Showing posts with label event. Show all posts
Showing posts with label event. Show all posts

Saturday, March 25, 2023

ছোট্ট নদীর তীরে  কবি:দেওয়ান মেহেদী হাসান ফালু। bd protiva24.com

ছোট্ট নদীর তীরে কবি:দেওয়ান মেহেদী হাসান ফালু। bd protiva24.com

 



মোর জীবনের হাতে খড়ি 

ঐ ছোট্ট নদীর তীরে 

ভালোবাসায় মুগ্ধ হলাম

ঐ জনতার ভীড়ে।

শত ব্যাথা আমি পেয়েছি 

ঐ জনতার ভীড়ে 

নির্জনে গাহিবো গান

ঐ ছোট্ট নদীর তীরে। 

আমার মতো দেওয়ান যারা আছে 

এই বাংলার বুকে  ঘিরে 

দেখতে আমায় চলে এসো

ঐ ছোট্ট নদীর তীরে।

Friday, March 24, 2023

এমপি ফিরোজের বিরুদ্ধে নিজ দলীয় নেতাকর্মীদের বিক্ষোভ ও সমাবেশ

এমপি ফিরোজের বিরুদ্ধে নিজ দলীয় নেতাকর্মীদের বিক্ষোভ ও সমাবেশ

 


শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া( পটুয়াখালী)

পটুয়াখালী:: গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলে দলের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারসহ ২০-২৫ জন নেতাকর্মীর ওপর বর্বরোচিত পৈশাচিক হামলার ঘটনায় আসম ফিরোজ এমপিকে দায়ী করেন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। পটুয়াখালীর বাউফলে এমপি আসম ফিরোজের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল  ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগের। 


মঙ্গলবার (২১শে মার্চ) বেলা সাড়ে ১০ টার দিকে পটুয়াখালী বাউফলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের কাগুজিপুল থেকে শুরু হয়ে গোলাবাড়ি, কুন্ডুপট্টি ও পাবলিক ফিল্ড দিয়ে বাজার রোড হয়ে ইলিশ চত্বরে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।


মিছিলে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তালুকদার জাহাঙ্গীর হোসেন, মদনপুরা ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা, বাউফল সদর ইউনিয়ন চেয়ারম্যান জাহিদ হোসেন, বগা ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদ হাসান প্রমূখ।


বক্তারা আসম ফিরোজ এমপিকে দায়ী করে বলেন তার নির্দেশে তার ভাইর ছেলে মনির মোল্লা ও আলকাস মোল্লার নেতৃত্বে ৫০-৬০ জন অস্ত্রধারীরা এ হামলা চালিয়ে আনন্দ মিছিল পন্ড করে দেন বলে অভিযোগ করেন এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।


এদিকে ওই হামলার ঘটনার পর দলের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারের জন্ম ভূমি বগা ইউনিয়নের বগা বন্দরে আসম ফিরোজ এমপির বিরুদ্ধে মিছিল ও সমাবেশ করা হয়েছিল। ওই সমাবেশ থেকে আসম ফিরোজ এমপিকে অবাঞ্ছিত ঘোষনা করা হয়।


কথা থাকে যে, আসম ফিরোজ এমপিরপক্ষ থেকেও মঙ্গলবার (২১ মার্চ) বিএনপি- জামায়াতের নৈরাজ্যর নামে পাল্টা  কর্মসূচির ঘোষনা দিলেও তা জেলা প্রশাসক ও এসপির হস্তেক্ষেপে পরিবর্তন করে পরেরদিন (২২ মার্চ) নির্ধারণ  করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে শহরে থমথমে অবস্থা  বিরাজ করছে। বিপুল সংখ্যক র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

Monday, March 20, 2023

বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।bd protiva24.com

বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।bd protiva24.com

 




উচ্চপ্রু মারমা রাজস্থলী রাঙ্গামাটি।


রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ আহমদ ও রতন কুমার বড়ুয়া এবং ২০২৩ সনের এস এস সি (সাধারণ) ও এস এস সি (ভোকেশনাল ) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

 ২০ মার্চ সোমবার সকালে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উঃ খেমাচারা মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পুলক বড়ুয়া, সাবেক ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্মৃতি চাকমা, কাকড়াছড়ি মৌজার হেডম্যান ক্যসুইথুই চৌধুরী, রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আজগর আলী খাঁন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যেইমং চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুইথুইমং মারমা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাজী মোঃ শামসুল আলম, বাঙ্গালহালিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক চাইথোয়াই মং মারমাসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য বৃন্দ প্রমুখ।

বিদায় ছাত্র-ছাত্রী সাধারণ ৩১৩   জন , ভোকেশনাল ১১০ জন  মোট ৪২৩জন বিদায় নিয়েছেন।

Thursday, March 16, 2023

আমদহ ইউপি নির্বাচনে বিপুল ভোটে নৌকা প্রার্থী জয়ী।bdprotiva24.com

আমদহ ইউপি নির্বাচনে বিপুল ভোটে নৌকা প্রার্থী জয়ী।bdprotiva24.com

 

হিরক খান, মেহেরপুর প্রতিনিধি 


মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রওশন আলী টোকন। তিনি নৌকা প্রতীকে ১২ হাজার ৩৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯২৪ ভোট।


বৃহস্পতিবার (১৬ মার্চ) উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন কান্তি চক্রবর্তী বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শেষে গণনা করা হয়। কোনও ধরনের অনিয়মের অভিযোগ এবং অনাকাক্সিক্ষত ঘটনা ছাড়াই স্বাভাবিক পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।


গত ২৩ জানুয়ারি আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসীল ঘোষণা করা হয়। আমদাহ ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সদস্য পদে ৪৩ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেন। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ভোটার ২৫ হাজার ৪০ জন। নির্বাচনে কেন্দ্রভিত্তিক ফলাফল, আমদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ২৪৭৩, আনারস ২৭, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১১৩৪, আনারস ৯৯৯, রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১০৬১, আনারস ৭১৯, চকশ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১৬৭৯, আনারস ৪৭৩, বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৬২০, আনারস ৫৫১, আশরাফপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১১১৭, আনারস ১০২৯, আশরাফপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৭৫৪, আনারস ১২৮০, খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১৪৬৬, আনারস ৬২০, ট্যাংরামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১৪৭৩, আনারস ৩৭৫।


প্রসঙ্গত গত ২০১১ সালের ৯ জুন আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়। একই বছরের ২৮ জুলাই ওই নির্বাচনে বিজয়ী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সে অনুযায়ী ২০১৬ সালের ২৭ জুলাই এ পরিষদের মেয়াদ শেষ হয়। ওই সময় দেশের অন্য পৌরসভা ও ইউনিয়ন পরিষদে নির্বাচন হলেও সীমানা জটিলতা দেখিয়ে মেহেরপুর পৌরসভা ও আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা স্থগিত রাখে নির্বাচন কমিশন। পরে সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলনের মুখে ২০১৭ সালের ২৫ ও ২৩ এপ্রিল আমদহ ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ২৫ এপ্রিল মেহেরপুর পৌরসভার নির্বাচন হলেও আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচন তখন স্থগিত করা হয়।

Sunday, March 12, 2023

তাড়াইল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে মাননীয়  সংসদ সদস্য ও জাতীয় পার্টি মহাসচিব  বীর মুক্তিযোদ্ধা এ্যাড.জনাব মোঃ মুজিবুল হক চুন্নু  মহোদয়ের অংশগ্রহণ।

তাড়াইল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এ্যাড.জনাব মোঃ মুজিবুল হক চুন্নু মহোদয়ের অংশগ্রহণ।

 




তাড়াইল(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ 

কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলাধীন হাজীগোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩৭ তম, তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক-৭৩ তম  ও তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের   ক্রীড়া প্রতিযোগিতা  অনুষ্ঠানে 

 মাননীয়  সংসদ সদস্য ও জাতীয় পার্টি মহাসচিব  বীর মুক্তিযোদ্ধা এ্যাড.জনাব মোঃ মুজিবুল হক চুন্নু  মহেদয় অতিথি হিসেবে আসন গ্রহণ করে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের ধন্যবাদ জানিয়ে শিক্ষা  প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উল্লেখ করে বক্তব্য দেন। সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানের বতর্মান বিভিন্ন সংকট সমাধানের আশ্বাস দেন।

সেই সাথে, আজ( ১২ মার্চ রবিবার) সকাল ১০.০০ ঘটিকায় হাজীগোলাম হোসেন উচ্চ বালিকা  বিদ্যালয়ের খেলার মাঠে উপস্থিত সভায় অত্র স্কুলের প্রয়াত প্রতিষ্ঠা হাজী গেলাম হোসেন মহোদয়ের স্মৃতিচারণ করে   বলেন হাজী সাহেব সৎ ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মহান ব্যক্তিত্ব ছিলেন বলে নারী শিকার জন্য বালিকা বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেছিলেন উল্লেখ করেন।


সকাল ১১ টার দিকে তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত ৭৬ তম  ক্রীড়ানুষ্ঠে যোগদান করে " স্কুল মাঠের সংস্কার ও সুন্দর্য্যবর্ধন করার কথা বলেন ও শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান "

দুপুর ১২ টায় তাড়াইল মুক্তিযুদ্ধা সরকারি কলেজের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত হলে  অত্র প্রতিষ্ঠানের সরকারিকরন ও অবকাঠামো উন্নয়নের অবদান রাখায় প্রতিষ্ঠান প্রধান ফুলেল শুভেচ্ছা জানানিয়ে কলেজের  বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের  বিষয়ে বক্তব্য রাখেন। 

এমপি মহোদয়ের সাথে বিভিন্ন শিক্ষা  প্রতিষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জহিরুল ইসলাম ভূইয়া (শাহীন), উপজেলা পরিষদ চেয়ারম্যান তাড়াইল, জনাব লুবনা শারমীন,উপজেলা নির্বাহী অফিসার,তাড়াইল, বীর মুক্তি যোদ্ধা আলহাজ্ব জনাব মোঃ আজিজুল হক ভূঞা, সভাপতি, তাড়াইল উপজেলা আওয়ামীলীগ, জনাব, মোঃ আমিরুল ইসলাম খান (বাবলু), সম্মানিত সদস্য, যুব ও ক্রিড়া কেন্দ্রীয় উপকমিটি বাংলাদেশ আওয়ামীলীগ ও রাজনৈতিক সমন্বয়ক,মাননীয় সংসদ সদস্য, কিশোরগঞ্জ-৩, আরো ছিলেন মোঃনাজমুল হক আকন্দ,ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ,তাড়াইল, জনাবা নার্গিস সুলতানা,মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ তাড়াইল, মেঃ মোফাজ্জল হোসেন চাঁনমিয়া,আহব্বায়ক জাতীয় পার্টি, জনাব,মোঃ রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ তাড়াইল থানা, জনাব এ.কে.এস জামান সম্রাট সদস্য জেলা পরিষদ,কিশোরগঞ্জ,জনাব মোঃ ইসমাইল হোসেন সিরাজী,সিনিয়র সহ সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ তাড়াইল শাখা, জনাব কামরুজ্জামান মহাজন,সাবেক ২বারের সফল চেয়ারম্যান ও সভাপতি হাজী গেলাম হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়। জনাব, গিয়াস উদ্দিন লাকী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ তাড়াইল শাখা, জনাব, সাইম দাদ খান নৌশাদ,চেয়ারম্যান তাড়াইল-সাচাইল ইউপি.
জনাব একেএম গেলাম কিবরিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, তাড়াইল। মুকুট রঞ্জন দাস মধু, সভাপতি, তাড়াইল উপজেলা প্রেসক্লাব ও দোলায়ার হোসেন রিপন,সাধারণ সম্পাদক তাড়াইল উপজেলা প্রেসক্লাব। 
  এছাড়াও এলাকার সুধী সমাজ ও সাংবাদিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Friday, March 3, 2023

মাটি গোপন নিলামে বিক্রির প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ

মাটি গোপন নিলামে বিক্রির প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ

 নোয়াখালীর চাটখিলে খাল খননের মাটি গোপন নিলামে বিক্রির প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ



 

মোঃ গোলাম সারোয়ার জুয়েল, নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর চাটখিল উপজেলার ২নং রামনারায়নপুর ইউনিয়নের লকচুয়া-বালিয়াধর খাল খননের পর খননকৃত মাটি খালপাড়ে নিয়মানুযায়ী রাখা হয়েছে। খাল খননে ক্ষতিগ্রস্ত কৃষকরা ঐ মাটি ব্যবহার করে আসছিল। গত কয়েক দিন থেকে স্থানীয় জাকির হোসেন নামে এক ব্যক্তি ঐ মাটি নিলামে ক্রয় করছে দাবি করে খালপাড় থেকে মাটি বিভিন্ন ইটভাটায় সরিয়ে নিয়ে যাচ্ছে। এতে কৃষকের ফসলি জমি নষ্ট করে কৃষকদের আরো ব্যাপক ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। ভুক্তভোগী কৃষকরা বৃহস্পতিবার বিকেলে খাল পাড়ের মাটি বিক্রির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।


গোমাতলী খালপাড়ে স্থানীয় কৃষক নাছির উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কৃষক কবির পাটোয়ারী, মহরম পাটোয়ারী, সত্তর হোসেন, খালেদ জুয়েল প্রমুখ। ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন, এই মাটি রামনারায়নপুর গ্রামের নুরুল আমিনের ছেলে জাকির হোসেন উপজেলা নির্বাহী অফিসার থেকে নিলামে ক্রয় করেছেন বলে দাবি করেন। অথচ নিয়ম মোতাবেক নিলামে মাটি বিক্রি করার পূর্বে উপজেলা নির্বাহী অফিসার কোন নোটিশ, এলাকায় মাইকিং কিংবা পত্র-পত্রিকায় বিজ্ঞপ্তি দেননি। নিলামে মাটি বিক্রি করা হলে তা করা হয়েছে অত্যন্ত গোপনে ও সুকৌশলে। তাই ভুক্তভোগী কৃষকরা ঐ নিলাম বাতিল করে কৃষকদের রক্ষা করতে সরকারের উধ্বর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। 


এদিকে খোঁজ নিয়ে জানা যায়, চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া’র স্বাক্ষিরত নিলামে মাটি বিক্রয় কার্যাদেশ মোতাবেক ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত লকচুয়া-বালিয়াধর খাল চেইনেজ কিঃমিঃ৩.৫০০ হতে কিঃমিঃ ৬.৫০০ (লোহারপুল থেকে ইটপুকুরিয়া বাজার পর্যন্ত) মাটি খাল পাড় থেকে অপসারণের সময়সীমা। সময়সীমার পরও খালপাড় থেকে মাটি অপসারণ করছেন নিলাম গ্রহিতা জাকির হোসেন। এব্যাপারে নিলাম গ্রহীতা জাকির হোসেনের মুঠো ফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি। 


চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া’র সঙ্গে শুক্রবার (০৩ মার্চ) দুপুরে যোগাযোগ করলে তিনি মাটি বিক্রি করার কথা স্বীকার করে বলেন, নির্ধারিত সময়সীমার পর মাটি অপসারণের আর কোন সুযোগ নাই।

Saturday, January 19, 2019

 তাড়াইল সংবাদিক কল্যাণ সমিতির ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী'র সকল প্রস্ততি সম্পন্ন

তাড়াইল সংবাদিক কল্যাণ সমিতির ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী'র সকল প্রস্ততি সম্পন্ন

তাড়াইল(কিশোরগঞ্জ)প্রতিনিধি: রবিবার (২০ জানুয়ারী) দুপুর ১২ টায় তাড়াইল সাংবাদিক কল্যাণ সমিতি লিঃ এর ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী  সমিতি কার্যালয়ে উৎযাপিত হবে। বিশাল অালোকসজ্জা সহ বর্ণাঢ্য  অায়োজনে সাজানো হয়েছে সমিতি কার্যালয়।

বিশেষ অায়োজনে থাকছে অালোচনা  ও মতবিনিময় সভা।     

প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন,তাড়াইল উপজেলা চেয়ারম্যান ও অাওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা অাজিজুল হক ভুঁইয়া মোতাহার। 

সরেজমিনে সন্ধ্যা ৭ টার সময় অনুষ্ঠানের প্রস্তুতি পর্যবেক্ষণে   গিয়ে প্রথমেই চোখে পড়ে  জমকালো অালোকসজ্জা।
অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে
সিনিয়র সাংবাদিকদের অন্যতম সাংবাদিক জনাব, দেলোয়ার হোসেন জানান,অাগামীকাল রবিবার(২০ জানুয়ারী)  তাড়াইল সাংবাদিক কল্যাণ সমিতির লিঃ এর সভাপতি মহোদয়ের  সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অাবুতাহের মরাজ এর উপস্হাপনায় ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ২০১৯ খ্রীস্টাব্দ এর অলোচনা সভা ও বর্ণাঢ্য অনুষ্ঠানমালা পরিচালিত হবে।    

বিশেষ অতিথিবৃন্দের মধ্যে রয়েছেন তাড়াইল  উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন   সরকারি কর্মকর্তাবৃন্দ। 
অামন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে রয়েছে বিভিন্ন সমাজ সেবক,গণ্যমান্য ব্যাক্তিবর্গ,সুশীল সমাজের নেতৃবৃন্দ,বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ সহ সাধারন মানুষ।

তিনি অারো বলেন,প্রতি বছর সরকারি অনুদন সহ তাড়াইল সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব কামরুজ্জামান মহাজন বিশেষ অনুদানের ব্যবস্হা করে দেন। অনুদানের টাকা দিয়ে গরীব মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ সহ গরীব মেধাবী ছাত্র–ছাত্রীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।       

জনকল্যাণ সহ পারস্পারিক সহযোগিতা ও ঐক্য স্থাপনে সদা নিয়োজিত রয়েছে তাড়াইল সংবাদিক কল্যাণ সমবায় সমিতি লিঃ