Showing posts with label বিনোদন. Show all posts
Showing posts with label বিনোদন. Show all posts

Thursday, March 16, 2023

শাকিব খানের গোপন বৈঠক। bdprptiva24.com

শাকিব খানের গোপন বৈঠক। bdprptiva24.com



 ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ এনেছেন প্রযোজক রহমত উল্লাহ। যা লিখিত আকারে গতকাল বুধবার প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতিতে জমা দেন এই প্রযোজক। অভিযোগের একদিন না পেরুতেই গোপনে ঘটনার মিমাংসার জন্য বসেছেন শাকিব খান ও প্রযোজক রহমত উল্লাহ।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু।

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় দুজনের মধ্যে বিরোধ মিমাংসা করার চেষ্টা করেন পরিচালক খোরশেদ আলম খসরু। তবে এর ফলাফল শূন্য বের হয়।

Sunday, March 5, 2023

নোয়াখালীর সূবর্নচরে দরিদ্র কৃষকের আড়াই হাজার করলা গাছ কেটে দিলো দুর্বৃত্তরা

নোয়াখালীর সূবর্নচরে দরিদ্র কৃষকের আড়াই হাজার করলা গাছ কেটে দিলো দুর্বৃত্তরা

 

 



মোঃ গোলাম সারোয়ার জুয়েল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে মো. ফারুক নামে হতদরিদ্র এক কৃষকের আড়াই হাজার করলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।


শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চরজব্বার ইউনিয়নের চরজব্বার গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক মো. ফারুক বলেন, ‘আমার তো কারও সঙ্গে শত্রুতা নাই। কিন্তু করলা গাছের সঙ্গে কে এমন শত্রুতা করলো আমি জানি না।


এক একর জমিতে পাঁচ লাখ টাকা খরচ করে আড়াই হাজার করলা গাছ রোপণ করেছি। অধিকাংশ গাছেই প্রচুর করলা ধরেছিল।’তিনি আরও বলেন, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ক্ষেতেই ছিলাম। রাতে প্রথম তোলা এক মণ করলা নিয়ে বাজারে বিক্রি করেছি। কিন্তু রাতে সব গাছের গোড়া কেটে উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা।


(শনিবার) সকালে এসে দেখি আমার সব শেষ। ক্ষেতের সব করলা গাছ নুয়ে পড়েছে। এ বছর ফলন ভালো হওয়ায় ১০ লাখ টাকার করলা বিক্রির আশা করেছিলাম৷ স্থানীয় ইউপি সদস্য রিয়াজুল মাওলা চৌধুরী বলেন, কৃষক ফারুক নিজের উপার্জিত সব অর্থ এই জমিতে ব্যয় করেছেন। এখন তার সব শেষ।


এ ধরনের ঘটনা এর আগেও এলাকায় ঘটেছে।অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি করছি। উপজেলা কৃষি কর্মকর্তা হারুন আর রশিদ বলেন, কে বা কারা ফারুকের করলা গাছ কেটে উপড়ে ফেলেছে। ক্ষতিগ্রস্ত কৃষককে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষি বিভাগ থেকে ওই কৃষককে কৃষি প্রণোদনা দিয়ে সহযোগিতা করা হবে।


জানতে চাইলে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে এ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Saturday, March 2, 2019

তাড়াইল উপজেলা শিশু পার্কের উদ্বোধন

তাড়াইল উপজেলা শিশু পার্কের উদ্বোধন

 কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে ।

উপজেলা প্রশাসনের উদ্যোগে নিজস্ব অর্থায়নে শিশুদের মনন বিকাশের জন্য একমাত্র পার্কটি বুধবার ২৭ ফেব্রুয়ারি বেলা চারটায় উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক সারোয়ার মুর্শেদ ।
উপজেলা প্রশাসনের পক্ষে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার ।উপস্থিত ছিলেন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী মিজানুজ্জামান,ওসি (তদন্ত) মিজানুর রহমান,সদর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুজ্জামান মহাজন,ধলা ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন, জাওয়ার ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান, দিগদাইড় ইউনিয়নের চেয়ারম্যান গোলাপ হোসেন ভূঁইয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক সাইফ উদ্দিন কাজল ইদ্রিস,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হাই  প্রমুখ ।
উপজেলা পুরাতন কোর্ট চত্বর এলাকায় উপজেলা বিদ্যানিকেতের পাশে মনোরম পরিবেশে এই পার্কটি তৈরি করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহারের দিক নির্দেশনায় উপজেলার একমাত্র পার্কটি রোল মডেল হয়ে থাকবে ।পার্কটিতে ঢুকলে মনে হবে একটি মিনি বাংলাদেশ ।ভাষা আন্দোলন ও  স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই পার্কে।
ভাস্কর শিল্পী উপজেলার দামিহা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে ঢাকা চারুকলা ইনস্টিটিউটের ছাত্র সায়মন এই পার্কটির যাবতীয় কাজ করেন।তিনি আরও জানান, রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি তার নিজের হাতেই করেছেন

Tuesday, January 22, 2019

বন্ধুত্বের মূল্যায়নে কাটারমাষ্টার মুস্তাফিজ

বন্ধুত্বের মূল্যায়নে কাটারমাষ্টার মুস্তাফিজ

বর্তমান বিপিএল অাসরে অালোচনা ও সাফল্যের তুঙ্গে রয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মোস্তাফিজ।

  বহুল অালোচিত  ক্রিকেট বিশ্বের বড় তারকা মুস্তাফিজ। বিশ্ব তাঁকে চেনে এক নামে। যশ-খ্যাতির আড়ালে তিনি ভুলেননি ছোটবেলার বন্ধুদের। আর সেজন্যই বাড়ি গেলেই সেইসব বন্ধুদের নিয়ে মোস্তাফিজ মেতে উঠেন আড্ডায়। সময় কাটান একসঙ্গে।

বিগত বছরে, বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সিরিজ শেষে সোজা গ্রামের বাড়ি সাতক্ষীরার কালিগজ্ঞের তেঁতুলিয়ায় পা রাখেন মোস্তাফিজ। এরপর পরিবারের সঙ্গে হাসি-খুশিতে সময় কাটছে তাঁর। মোস্তাফিজের পাশে সর্বদা দেখা যায় তাঁর শৈশবের বন্ধু-সুজন, হাফিজ, রেজাউল ও সজীবকে।
একজন
ছবিঃ-প্রতিকি