার সাংবাদিক কে বা কারা? আর চলমান বানিজ্যিক ধারার তার কি অবস্থা? bd protiva24.com

 

 মো আঃ রহিম জয় 

©bd protiva24.com

সাংবাদিক মানবাধিকার

সাংবাদিক  অর্থ এমন কোনো ব্যক্তি যিনি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া বা বার্তা সংস্থার কাজে একজন সার্বক্ষণিক সাংবাদিক হিসাবে নিয়োজিত আছেন অথবা উক্ত মিডিয়া বা সংস্থার সম্পাদক, বার্তা সম্পাদক, উপ-সম্পাদক, সহকারী সম্পাদক, ফিচার লেখক, রিপোর্টার, সংবাদদাতা, কপি রাইটার, কার্টুনিস্ট, সংবাদ চিত্রগ্রাহক এবং সম্পাদনা সহকারী, এবং সরকার কর্তৃক, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নির্ধারিত কোনো পদধারীগণও ইহার অন্তর্ভুক্ত হইবেন। তবে সাংবাদিককে জাতির বিবেক বলে গণ্য করা হয়। সে অর্থে সাংবাদিক একজন মহান ব্যক্তির পরিচয়।


একথা সকলের জানা যে সাংবাদিকতা (Journalism) অত্যন্ত সম্মানজনক একটি পেশা এবং সাংবাদিক হওয়ার উপায় জানলে দারুণ এই পেশা দিয়ে আপনিও নিজের ক্যারিয়ার বিল্ড করতে পারেন। একজন ভালো মানের সাংবাদিক হতে হলে অনেক মেধা, বৈষয়িক জ্ঞান, লেখাপড়া থাকতে হয়। তবে সাংবাদিকতার প্রশিক্ষণ নেওয়ার জন্য ন্যূনতম এইচএসসি পাশ হলেই চলে। আসলে সাংবাদিকতা কোনো আভিধানিক শিক্ষায় শিক্ষিত হলেই চলে না। একজন সাংবাদিকের মানসিক উচ্চতা দরকার সর্বোচ্চ পর্যায়ের।


⚫ আধুনিক ধারায় কার্যক্রমের ভিত্তিক সাংবাদিকের কিছু উদাহরণ:


১) সোশ্যাল মিডিয়া সাংবাদিক;

২) অনুসন্ধানি সাংবাদিক;

৩) কৃষি সাংবাদিক;

৪) ক্রীড়া সাংবাদিক;

৫) বিনোদন সাংবাদিক;

৬) নাগরিক সাংবাদিক;

৭) সাংস্কৃতিক সাংবাদিক।


⚫ সাংবাদিক হওয়ার শিক্ষাগত যোগ্যতা:


যদিও সাংবাদিকতা জন্য শিক্ষাগত যোগ্যতার বাধা-ধরা কোন নিয়ম নেই, তবে নূন্যতম এইচএসসি পাশ করাকে বাধ্যতামূলক মনে করা হয়। দেশের নামি ও জনপ্রিয় গণমাধ্যমগুলো স্নাতক (অনার্স) বা স্নাতকোত্তর (মাস্টার্স) চায়। কিছু ভালো মানের অনলাইন পোর্টালে অনার্স পড়ুয়াদেরও অগ্রাধিকার দেওয়া হয়।


তবে আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন, তাহলে শুধু সাংবাদিকতার ওপর ২ বছরের বিশেষায়িত কোর্স করতে পারেন। বর্তমানে দেশের বহু শিক্ষাপ্রতিষ্ঠান সাংবাদিকতার ওপর ডিগ্রী দিয়ে তাকে। পাশাপাশি আপনি চাইলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) থেকেও একটি কোর্স করে নিতে পারেন।


⚫ সাংবাদিক হওয়ার উপায়:


সাংবাদিকতা একটি চ্যালিঞ্জিং পেশা। তাই একজন অভিজ্ঞ ও সফল সাংবাদিক হতে হলে আপনাকে সৎ, সাহসী এবং নির্ভিক হতে হবে। পাশাপাশি থাকতে হবে সৃজনশীল লেখনি শক্তি। আজ আমরা কোর্সটিকায় সাংবাদিক হওয়ার উপায় সম্পর্কে জানবো। একজন সফল সাংবাদিক হতে চাইলে আপনার মধ্যে যে গুণাবলী থাকতে হবে, তা নিচে ধারাবাহিকভাবে আলোচনা করা হোলো:


১) সাহস: সাংবাদিকতার জন্য সবার প্রথমেই যা দরকার হয়, তাহলে সাহস; সৎ সাহস। আপনি যদি একজন ক্রাইম রিপোর্টার হয়ে থাকেন, তাহলে তথ্য সংগ্রহের জন্য আপনাকে অনেক প্রতিকূলতার সম্মূখীন হতে হবে। কখনো কখনো সরেজমিন তথ্য সংগ্রহের প্রয়োজন হতে পারে। আর এসব ক্ষেত্রে অপরাধিদের আক্রোশের শিকার হতে পারেন আপনি।


প্রকৃত সত্য তুলে ধরার জন্য বিভিন্ন মহল হতে ক্রমাগত হুমকি, সময় বিশেষ প্রাণনাশের হুমকিও আসবে। কিন্তু একজন সফল সাংবাদিক হতে হলে এসব হুমকিতে ভয় পেলে চলবে না। তাই আপনার ভেতরে যদি নির্ভিক এবং সৎ সাহস কাজ করে, তবেই আপনি সাংবাদিকতাকে জয় করতে পারবেন।


২) লেখনী শক্তি: আপনি যদি পেশাদার কোন গণমাধ্যমে কাজ করতে চান, তাহলে প্রতিদিনই আপনাকে নিত্য নতুন প্রতিবেদন লিখতে হবে। কিন্তু আপনার ভেতরে যদি সৃজনশীল লেখনী শক্তি না থাকে, তাহলে প্রতিদিন নতুন নতুন বিষয়ের ওপর আপনি লিখতে পারবেন না। তাই বিশ্লেষণধর্মী লেখা উপহার দেয়ার জন্য আপনার ভেতরে সৃজনশীল লেখনী শক্তি থাকা অত্যাবশ্যক।


ব্লগিং, সংবাদ সংস্থা বা অন্যান্য মিডিয়া আউটলেটের জন্য একজন ফ্রিল্যান্স লেখক হওয়া লেখালেখিতে অভিজ্ঞতা অর্জনের একটি উপায়। মানুষের মনোযোগ আকর্ষণ করে এমন জিনিসগুলো সম্পর্কে লিখুন এবং যে কোনও অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে একটি গল্প খুঁজে পাওয়ার আপনার ক্ষমতা প্রদর্শন করুন।

এতে করে আপনি আপনার সিভিতে নতুন একটি মাত্রা যুক্ত করতে পারবেন। সম্ভাব্যভাবে এটি আপনাকে একটি এন্ট্রি-লেভেলের চাকরি দিতে এবং সাংবাদিকতায় ক্যারিয়ারের পথে সাহায্য করবে।

৩) উপস্থপনা: আপনি যে কেবল প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকতা করবেন, তাই নয়; চাইল কোন টেলিভিশন চ্যানেলেও কাজ করতে পারেন। টেলিভিশনে কাজ করতে হলে আপনাকে ক্যামেরার সামনে আসতে হবে। আর ক্যামেরার সামনে আসতে হলে আপনার কথা বলার ভঙ্গি, শারীরিক ভাষা এবং শব্দচয়ন অত্যন্ত পরিপাটি হতে হবে।

ক্যামেরার সামনে আপনি নিজেকে যতটা সুন্দরভাবে উপস্থপন করতে পারবেন, আপনার প্রতিবেদনটিও ততটা চিত্তাকর্ষক হবে। ফলে আপনার কাজের প্রতিষ্ঠান তথা দর্শকদের কাছে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে।


৪) যোগাযোগ ও সম্পর্ক: সংবাদের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহের তাগিদে আপনাকে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে মানুষের সাথে যোগাযোগ থাকতে হবে। যেমন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে যোগাযোগের প্রয়োজন হতে পারে।

৫) নেটওয়ার্কিং: সম্পাদক, সংবাদ প্রতিবেদক এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যান্য সাংবাদিকদের সাথে সংযোগ স্থাপন করুন। একজন পেশাদার সাংবাদিক হওয়ার পথে আপনার কাজ করার সময় এই লোকেরা তাদের পূর্ব অভিজ্ঞতা এবং সহায়ক পরামর্শ দিতে পারে। আপনার নেটওয়ার্ক যত বড় হবে, রেফারেন্স হিসেবে আপনার নামটি তত বেশি মনে পড়বে।


⚫ সাংবাদিক হওয়ার শিক্ষাগত যোগ্যতা:


যদিও সাংবাদিকতা জন্য শিক্ষাগত যোগ্যতার বাধা-ধরা কোন নিয়ম নেই, তবে নূন্যতম এইচএসসি পাশ করাকে বাধ্যতামূলক মনে করা হয়। দেশের নামি ও জনপ্রিয় গণমাধ্যমগুলো স্নাতক (অনার্স) বা স্নাতকোত্তর (মাস্টার্স) চায়। কিছু ভালো মানের অনলাইন পোর্টালে অনার্স পড়ুয়াদেরও অগ্রাধিকার দেওয়া হয়।


তবে আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন, তাহলে শুধু সাংবাদিকতার ওপর ২ বছরের বিশেষায়িত কোর্স করতে পারেন। বর্তমানে দেশের বহু শিক্ষাপ্রতিষ্ঠান সাংবাদিকতার ওপর ডিগ্রী দিয়ে তাকে। পাশা

Friday, February 17, 2023

পিতৃঋণ সম্পর্কে গল্প

পিতৃঋণ সম্পর্কে গল্প

  



"বাবা তুমি তো বলেছিলে পিতৃ ঋণ কোনদিন শোধ হয় না। তুমি ছাব্বিশ বছরে আমার পেছনে যত টাকা খরচ করেছো তুমি কি জানো আমি আগামী তিন বছরে সে টাকা তোমায় ফিরিয়ে দিতে পারবো"।

বাবা : ( কিছুটা মুচকি হেসে) "একটা গল্প শুনবি?"

ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। নিচু স্বরে বললো-

"বলো বাবা শুনবো......"


তোর বয়স যখন চার আমার মাসিক আয় তখন দু হাজার টাকা। ওই টাকায় সংসার চালানোর কষ্ট বাড়ির কাউকে কখোনো বুঝতে দেইনি। আমি আমার সাধ্যের মধ্যে সব সময় চেষ্টা করেছি তোর 'মা কে 'সুখী করতে। তোকে যেবার স্কুলে ভর্তি করলাম সেবার ই প্রথম আমরা দুজন- আমি-আর তোর মা পরিকল্পনা করেছি আমরা তোর পড়ার খরচের বিনিময়ে কি কি ত্যাগ করবো।


সে বছর তোর মাকে কিছুই দিতে পারিনি আমি। তুই যখন কলেজে উঠলি আমাদের অবস্থা তখন মোটা মুটি ভাল। কিন্তু খুব কষ্ট হয়ে

গেছিল যখন তোর মা খুব অসুস্থ হয়ে পড়েছিল। ঔষধ কেনার জন্য রোজ রোজ ওভারটাইম করে বাসে করে পায়ে হেটে ঘামে ভিজে বাড়ি ফিরতে খুব দুর্বিষহ লাগতো। কিন্তু কখোনো কাউকে বুঝতে দিইনি এমনকি তোর মা কেও না।


একদিন শো রুম থেকে একটা বাইক দেখে আসলাম। সে রাতে আমি স্বপ্নেও দেখেছিলাম আমি বাইকে চড়ে কাজে যাচ্ছি। কিন্তু পরের দিন তুই বায়না ধরলি ল্যাপটপ এর জন্য। তোর কষ্টে আমার কষ্ট হয় বাবা। আমি তোকে ল্যাপটপ টা কিনে দিয়েছিলাম। আমার তখনকার এক টাকা তোর এখন এক পয়সা! কিন্তু মনে করে দেখ এই এক টাকা দিয়ে তুই বন্ধুদের নিয়ে পার্টি করেছিস। ব্রান্ড নিউ মোবাইলে হেড ফোন কানে লাগিয়ে সারা রাত গান শুনেছিস। পিকনিক করেছিস, ট্যুর করেছিস, কন্সার্ট দেখেছিস। তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতো।


আর তোর একশ টাকা নিয়ে আমি এখন সুগার মাপাই । জানিস আমার মাছ খাওয়া নিষেধ, মাংস খাওয়া নিষেধ, কি করে এত টাকা খরচ করি বল! তোর টাকা নিয়ে তাই আমি কল্পনার হাট বসাই। সে হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই। বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই। তোর মায়ের হাত ধরে তাঁত মেলায় ঘুরে বেড়াই।

বাবারা নাকি "খাড়ুশ টাইপের" হয় । আমিও আমার বাবাকে তাই ভাবতাম । পুরুষ থেকে পিতা হতে আমার কোনো কষ্ট হয়নি, সব কষ্ট তোর মা সহ্য করেছে। কিন্তু বিশ্বাস কর পিতা থেকে দ্বায়িত্বশীল পিতা হবার কষ্ট একজন পিতাই বোঝে। যুগে যুগে সর্বস্থানে মাতৃবন্দনা

হলেও পিতৃবন্দনা কোথাও দেখেছিস ?


পিতৃবন্দনা আমি আশাও করি না। সন্তানের প্রতি ভালোবাসা কোনো পিতা হয়তো প্রকাশ কর