Showing posts with label তথ্য প্রযুক্তি. Show all posts
Showing posts with label তথ্য প্রযুক্তি. Show all posts

Saturday, March 25, 2023

উওরা ইউনিভার্সিটি ( FDT) বিষয় ভিওিক এক্সিবিশন-২০২৩। bd protiva24.com

উওরা ইউনিভার্সিটি ( FDT) বিষয় ভিওিক এক্সিবিশন-২০২৩। bd protiva24.com

 

©বাংলাদেশ প্রতিভা২৪

মোঃ আতিক হাসান(সংবাদ দাতা):

ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগে হয়েছে- FRVM (এফআর,ভিএম) বিষয়ের উপরে- "Windo Display" এক্সিবিশন। 


 (এফআর,ভিএম) বিষয় শিক্ষকের নাম- মো: কিবরিয়া শামিম ( লেকচারাল - এফডিটি) উওরা ইউনিভার্সিটি। 

এক্সিবিশনে উপস্থিত ছিলেন-অধ্যাপক মোঃ ফারুক মাসুদ 

 চেয়ারম্যান -উত্তরা ইউনিভার্সিটি  ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগ। 

সময় যত পরিবর্তন হয়েছে তার সাথে সাথে পোশাকেও এসে নতুন নতুন পরিবর্তন। এই সময় মুখি পরিবর্তনে - উওরা ইউনিভার্সিটি ফ্যাশন ডিজাইন  এন্ড টেকনোলজি বিভাগ দিচ্ছেন বিশ্ব মানের শিক্ষা ব্যবস্থা,যা শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যৎ  গড়াতে ব্যাপক ভূমিকা পালন করছে।

উওরা ইউনিভার্সিটি ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের এক্সিবিশনে অংশগ্রহণ করেন অসংখ্যা মেধাবী শিক্ষার্থীরা। 

এদের মধ্যে ( গেমিং কার্ড বা তাঁশ )  নিয়ে  'Windo Display' তৈরী করে তাক লাগিয়ে দেয়, নজর কাড়ে সবার এবং এই দলটি "প্রথম স্হান'"অর্জন করেন ও যথাযথ পরিক্ষায় উত্তীর্ণ হয়। 

 গ্রুপ সদস্য:

১/মো: শিমুল সিকদার,২/ সাদিয়া আক্তার,৩/রাজিব পাঠান -( ২৬ তম ব্যাচ), ৪/ মনিষা রহমান,(২২-তম ব্যাচ) ৫/ সৈকত রহমান, ৬/ সোহেল রানা-(২০ তম ব্যাচ)। 

শিক্ষার্থীরা সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের  পবিএ মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে এবং সকলের কাছে দোয়া চেয়েছেন।

Friday, March 17, 2023

ব্যতিক্রমী এপস তৈরি করে চমক সৃষ্টি করলেন ত্রিশালের অনন্ত। bd protiva24

ব্যতিক্রমী এপস তৈরি করে চমক সৃষ্টি করলেন ত্রিশালের অনন্ত। bd protiva24

 

Bdprotiva24.com


হাবিব হাসান,নিজস্ব প্রতিবেদক:


কোনো একটি শব্দ অনেকবার কপি করতে চাচ্ছেন? 

কিন্তু দেখছেন একই শব্দ কয়েকশ কিংবা কয়েক হাজারবার কপি পেষ্ট করতে প্রচুর সময় নষ্ট হচ্ছে।

এমনই এক অসাধারণ এপস তৈরি করে হৈচৈ ফেলে দিয়েছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের কৃতি সন্তান অনন্ত আচার্য্য। যার মাধ্যমে মূহুর্তের মধ্যে যতবার কপি করবেন ততো ডিজিট নম্বর লিখবেন ততোবার ই কপি হবে।


বর্তমানে তিনি শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজে বাংলা বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত।


শুরুর গল্পটা জানালেন,অনন্ত বললেন,করোনাকালীন যখন অলস সময় পার করছিলাম তখন আমার মাথায় আসে কীভাবে একটি অ্যাপ তৈরি করতে হয়। তার ওপর ভিত্তি করে আমি ছয় মাস শুধু কীভাবে অ্যাপ তৈরি করা যায় তার সোর্স খুঁজেছি। বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করি। এরপর একটি অ্যাপ এর কোর্স করা শুরু করলাম এবং এখনো সেখানে আছি। ওখান থেকেই অ্যাপ তৈরির বিস্তারিত জানা এবং শুরু করা।


অ্যাপটির নাম Repeat Text.এরই মধ্যে অ্যাপে যুক্ত হয়েছে নানা ফিচার। এর মধ্যে রয়েছে যতবার শব্দটি কপি হয় ঠিক ততোবার রোবট এর মাধ্যমে ওই শব্দটি সিস্টেমিক ভাবে বলতে থাকবে । এখানে নেই কোনো ডিজিটের সীমাবদ্ধতা। যত ইচ্ছা একই শব্দ ততোবার ই কপি করা যাবে।

এছাড়াও এ এপস থেকে কপি হওয়া শব্দ সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন যায়গায় শেয়ার করা যাবে।


অনন্ত বলেন, অ্যাপ তৈরি করতে আমি বেশ কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি। যার মধ্যে সঠিক গাইডলাইন, অর্থনৈতিক সমস্যা, ডিভাইসের সক্ষমতার অভাব অন্যতম। তবে এসব ছাপিয়ে ধৈর্যের সঙ্গে লেগে আছি। একটা সফলতা এসেছে। এখন যতগুলো ফিচার যুক্ত করেছি সামনে আরও ব্যবহার উপযোগী ফিচার যুক্ত করার চিন্তা রয়েছে। আশা করি এর ব্যবহার সব শ্রেণির মানুষকে উপকৃত করবে।


ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে অনন্ত বলেন, আমি আরও বিশ্বব্যাপী এবং সমসাময়িক চাহিদার পরিপ্রেক্ষিতে অ্যাপস তৈরি করতে চাই। আশাকরি সামনে আরও ভালো কিছু করতে পারব যা মানুষের কাজে লাগবে।