Monday, May 1, 2023
Sunday, March 26, 2023
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। bd protiva24.com
শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া ( নিজস্ব প্রতিবেদক)
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশকাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দশমিনা গলাচিপা উপজেলা, সর্বস্তরের জনগণ আওয়ামী লীগের তথ্য বিষয়েক সম্পাদক তিনি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদের প্রতি বিনস্র শ্রদ্ধা , আ স ম জাওয়াদ সুজন বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। বাংলাদেশের প্রতিরোধ যুদ্ধের পথ তৈরি করে দিয়েছিল। এরপর ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আহবানে দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামে আসে বিজয়।
স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানাই আমাদের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি, যাদের আত্মত্যাগের ভিত্তির ওপর দাঁড়িয়ে আমরা এগিয়ে চলেছি একটি জাতি হিসেবে। স্বাধীনতা অর্থ দিয়ে কেনা যায় না। এটি অনেক সাহসী মানুষের সংগ্রামের ফসল।
তাই মহান স্বাধীনতা অর্জন ও নিজ মাতৃভূমি কে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম নির্যাতন থেকে মুক্ত করতে যে বাংলার ছেলেরা জীবন দিয়েছে এবং যে সমস্ত মা বোন নিজের ইজ্জত কে বিসর্জন দিয়েছে সে সমস্ত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি ও তাদের প্রতি এই স্বাধীনতা দিবসে সশ্রদ্ধা সালাম ।
আরেও বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসই হবে নতুন প্রজন্মের অনুপ্রেরণার উৎস। নতুন প্রজন্ম হবে মুক্তিযুদ্ধের চেতনায় একটি আধুনিক প্রজন্ম, যারা বাস্তবায়ন করবে বঙ্গবন্ধুর সোনার বাংলা। এ যে আমাদের আজন্ম লালিত স্বপ্ন।
আসুন এ স্বাধীনতা দিবস থেকে শিক্ষা নিয়ে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে গড়ে ওঠা সমস্ত অন্যায় কে না বলি, মাদক ও সন্ত্রাস মুক্ত খানসামা বিনির্মাণে এক সাথে কাজ করি।
দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার জন্য বঙ্গবন্ধু যে স্বট্ন দেখেছিলেন সে স্বপ্ন বাস্তবায়নের জন্যে দেশে দরকার মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত উপযক্তু নাগরিক।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশকাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দশমিনা গলাচিপা উপজেলা, সর্বস্তরের জনগণ আওয়ামী লীগের তথ্য বিষয়েক সম্পাদক তিনি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদের প্রতি বিনস্র শ্রদ্ধা , আ স ম জাওয়াদ সুজন বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। বাংলাদেশের প্রতিরোধ যুদ্ধের পথ তৈরি করে দিয়েছিল। এরপর ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আহবানে দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামে আসে বিজয়।
স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানাই আমাদের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি, যাদের আত্মত্যাগের ভিত্তির ওপর দাঁড়িয়ে আমরা এগিয়ে চলেছি একটি জাতি হিসেবে। স্বাধীনতা অর্থ দিয়ে কেনা যায় না। এটি অনেক সাহসী মানুষের সংগ্রামের ফসল।
তাই মহান স্বাধীনতা অর্জন ও নিজ মাতৃভূমি কে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম নির্যাতন থেকে মুক্ত করতে যে বাংলার ছেলেরা জীবন দিয়েছে এবং যে সমস্ত মা বোন নিজের ইজ্জত কে বিসর্জন দিয়েছে সে সমস্ত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি ও তাদের প্রতি এই স্বাধীনতা দিবসে সশ্রদ্ধা সালাম ।
আরেও বলেন লে' জেনারেল (অব,)আবুল হোসেন সাবেক মহাপরিচালক। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসই হবে নতুন প্রজন্মের অনুপ্রেরণার উৎস। নতুন প্রজন্ম হবে মুক্তিযুদ্ধের চেতনায় একটি আধুনিক প্রজন্ম, যারা বাস্তবায়ন করবে বঙ্গবন্ধুর সোনার বাংলা। এ যে আমাদের আজন্ম লালিত স্বপ্ন।
আসুন এ স্বাধীনতা দিবস থেকে শিক্ষা নিয়ে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে গড়ে ওঠা সমস্ত অন্যায় কে না বলি, মাদক ও সন্ত্রাস মুক্ত খানসামা বিনির্মাণে এক সাথে কাজ করি।
দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার জন্য বঙ্গবন্ধু যে স্বট্ন দেখেছিলেন সে স্বপ্ন বাস্তবায়নের জন্যে দেশে দরকার মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত উপযক্তু নাগরিক।
রূপগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন। bd protiva24.com
![]() |
| ©bdprotiva24.com |
মোঃ রাসেল মোল্লা,রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ২৬মার্চ রবিবার উপজেলা প্রশাসন,রূপগঞ্জ উপজেলা,পৌরসভা, ইউনিয়ন আওয়ামী লীগ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব,রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর ৭ই - মার্চের ভাষণ প্রচার, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিক্ষার্থীদের কুচকাওয়াজ, রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা।সরকারি মুড়াপাড়া কলেজ গাজী অডিটোরিয়ামে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক। সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভুমি)কামরুল হাসান মারুফ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমানউল্লাহ, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহম্মেদ আলমাছ্, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুইঁয়া, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান তারেক, আব্দুল আজিজ,মাহবুবুর রহমান মেহের, রূপগজ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন প্রমুখ। পরে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Saturday, March 25, 2023
ক্ষমতা নয় দক্ষতায় মূল" এর প্রমান দিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমুন।bd protiva24.com
![]() |
রিপোটারঃ এম আমিরুল ইসলাম এল এল বি,(রাজশাহী বিভাগীয় প্রধান):
দুপচাঁচিয়া উপজেলার রেকর্ড ভঙ্গকারী উপজেলা নির্বাহী অফিসার জনাব সুমন জিহাদী তার দক্ষতা ও মানবতা দিয়ে প্রমাণ করে দিলেন যে। ক্ষমতার ব্যাবহার আর শাসন দিয়ে সমাজ পরিবর্তন সম্ভব নয় ,বরং সামান্য ভালোবাসা ও সহানুভূতি দিয়ে অনেক কিছুই সহজে পরিবর্তন সম্ভব।
একজন বাইকারের বাইক চালানোর সময় হেলমেট ছিল না। ভ্রামমান চলাকালীন তাকে এই অপরাধের শাস্তি স্বরূপ কিছু টাকা জরিমানা করা হয়। এবং তার কাছ থেকে এই জরিমানার টাকা আদায় করে। সেই বাইকারকে একটি হেলমেট উপহার দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এই দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার সুমুন জিহাদী।
বিষয়টি অনেকের কাছে খুবই মানবিক বলে মনে হয়েছে। উপস্থিত সকলের মন্তব্য এভাবে যদি প্রত্যেকটা বিচারক অপরাধের শাস্তি স্বরূপ সেই অপরাধের সমাধী স্থাপন করে। তাহলে একদিন এ সমাজ নিরপরাধ নিষ্কলঙ্ক সোনার সমাজে গড়ে উঠবে।
দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসারের এই ব্যতিক্রমে কর্মকান্ডে দিন দিন মানুষ বিমোহিত হয়ে পড়ছে তার প্রতি।
দুপচাঁচিয়া উপজেলা মানবাধিকার সংস্থার সাধারন সম্পাদক ও আজিজিয়া আশরাফিয়া রক্তদান সংস্থার প্রতিষ্ঠাতা জনাব এম আমিরুল ইসলাম বলেন এমন মানবিক কাজের জন্য মানবাধিকার ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার কে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।।
Thursday, March 16, 2023
শুরু হলো শৈবতীর্থ তারকেশ্বরের সুপ্রাচীন ঐতিহ্যবাহী সন্ন্যাসী মেলা। bdprotiva24.com
![]() |
| Bdprotiva24.com |
আজ থেকে শুরু হলো শৈবতীর্থ তারকেশ্বরের সুপ্রাচীন ঐতিহ্যবাহী সন্ন্যাসী মেলা বা গাজন মেলা............। আজ ১৬ ই মার্চ তারকেশ্বরের ঐতিহ্যবাহী গাজন মেলার শুভ সূচনা,। গাজন মেলার প্রথম দিনেই ভক্ত সমাগমে ভরে উঠল শৈবতীর্থ তারকেশ্বর, রাজ্যের বহু জেলা থেকে এদিন ভক্তরা তারকেশ্বরে এসে ,বাবার মন্দিরের দুধ পুকুরে সান করে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে উত্তরীয় নিয়ে সংসার ত্যাগ করে সন্ন্যাস ব্রত পালনে নিয়োজিত হলেন, আগামী এক মাস ধরে এই গাজন মেলা চলবে, এবং বহু দূর-দূরান্ত থেকে ভক্তরা এই সময় এই তারকেশ্বরে এসে তাদের মনস্কামনা পূর্ণ করেন, ভক্তরা প্রতিদিন সকালে মন্দিরে বাবার ভোগের পর, ফল এবং রাতে হুব্বিশি খেয়ে সন্ন্যাস পালনে নিয়োজিত থেকে জীবনযাপন করবেন বলে জানা যায়, এবিসি তারকেশ্বরের মন্দিরের পুরোহিত মন্ডলীর সভাপতি সন্দীপ চক্রবর্তী বললেন আমরা সব সময় ভক্তদের সাথে রয়েছি এবং যাতে সুস্থভাবে ভক্তরা এই একমাস যাবত মন্দিরে তাদের মনস্কামনা পূর্ণ করতে পারেন, আমরা নজর রাখছি ,শুধু তাই নয় মন্দিরের চতুর্দিকে প্রশাসনের তরফ থেকে বিভিন্নভাবে নজরদারি চলছে।, যাতে কোন রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় , দোকানদাররাও জানালেন ,এই সময় বহু ভক্ত আসে, আমাদের দুটো বেচাকেনা হয়। দুটি বছর করোনার জন্য সেই ভাবে কেউ আসেনি, কারণ মন্দির বন্ধ ছিল, এ বছর আস্তে আস্তে ভিড় জমতে শুরু করছে। আশা করি এ বছর অনেক বেশি ভক্তের সমাগম ঘটবে........ .। এবং যে সকল ভক্তরা আসছেন তারা সুষ্ঠুভাবে বাবার পুজো দিয়ে ফিরছেন... ...... । রিপোর্টার ....সমরেশ রায় ও শম্পা দাস
আমদহ ইউপি নির্বাচনে বিপুল ভোটে নৌকা প্রার্থী জয়ী।bdprotiva24.com
হিরক খান, মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রওশন আলী টোকন। তিনি নৌকা প্রতীকে ১২ হাজার ৩৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯২৪ ভোট।
বৃহস্পতিবার (১৬ মার্চ) উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন কান্তি চক্রবর্তী বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শেষে গণনা করা হয়। কোনও ধরনের অনিয়মের অভিযোগ এবং অনাকাক্সিক্ষত ঘটনা ছাড়াই স্বাভাবিক পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩ জানুয়ারি আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসীল ঘোষণা করা হয়। আমদাহ ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সদস্য পদে ৪৩ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেন। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ভোটার ২৫ হাজার ৪০ জন। নির্বাচনে কেন্দ্রভিত্তিক ফলাফল, আমদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ২৪৭৩, আনারস ২৭, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১১৩৪, আনারস ৯৯৯, রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১০৬১, আনারস ৭১৯, চকশ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১৬৭৯, আনারস ৪৭৩, বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৬২০, আনারস ৫৫১, আশরাফপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১১১৭, আনারস ১০২৯, আশরাফপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৭৫৪, আনারস ১২৮০, খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১৪৬৬, আনারস ৬২০, ট্যাংরামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১৪৭৩, আনারস ৩৭৫।
প্রসঙ্গত গত ২০১১ সালের ৯ জুন আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়। একই বছরের ২৮ জুলাই ওই নির্বাচনে বিজয়ী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সে অনুযায়ী ২০১৬ সালের ২৭ জুলাই এ পরিষদের মেয়াদ শেষ হয়। ওই সময় দেশের অন্য পৌরসভা ও ইউনিয়ন পরিষদে নির্বাচন হলেও সীমানা জটিলতা দেখিয়ে মেহেরপুর পৌরসভা ও আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা স্থগিত রাখে নির্বাচন কমিশন। পরে সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলনের মুখে ২০১৭ সালের ২৫ ও ২৩ এপ্রিল আমদহ ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ২৫ এপ্রিল মেহেরপুর পৌরসভার নির্বাচন হলেও আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচন তখন স্থগিত করা হয়।
চুনারুঘাটে লস্করপুর বাগানে নাম সংকীর্তন আরম্ভ। bd protiva24.com
![]() |
| @Bdprotiva24.com |
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লস্করপুর চা বাগানের ২৪ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন বুধবার (১৫ মার্চ) উৎসবের শুভসূচনা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টায় শ্রীমদ্ভাগবদগীতা পাঠ, আলোচক সত্যব্রত ভট্টাচার্য দিপক সিলেট , রাত ১০ টায় শ্রীশ্রী তারকব্রহ্ম নাম সংকীর্তনের শুভ অধিবাস পরিচালনায় শান্ত প্রসাদ চৌহান।
শুক্রবার ব্রাহ্মমুহুর্তে ২৪ প্রহরব্যাপী নাম সংকীর্তন শুভারম্ভ। রবিবার দুপুর ১২টায় মহাপ্রভুর ভোগরাগ তৎপর মহাপ্রসাদ বিতরণ। সোমবার অরুণোদয়ে নামকীর্তনসহ নগর পরিক্রমা, দুপুর ২ টায় দধিভাণ্ড ভঞ্জন, হরির লুট ও তৎপর উৎসব সমাপন হবে।
Monday, March 13, 2023
মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সমাবেশ অনুষ্ঠিত bdprotiva24
মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পুলিশকে সহযোগিতা করুন -------অতিঃ পুলিশ সুপার আমিনুর রহমান
শেখ মারুফ হোসেন, কালীগঞ্জ সাতক্ষীরা।।
।
সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ ও ইভটিজিং দমনে পুলিশকে তথ্য দিয়ে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন পুলিশের কালিগঞ্জ সার্কেলের সৌকস অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান। সোমবার (১৩ ই মার্চ) সন্ধ্যায় বিবিসি ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার শহীদ সোহরাওয়ার্দী পার্কে মাদক ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মামুন রহমান এর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান এ জানান।
কালিগঞ্জ থানা এলাকায় সন্ত্রাস ও মাদক নির্মুলে থানা পুলিশ ইতিমধ্যে সফল হয়েছে।
তবে মাদকের ব্যাপারে এখনও আমাদের স্বস্তি ফেরেনি।
আমরা মাদক নির্মুলে বদ্ধ পরিকর মাদকসহ অন্যান্য অপরাধে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
তিনি মাদক ও জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশকে দিয়ে যথাযথ ভাবে সহযোগিতার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার এ.জে সোহেল, কালিগঞ্জ উপজেলা আ'লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, থানার ওসি (তদন্ত) এবাদ আলী, জেলা আ'লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শেখ মাসুদা খানম মেধা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজী টোকন প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিবিসি ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদুল হাসান বিবিসি।
ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলার সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, আ'লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সূধীবৃন্দ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
কালিগঞ্জে দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল এন্ড কলেজে নবীন বরন অনুষ্ঠিত।bdprotiva24
শেখ মারুফ হোসেন, প্রতিনিধি (কালিগঞ্জ) সাতক্ষীরা:
সাতক্ষীরার কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল এন্ড কলেজের নবীন বরন ও সাংস্কৃতিক বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান। সোমবার (১৩ই মার্চ) বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কহফিল অরা সজল এর সভাপতিত্বে ও দক্ষিণ শ্রীপুর কুশলিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু রায়হান সিদ্দিকি এর সঞ্চালনায়,নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
তিনি বক্তব্য বলেন দেশ ও জনগনের কল্যাণে বঙ্গবন্ধু কণ্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার সফল ভাবে কাজ করে চলেছেন।
সকল সেক্টরে বর্তমান সরকার ব্যাপকভাবে উন্নয়ন করে চলেছে। নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দ্যেশে তিনি বলেন শুধু পাঠ্য বইয়ের ভরসায় থাকলে চলবে না আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি। ৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু গোবিন্দ মন্ডল।
কুশুলিয়া দক্ষিণ শ্রীপুর স্কুল এন্ড কলেজের অধ্যাপক আনিছুর রহমান।কুশুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম,কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ রাসেল হোসেন প্রমূখ।
সহ অত্র কলেজের প্রভাষক,শিক্ষক,ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী এবং অনুষ্ঠানের মাধ্যমে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারকে সংবর্ধনা প্রদান করা হয়। আলোচনা সভাশেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাঘারচর বাজারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়- bdprotiva24
ফরিদুল ইসলাম ফরিদ, স্টাফ রিপোর্টার: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর বাজার মিম বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান।
আজ, সোমবার ১৩ মার্চ বিকাল ৫টায় এ অভিযান পরিচালনা করা করা হয়। উপস্থিত ছিলেন সার্ভেয়ার আঃ রাজ্জাক, ডাংধরা ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোঃ সোলায়মান হোসেন, সানন্দবাড়ী পিআইসির উপ পুলিশ পরিদর্শক মোঃ মুন্তাজ আলী সহ পুলিশ টিম।
সরেজমিনে দেখা যায়, বাঘারচর বাহাজ পাড়াস্থ ইউনুস আলী (৪০) অভিযোগ তোলেন সকাল আনুমানিক ১০টার দিকে বাঘারচর বাজারে রাজ্জাক আলীর চা এর দোকানে চা এবং পাউরুটি খেতে শুরু করেন। পথিমধ্যে পাশে বসে থাকা শাহ আলম ও সাজু মিয়া পাউরুটিতে ময়লা থাকায় খেতে বাঁধা দেন। পরবর্তীতে দেখা যায় ময়লাটি মুলত কবুতরের বিষ্ঠা ছিলো।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল ১০ টার দিকে ইউনুস আলীকে রাজ্জাকের চা এর দোকানে পাউরুটি খেতে দেখি, হঠাৎ খেয়াল করি তার পাউরুটিতে ময়লা, সাথে সাথে খেতে নিষেধ করি। হাতে নিয়ে দেখতে পাই ময়লাটি কবুতরের বিষ্ঠা। জানা যায় পাউরুটি গুলো বাঘারচর বাজারের মিম বেকারির উৎপাদিত পণ্য।
ঘটনার পরিপ্রেক্ষিতে একই দিন বিকাল ৫টায় দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান মিম বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দেখা যায় একই জায়গায় বেকারি, গরুর ফার্ম, মুরগীর ফার্ম, কবুতরের ফার্ম বিভিন্ন ধরনের ময়লা আবর্জনার স্তুপ দেখা যায়। অপরিচ্ছন্ন অবস্থায় মাছির উপস্থিত ছিলো লক্ষণীয়।
মিম বেকারির মালিক ফরিদ মিয়া উপস্থিত না থাকায় মিস্ত্রি ফারুক মিয়ার উপস্থিতিতে ১০ হাজার টাকা জরিমানা এবং ১৫ দিনের মধ্যে বেকারি ও ফার্ম গুলো আলাদা আলাদা করতে বলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান বলেন- অপরিচ্ছন্ন, ময়লা আবর্জনা ও একই জায়গায় গরু, মুরগী, কবুতরের ফার্ম থাকায় ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
Sunday, March 12, 2023
তাড়াইল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এ্যাড.জনাব মোঃ মুজিবুল হক চুন্নু মহোদয়ের অংশগ্রহণ।
Friday, March 3, 2023
মাটি গোপন নিলামে বিক্রির প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ
নোয়াখালীর চাটখিলে খাল খননের মাটি গোপন নিলামে বিক্রির প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ
মোঃ গোলাম সারোয়ার জুয়েল, নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর চাটখিল উপজেলার ২নং রামনারায়নপুর ইউনিয়নের লকচুয়া-বালিয়াধর খাল খননের পর খননকৃত মাটি খালপাড়ে নিয়মানুযায়ী রাখা হয়েছে। খাল খননে ক্ষতিগ্রস্ত কৃষকরা ঐ মাটি ব্যবহার করে আসছিল। গত কয়েক দিন থেকে স্থানীয় জাকির হোসেন নামে এক ব্যক্তি ঐ মাটি নিলামে ক্রয় করছে দাবি করে খালপাড় থেকে মাটি বিভিন্ন ইটভাটায় সরিয়ে নিয়ে যাচ্ছে। এতে কৃষকের ফসলি জমি নষ্ট করে কৃষকদের আরো ব্যাপক ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। ভুক্তভোগী কৃষকরা বৃহস্পতিবার বিকেলে খাল পাড়ের মাটি বিক্রির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
গোমাতলী খালপাড়ে স্থানীয় কৃষক নাছির উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কৃষক কবির পাটোয়ারী, মহরম পাটোয়ারী, সত্তর হোসেন, খালেদ জুয়েল প্রমুখ। ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন, এই মাটি রামনারায়নপুর গ্রামের নুরুল আমিনের ছেলে জাকির হোসেন উপজেলা নির্বাহী অফিসার থেকে নিলামে ক্রয় করেছেন বলে দাবি করেন। অথচ নিয়ম মোতাবেক নিলামে মাটি বিক্রি করার পূর্বে উপজেলা নির্বাহী অফিসার কোন নোটিশ, এলাকায় মাইকিং কিংবা পত্র-পত্রিকায় বিজ্ঞপ্তি দেননি। নিলামে মাটি বিক্রি করা হলে তা করা হয়েছে অত্যন্ত গোপনে ও সুকৌশলে। তাই ভুক্তভোগী কৃষকরা ঐ নিলাম বাতিল করে কৃষকদের রক্ষা করতে সরকারের উধ্বর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে খোঁজ নিয়ে জানা যায়, চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া’র স্বাক্ষিরত নিলামে মাটি বিক্রয় কার্যাদেশ মোতাবেক ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত লকচুয়া-বালিয়াধর খাল চেইনেজ কিঃমিঃ৩.৫০০ হতে কিঃমিঃ ৬.৫০০ (লোহারপুল থেকে ইটপুকুরিয়া বাজার পর্যন্ত) মাটি খাল পাড় থেকে অপসারণের সময়সীমা। সময়সীমার পরও খালপাড় থেকে মাটি অপসারণ করছেন নিলাম গ্রহিতা জাকির হোসেন। এব্যাপারে নিলাম গ্রহীতা জাকির হোসেনের মুঠো ফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।
চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া’র সঙ্গে শুক্রবার (০৩ মার্চ) দুপুরে যোগাযোগ করলে তিনি মাটি বিক্রি করার কথা স্বীকার করে বলেন, নির্ধারিত সময়সীমার পর মাটি অপসারণের আর কোন সুযোগ নাই।
কাহালুর নারহট্র বহুমূখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মোরশেদুল ইসলাম রবি বগুড়া:- বৃহস্পতিবার বগুড়ার কাহালুর ঐতিহ্যবাহী নারহট্র বহুমূখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারহট্র বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, মাঈশা এন্ড রাহাদ এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. আব্দুর রাজ্জাক (রতন)।
ভাচ্যুয়ালি নারহট্র বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ভবন উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেন।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), রওশন আকতার, কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোতাহার হোসেন, বগুড়া ভান্ডার গ্রুপ ইন্ডাট্রিস এর স্বত্ত্বাধিকারী বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, নারহট্র ইউ পি চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রহিম, সজল গ্রুপ ইন্ডাট্রিস এর স্বত্ত্বাধিকারী বিশিষ্ট শিল্পপতি সজল ইসলাম, নারহট্র বহুমূখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু বিমল কুমার সরকার, নারহট্র ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউ পি সদস্য তোতা মিয়া শাহানা। অন্যান্যদের উপস্থিত ছিলেন নারহট্র বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন খান (ফিরোজ), অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি আবু রেজা রিপন, অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম, মোফাজ্জল হোসেন (নাজু), মেরাজুল ইসলাম, আব্দুল মতিন আকন্দ, মহিলা অভিভাবক সদস্য বুলবুলি বেগম, শিক্ষক প্রতিনিধি প্রবীর কুমার সরকার, উম্মে ছালমা খাতুন, ইউ পি সদস্য গোলাম রব্বানী, হোসনেআরা কাওছার বুলবুলি, সাবেক ইউ পি সদস্য আবু সাঈদ বেনু সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র/ছাত্রীবৃন্দ।
বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্পের শুভ উদ্ধোধন
জয়পুুরহাটের ক্ষেতলালে দু'দিন ব্যাপী বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্পের শুভ উদ্ধোধন
রিদয় হোসেন,জয়পুুরহাট :-
শিক্ষার গুণগতমান উন্নয়নের লক্ষে জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর উপজেলার সকল স্তরের শিক্ষকদের সঙ্গে দু'দিন ব্যাপী বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্পের শুভ উদ্ধোধন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
শুক্রবার (৩ মার্চ) বিকেল ৩ টায় ক্ষেতলাল সরকারি এস এ কলেজ মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ৩ হাজার শিক্ষককে মধ্যাহ্ন ভোজ করান জেলা ও উপজেলার স্থানীয় নেতৃবৃন্দরা।
জানাগেছে, জয়পুরহাট-২ আসনের এমপি ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এর উদ্যোগে শিক্ষার গুণগতমান উন্নয়নের লক্ষে কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসার প্রায় ৩ হাজার শিক্ষকদের নিয়ে দু' দিন ব্যাপী বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্পের আয়োজন করেন তিনি।
উদ্ধোধনী আলোচনা সভা আবু সাঈদ আল মাহমুদ স্বপন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ হাবিবুর রহমান। সম্মানিত অতিথি জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ব্যক্তিগত সহকারী ও বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্পের আহ্বায়ক তোফাজ্জল হোসেন, (উপসচিব)ক্ষেতলাল উপজেলা নির্বাহি কর্মকর্তা নুসরাত জাহান বন্যা সহ শিক্ষক প্রতিনিধি, মেয়র, জনপ্রতিনিধি প্রমুখ।
জানা গেছে, আগামী কাল শনিবার (৪ মার্চ) অনুষ্ঠানের সমাপনী দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডাঃ দীপু এমপি।

