Showing posts with label রাজনীতি. Show all posts
Showing posts with label রাজনীতি. Show all posts

Friday, September 1, 2023

তাড়াইলে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু'র জন্মদিন পালন।

তাড়াইলে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু'র জন্মদিন পালন।

 তাড়াইলে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু'র জন্মদিন পালন



দেলোয়ার হোসেন রিপন,তাড়াইল।


কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এড. মুজিবুল হক চুন্নু'র ৭০তম শুভ জন্মদিনে ৭০ পাউন্ড কেক কেটে উদযাপন করেছে উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।


জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা এড. মুজিবুল হক চুন্নু'র ৭০ তম শুভ জন্মদিনে তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাঈম দাদ খান নওশাদ এর সভাপতিত্বে ও জাতীয় ছাত্র সমাজ তাড়াইল উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসাইন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন। উপজেলা পরিষদ হলরুমে শুক্রবার (১সেপ্টেম্বর) রাত ৭ টা ৩০ মিনিটে কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং কেক কাটার মধ্য দিয়ে ৭০ তম শুভ জন্মদিন উদযাপন করা হয়।


উক্ত শুভ জন্মদিন উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য (তাড়াইল) একেএস জামান সম্রাট, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আবদুর রাজ্জাক ভূঁইয়া, তাড়াইল সাচাইল সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ছাইদুর রহমান মুন্সী, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক রতন, দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন ভূঁইয়া, দামিহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ূন কবির ভূঁইয়া, উপজেলা জাতীয় পার্টির নেতা ফরিদ উদ্দিন বাদল, রাউতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূর শরীফ উদ্দীন জুয়েল, ধলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজেদুর রহমান মিল্টন, উপজেলা যুব সংnহতির সাবেক সভাপতি শাহ আলম সিদ্দীকি, জাতীয় যুব সংহতি তাড়াইল উপজেলা শাখার সভাপতি আশরাফুল আলম রুবেল, উপজেলা জাতীয় পার্টির নেতা মতিউর রহমান মাস্টার, জাতীয় ছাত্র সমাজ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজু শিকদার, জাতীয় উলামা পার্টি তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম সহ উপজেলা জাতীয় পার্টি ও  সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও গণমাধ্যমের কর্মীগণ।



Sunday, July 30, 2023

তাড়াইলে শেখ হাসিনার উন্নয়ন ও অবদান বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত।bd protiva24.com

তাড়াইলে শেখ হাসিনার উন্নয়ন ও অবদান বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত।bd protiva24.com

 


 দেলোয়ার হোসেন রিপন, তাড়াইল (কিশোরগঞ্জ):


কিশোরগঞ্জের তাড়াইলে শেখ হাসিনার উন্নয়ন ও অবদান বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 


জানা যায়, রোববার (৩০ জুলাই) রাত ৯ টায় উপজেলার বেলংকা বাজারে জাওয়ার ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে

বাংলাদেশ আ'লীগ তাড়াইল উপজেলা শাখার জাওয়ার ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সভাপতি 

আবদুল হেকিকের সভাপতিত্বে ও বাংলাদেশ আ'লীগ স্বেচ্ছাসেবক লীগ তাড়াইল উপজেলার শাখার যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম খোকন এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ'লীগ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ব্যারিস্টার গোলাম কবির ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পরিষদ তাড়াইল উপজেলা শাখার সভাপতি আবদুল হক ভুঁইয়া।  


কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের আসন্ন নির্বাচনে ব্যারিস্টার গোলাম কবির ভুঁইয়ার উঠান বৈঠক অনুষ্ঠানে নৌকার  সাংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে 

তিনি বলেন, আজকের উঠান বৈঠকটি হল ১৪ তম। করিমগঞ্জে ৬০ টি এবং তাড়াইল উপজেলার ৭টি ইউনিয়নে ৪০ টি উঠান বৈঠক করব। তিনি বলেন, উঠান বৈঠক করার আরেকটি উদ্দেশ্য হল শেখ হাসিনার অবদান তাড়াইল-করিমগঞ্জের দুই তৃতীয়াংশ ভোটারের মাঝে পৌছিয়ে দেয়া

Monday, July 24, 2023

তাড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়।  bd protiva24.com

তাড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়। bd protiva24.com

 



 দেলোয়ার হোসেন রিপন, তাড়াইল(কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের তাড়াইলে  সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে সাংবাদিক ও মৎস্য চাষীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

'নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৪ থেকে ৩০ জুলাই পযর্ন্ত সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার (২৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মশিউর রহমান, তাড়াইল উপজেলা প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় এর তাড়াইল উপজেলা প্রতিনিধি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দেশের খবর এর উপজেলা প্রতিনিধি রুহুল আমিন কাঞ্চন, কার্যকরী সদস্য আলী হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক দেশের খবর ২৪ এর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন জুয়েল, তাড়াইল প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন এর সভাপতি ও দৈনিক আজকের সংবাদ এর উপজেলা প্রতিনিধি মাহবুবর রহমান রানা সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং মৎস্য দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী।

অমিত পন্ডিত জানান,মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন,উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং এবং ব্যানার ফেস্টুনের মাধ্যমে ব্যাপক প্রচারণা, মাছের পোনা অবমুক্তকরন, মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান, পুকুরে মাটি ও পানি পরীক্ষা। মৎস্য চাষীদের বিভিন্ন উপকরন ও পুরস্কার বিতরণ। প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষীদের সাথে মতবিনিময় সভাসহ ৭দিনের কর্মসূচী ঘোষনা করা হয়।

Monday, July 3, 2023

বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক সাজু'র ইন্তেকাল। bd protiva24.com

বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক সাজু'র ইন্তেকাল। bd protiva24.com

 

@ বাংলাদেশ প্রতিভা২৪

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বীর মুক্তিযোদ্ধা কমরেড হামিদুল হক সাজু (৭৫) মৃৃৃত্যু বরন করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। 


রবিবার (২জুলাই) রাত ৯টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা কমরেড হামিদুল হক সাজু মৃত্যুবরণ করেন বলে জানিয়েছে তার পরিবার। 

সোমবার (৩জুলাই) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় সম্মান ও গার্ড অব অর্নার দিয়ে বিকেল ৫টা ৪৫ মিনিটে সাচাইল কাছেমুল উলুম মাদরাসা মাঠে জানাযার নামাজ শেষে স্হানীয় কবর স্থানে তাকে দাফন করা হয়।


মরহুমের নামাজে জানাজায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা 

মরহুমের আত্মীয়-স্বজন এবং সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেন। উপস্থিত সকলেই মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। 


বার্তা প্রেরক 

দেলোয়ার হোসেন রিপন 

Saturday, March 25, 2023

ক্ষমতা নয় দক্ষতায় মূল" এর প্রমান দিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমুন।bd protiva24.com

ক্ষমতা নয় দক্ষতায় মূল" এর প্রমান দিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমুন।bd protiva24.com

 



রিপোটারঃ এম আমিরুল ইসলাম এল এল বি,(রাজশাহী বিভাগীয় প্রধান):

দুপচাঁচিয়া উপজেলার রেকর্ড ভঙ্গকারী উপজেলা নির্বাহী অফিসার জনাব সুমন জিহাদী তার দক্ষতা ও মানবতা দিয়ে প্রমাণ করে দিলেন যে। ক্ষমতার ব্যাবহার আর শাসন দিয়ে সমাজ পরিবর্তন সম্ভব নয় ,বরং  সামান্য ভালোবাসা ও সহানুভূতি দিয়ে অনেক কিছুই সহজে পরিবর্তন সম্ভব।


একজন বাইকারের বাইক চালানোর সময় হেলমেট ছিল না। ভ্রামমান চলাকালীন তাকে  এই অপরাধের শাস্তি স্বরূপ কিছু টাকা জরিমানা করা হয়। এবং তার কাছ থেকে এই জরিমানার টাকা আদায় করে। সেই বাইকারকে একটি হেলমেট উপহার দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এই দুপচাঁচিয়া  উপজেলা নির্বাহী অফিসার সুমুন জিহাদী। 


বিষয়টি অনেকের কাছে খুবই মানবিক বলে মনে হয়েছে। উপস্থিত সকলের মন্তব্য এভাবে যদি প্রত্যেকটা বিচারক অপরাধের শাস্তি স্বরূপ সেই অপরাধের সমাধী স্থাপন করে। তাহলে একদিন এ সমাজ নিরপরাধ নিষ্কলঙ্ক সোনার সমাজে গড়ে উঠবে।


দুপচাঁচিয়া  উপজেলা নির্বাহী অফিসারের এই ব্যতিক্রমে কর্মকান্ডে দিন দিন মানুষ বিমোহিত হয়ে পড়ছে তার প্রতি।


দুপচাঁচিয়া উপজেলা  মানবাধিকার সংস্থার সাধারন সম্পাদক ও আজিজিয়া আশরাফিয়া রক্তদান সংস্থার  প্রতিষ্ঠাতা জনাব এম আমিরুল ইসলাম বলেন এমন মানবিক কাজের জন্য মানবাধিকার ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে  উপজেলা নির্বাহী অফিসার কে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।।

Monday, March 20, 2023

বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।bd protiva24.com

বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।bd protiva24.com

 




উচ্চপ্রু মারমা রাজস্থলী রাঙ্গামাটি।


রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ আহমদ ও রতন কুমার বড়ুয়া এবং ২০২৩ সনের এস এস সি (সাধারণ) ও এস এস সি (ভোকেশনাল ) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

 ২০ মার্চ সোমবার সকালে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উঃ খেমাচারা মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পুলক বড়ুয়া, সাবেক ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্মৃতি চাকমা, কাকড়াছড়ি মৌজার হেডম্যান ক্যসুইথুই চৌধুরী, রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আজগর আলী খাঁন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যেইমং চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুইথুইমং মারমা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাজী মোঃ শামসুল আলম, বাঙ্গালহালিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক চাইথোয়াই মং মারমাসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য বৃন্দ প্রমুখ।

বিদায় ছাত্র-ছাত্রী সাধারণ ৩১৩   জন , ভোকেশনাল ১১০ জন  মোট ৪২৩জন বিদায় নিয়েছেন।

Saturday, March 18, 2023

ভালুকায় জনপ্রিয়তার শীর্ষে ডাঃ কে.বি.এম হাদিউজ্জামান সেলিম।  bd prottiva24.com

ভালুকায় জনপ্রিয়তার শীর্ষে ডাঃ কে.বি.এম হাদিউজ্জামান সেলিম। bd prottiva24.com

 

বিশেষ প্রতিবেদক:

©bdprotiva24.com



ভালুকায় আওয়ামী রাজনীতির ‘প্রবাদপুরুষ’ খ্যাত বীর মুক্তিযোদ্ধা কে বি এম আসমত আলীর ছেলে ডাঃ কে.বি.এম হাদিউজ্জামান সেলিম তাঁর বাবার দেখানো পথে চলতে চান। তিনি ময়মনসিংহ-১১ ভালুকা আসনেআ‘লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী। আওয়ামীলীগ বিরোধী দলে থাকাকালীন সময়ে তাদের পরিবারটিই সর্বোচ্চ ত্যাগ ও নির্যাতনের শিকার হয়েছিলেন। তিনি বর্তমানে এ আসনটিতে শক্তিশালী একজন প্রার্থী।


তাঁর বাবা আসমত আলী জাতির জনক শেখ মুজিবুর রহমানের অত্যান্ত স্নেহধন্য ও আদরের ছিলেন। কে.বি.এম. (খাঁন বাহাদুর মোহাম্মদ) উপাধিটা বঙ্গবন্ধু নিজেই দিয়েছিলেন। তারপর থেকেই তিনি এ এলাকায় কে.বি.এম. আসমত আলী নামে পরিচিতি পায়। দুই দশকের বেশি সময় ধরে ভালুকা সংসদীয় আসনটি আওয়ামী লীগের দখলে। এ সময় একাধিকবার প্রার্থী বদল করেও বিএনপি আসনটি দখল করতে পারেনি। একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে ভালুকা নির্বাচনী এলাকাটি ময়মনসিংহের ১১ নম্বর আসন।


বর্তমানে ভালুকা আওয়ামীলীগের ঘাঁটি হিসেবে পরিচিত। দেশ স্বাধীন হওয়ার পর মোট দশটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে পাঁচবার। দুইবার বিএনপি, দুইবার মুসলিম লীগ ও একবার জাতীয় পার্টি নেতৃত্ব দিয়েছে এখানে।ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে এসে বলিষ্ঠ নেতৃত্বগুণের ফলে এই এলাকায় আ‘লীগের রাজনীতির প্রবাদ পুরুষ খেতাবটিও ডাঃ হাদিউজ্জামান সেলিমের পিতার ।


প্রয়াত এই নেতা জনসংশ্লিষ্ট রাজনৈতিক কর্মতৎপরতার কারণে তিনি এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে কিংবদন্তী। বাবার মৃত্যুর পর উনার দেখানো পথ ধরে মানুষের সেবা করতে ভালুকা আসন থেকে এমপি পদপ্রার্থী হয়েছেন দেশবরেণ্য কিডনীরোগ বিশেষজ্ঞ ডাঃ কেবিএম হাদিউজ্জামান সেলিম। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক । স্কুল জীবন থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন।


ডাঃ কেবিএম হাদিউজ্জামান সেলিমের সাথে কথা হলে তিনি বলেন, ‘বাবার রাজনীতির ধারায় আমি ১৯৭৮ সালে স্কুল জীবনেই ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হই। ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলাম। ছাত্রলীগ মনোনীত প্রার্থী হিসেবে (ম.চি.ম.হা) ছাত্র সংসদে জি. এস পদে নির্বাচন করেছি। আমি ভালুকায় ২ যুগের অধিক সময় ধরে প্রতি শুক্রবার চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। ব্যক্তিগত উদ্যোগে শতশত বিশেষজ্ঞ চিকিৎসক-সেবিকা-প্যাথলজিস্টদের সমন্বয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ৪০–৫০ হাজার মানুষকে বিনামূল্যে বিভিন্ন পরীক্ষা- নিরীক্ষাসহ চিকিৎসা সেবা দিয়েছি যা ভবিষ্যতেও চলমান থাকবে। ভালুকায় চিকিৎসা সেবা দেওয়ার কারণে ভালুকার প্রায় প্রতিটি পরিবারের সাথে আমার প্রাণের সখ্যতা গড়ে উঠেছে’।


ডাঃ কেবিএম সেলিম আরও বলেন,‘আমার বাবা কেবিএম আছমত আলী ১৯৪৮ সালে ছাত্রলীগের প্রতিষ্ঠা, ১৯৫২ সালে ভাষা আন্দোলন,১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচন, ১৯৬৬ সালে ৬ দফা, ১৯৬৯ সালে গণঅভ্যুথান, ১৯৭০ সালে নির্বাচন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ সহ সকল আন্দোলনে ভালুকা থানা ও ময়মনসিংহ জেলায় আ’লীগের নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধুর অত্যন্ত আদরের স্নেহধন্য ব্যক্তি হয়ে উঠেন। তিনি ১৯৫৫ সালে ভালুকা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং ১৯৬৫ সালে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। ১৯৭১ সালের ১০ ই মার্চ ভালুকা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে থেকে ভালুকায় এক বিশাল জনসভারমঞ্চে বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা সর্বপ্রথম উত্তোলন করেন আমার বাবা কেবিএম আছমত আলী । ১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপরিবারে ঘাতকদের হাতে শহীদ হয়েছেন এই খবর শুনে বাবা নির্বাক হয়ে যান। আমার বাবা বঙ্গবন্ধুর স্নেহধন্য ব্যক্তি হওয়ায় তাকে গ্রেফতার করা হয় সাথে আমার বড় চাচা আহাম্মদ আলী সরকারকে গ্রেফতার করা হলো। ভালুকায় টর্চারসেল বানিয়ে উনাদেরএকটানা ১১ দিন পর্যন্ত নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয়। সে সময় বাবা জেলে থাকা অবস্থায় আমার দাদী প্রচন্ডভাবে ভেঙ্গে পড়েন এবং মৃত্যুবরণ করেন । আমার বাবা ১৯৪৮ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত আ‘ লীগের দীর্ঘ কঠিন দুঃসময়কালে সকল ঝুঁকি নিজের মাথায় নিয়ে বিভিন্ন সময়ে ভালুকা থানা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালে বার বার জেল-জুলুম ও সীমাহীন নির্যাতনের শিকার হন। আমার বাবার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং আমার ব্যক্তিগত সুশৃঙ্খল রাজনৈতিক ধারাবাহিকতা ও মানব সেবার বৈশিষ্ট্যের কারণে ভালুকার লাখ লাখ জনতার যে আস্থা ও বিশ্বাসের সৃষ্টি হয়েছে তা সব সময় দৃশ্যমান। আমি দীর্ঘদিন যাবত ভালুকার প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগ, সভা-সমাবেশ, উঠান বৈঠক সহ বিশাল বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সকল উন্নয়ন কার্যক্রম ও নৌকার পক্ষে প্রচার- প্রচারণা চালিয়ে লৌহকঠিন জনমত সৃষ্টি করার লক্ষ্যে কঠোর পরিশ্রম করে যাচ্ছি।


ভালুকার লাখ লাখ জনতার প্রানের দাবী ও আস্থা দীর্ঘ দিনের পরীক্ষিত রাজনীতির পথ পরিক্রমায় পারিবারিক ঐতিহ্যগত ত্যাগ-তিতীক্ষা, শিক্ষাগত যোগ্যতা, পরিচ্ছন্ন বৈশিষ্ট্যের গুণাবলী ও সততায় জনপ্রিয়তার শীর্ষমাত্রায় থাকা এ মানব সেবককে ভালুকার অভিভাবক হিসেবে চায় ভালুকাবাসী।

Friday, March 17, 2023

মহান পেশা সাংবাদিকতার সাংবাদিক কে বা কারা? আর চলমান বানিজ্যিক ধারার তার কি অবস্থা? bd protiva24.com

মহান পেশা সাংবাদিকতার সাংবাদিক কে বা কারা? আর চলমান বানিজ্যিক ধারার তার কি অবস্থা? bd protiva24.com

 

 মো আঃ রহিম জয় 

©bd protiva24.com

সাংবাদিক মানবাধিকার

সাংবাদিক  অর্থ এমন কোনো ব্যক্তি যিনি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া বা বার্তা সংস্থার কাজে একজন সার্বক্ষণিক সাংবাদিক হিসাবে নিয়োজিত আছেন অথবা উক্ত মিডিয়া বা সংস্থার সম্পাদক, বার্তা সম্পাদক, উপ-সম্পাদক, সহকারী সম্পাদক, ফিচার লেখক, রিপোর্টার, সংবাদদাতা, কপি রাইটার, কার্টুনিস্ট, সংবাদ চিত্রগ্রাহক এবং সম্পাদনা সহকারী, এবং সরকার কর্তৃক, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নির্ধারিত কোনো পদধারীগণও ইহার অন্তর্ভুক্ত হইবেন। তবে সাংবাদিককে জাতির বিবেক বলে গণ্য করা হয়। সে অর্থে সাংবাদিক একজন মহান ব্যক্তির পরিচয়।


একথা সকলের জানা যে সাংবাদিকতা (Journalism) অত্যন্ত সম্মানজনক একটি পেশা এবং সাংবাদিক হওয়ার উপায় জানলে দারুণ এই পেশা দিয়ে আপনিও নিজের ক্যারিয়ার বিল্ড করতে পারেন। একজন ভালো মানের সাংবাদিক হতে হলে অনেক মেধা, বৈষয়িক জ্ঞান, লেখাপড়া থাকতে হয়। তবে সাংবাদিকতার প্রশিক্ষণ নেওয়ার জন্য ন্যূনতম এইচএসসি পাশ হলেই চলে। আসলে সাংবাদিকতা কোনো আভিধানিক শিক্ষায় শিক্ষিত হলেই চলে না। একজন সাংবাদিকের মানসিক উচ্চতা দরকার সর্বোচ্চ পর্যায়ের।


⚫ আধুনিক ধারায় কার্যক্রমের ভিত্তিক সাংবাদিকের কিছু উদাহরণ:


১) সোশ্যাল মিডিয়া সাংবাদিক;

২) অনুসন্ধানি সাংবাদিক;

৩) কৃষি সাংবাদিক;

৪) ক্রীড়া সাংবাদিক;

৫) বিনোদন সাংবাদিক;

৬) নাগরিক সাংবাদিক;

৭) সাংস্কৃতিক সাংবাদিক।


⚫ সাংবাদিক হওয়ার শিক্ষাগত যোগ্যতা:


যদিও সাংবাদিকতা জন্য শিক্ষাগত যোগ্যতার বাধা-ধরা কোন নিয়ম নেই, তবে নূন্যতম এইচএসসি পাশ করাকে বাধ্যতামূলক মনে করা হয়। দেশের নামি ও জনপ্রিয় গণমাধ্যমগুলো স্নাতক (অনার্স) বা স্নাতকোত্তর (মাস্টার্স) চায়। কিছু ভালো মানের অনলাইন পোর্টালে অনার্স পড়ুয়াদেরও অগ্রাধিকার দেওয়া হয়।


তবে আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন, তাহলে শুধু সাংবাদিকতার ওপর ২ বছরের বিশেষায়িত কোর্স করতে পারেন। বর্তমানে দেশের বহু শিক্ষাপ্রতিষ্ঠান সাংবাদিকতার ওপর ডিগ্রী দিয়ে তাকে। পাশাপাশি আপনি চাইলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) থেকেও একটি কোর্স করে নিতে পারেন।


⚫ সাংবাদিক হওয়ার উপায়:


সাংবাদিকতা একটি চ্যালিঞ্জিং পেশা। তাই একজন অভিজ্ঞ ও সফল সাংবাদিক হতে হলে আপনাকে সৎ, সাহসী এবং নির্ভিক হতে হবে। পাশাপাশি থাকতে হবে সৃজনশীল লেখনি শক্তি। আজ আমরা কোর্সটিকায় সাংবাদিক হওয়ার উপায় সম্পর্কে জানবো। একজন সফল সাংবাদিক হতে চাইলে আপনার মধ্যে যে গুণাবলী থাকতে হবে, তা নিচে ধারাবাহিকভাবে আলোচনা করা হোলো:


১) সাহস: সাংবাদিকতার জন্য সবার প্রথমেই যা দরকার হয়, তাহলে সাহস; সৎ সাহস। আপনি যদি একজন ক্রাইম রিপোর্টার হয়ে থাকেন, তাহলে তথ্য সংগ্রহের জন্য আপনাকে অনেক প্রতিকূলতার সম্মূখীন হতে হবে। কখনো কখনো সরেজমিন তথ্য সংগ্রহের প্রয়োজন হতে পারে। আর এসব ক্ষেত্রে অপরাধিদের আক্রোশের শিকার হতে পারেন আপনি।


প্রকৃত সত্য তুলে ধরার জন্য বিভিন্ন মহল হতে ক্রমাগত হুমকি, সময় বিশেষ প্রাণনাশের হুমকিও আসবে। কিন্তু একজন সফল সাংবাদিক হতে হলে এসব হুমকিতে ভয় পেলে চলবে না। তাই আপনার ভেতরে যদি নির্ভিক এবং সৎ সাহস কাজ করে, তবেই আপনি সাংবাদিকতাকে জয় করতে পারবেন।


২) লেখনী শক্তি: আপনি যদি পেশাদার কোন গণমাধ্যমে কাজ করতে চান, তাহলে প্রতিদিনই আপনাকে নিত্য নতুন প্রতিবেদন লিখতে হবে। কিন্তু আপনার ভেতরে যদি সৃজনশীল লেখনী শক্তি না থাকে, তাহলে প্রতিদিন নতুন নতুন বিষয়ের ওপর আপনি লিখতে পারবেন না। তাই বিশ্লেষণধর্মী লেখা উপহার দেয়ার জন্য আপনার ভেতরে সৃজনশীল লেখনী শক্তি থাকা অত্যাবশ্যক।


ব্লগিং, সংবাদ সংস্থা বা অন্যান্য মিডিয়া আউটলেটের জন্য একজন ফ্রিল্যান্স লেখক হওয়া লেখালেখিতে অভিজ্ঞতা অর্জনের একটি উপায়। মানুষের মনোযোগ আকর্ষণ করে এমন জিনিসগুলো সম্পর্কে লিখুন এবং যে কোনও অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে একটি গল্প খুঁজে পাওয়ার আপনার ক্ষমতা প্রদর্শন করুন।

এতে করে আপনি আপনার সিভিতে নতুন একটি মাত্রা যুক্ত করতে পারবেন। সম্ভাব্যভাবে এটি আপনাকে একটি এন্ট্রি-লেভেলের চাকরি দিতে এবং সাংবাদিকতায় ক্যারিয়ারের পথে সাহায্য করবে।

৩) উপস্থপনা: আপনি যে কেবল প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকতা করবেন, তাই নয়; চাইল কোন টেলিভিশন চ্যানেলেও কাজ করতে পারেন। টেলিভিশনে কাজ করতে হলে আপনাকে ক্যামেরার সামনে আসতে হবে। আর ক্যামেরার সামনে আসতে হলে আপনার কথা বলার ভঙ্গি, শারীরিক ভাষা এবং শব্দচয়ন অত্যন্ত পরিপাটি হতে হবে।

ক্যামেরার সামনে আপনি নিজেকে যতটা সুন্দরভাবে উপস্থপন করতে পারবেন, আপনার প্রতিবেদনটিও ততটা চিত্তাকর্ষক হবে। ফলে আপনার কাজের প্রতিষ্ঠান তথা দর্শকদের কাছে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে।


৪) যোগাযোগ ও সম্পর্ক: সংবাদের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহের তাগিদে আপনাকে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে মানুষের সাথে যোগাযোগ থাকতে হবে। যেমন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে যোগাযোগের প্রয়োজন হতে পারে।

৫) নেটওয়ার্কিং: সম্পাদক, সংবাদ প্রতিবেদক এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যান্য সাংবাদিকদের সাথে সংযোগ স্থাপন করুন। একজন পেশাদার সাংবাদিক হওয়ার পথে আপনার কাজ করার সময় এই লোকেরা তাদের পূর্ব অভিজ্ঞতা এবং সহায়ক পরামর্শ দিতে পারে। আপনার নেটওয়ার্ক যত বড় হবে, রেফারেন্স হিসেবে আপনার নামটি তত বেশি মনে পড়বে।


⚫ সাংবাদিক হওয়ার শিক্ষাগত যোগ্যতা:


যদিও সাংবাদিকতা জন্য শিক্ষাগত যোগ্যতার বাধা-ধরা কোন নিয়ম নেই, তবে নূন্যতম এইচএসসি পাশ করাকে বাধ্যতামূলক মনে করা হয়। দেশের নামি ও জনপ্রিয় গণমাধ্যমগুলো স্নাতক (অনার্স) বা স্নাতকোত্তর (মাস্টার্স) চায়। কিছু ভালো মানের অনলাইন পোর্টালে অনার্স পড়ুয়াদেরও অগ্রাধিকার দেওয়া হয়।


তবে আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন, তাহলে শুধু সাংবাদিকতার ওপর ২ বছরের বিশেষায়িত কোর্স করতে পারেন। বর্তমানে দেশের বহু শিক্ষাপ্রতিষ্ঠান সাংবাদিকতার ওপর ডিগ্রী দিয়ে তাকে। পাশা

টুঙ্গিপাড়ায় জাতির পিতার  সমাধি পায়ে হেঁটে তৃতীয় বারের মত ভ্রমন করলেন বিপুল দাস পলাশ। Bd protiva24.com

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি পায়ে হেঁটে তৃতীয় বারের মত ভ্রমন করলেন বিপুল দাস পলাশ। Bd protiva24.com

 

Bdprotiva24.com

বিশ্বজিৎ চন্দ্র সরকার- জেলা প্রতিনিধি গোপালগঞ্জ  ।


গাজিপুর কেন্দ্রীয় শহীদমিনার  থেকে ১৩ ই মার্চ রোজ সোমবার  সময়  সকাল ১০.০১ মিনিটে রওনা করে ১৭ ই মার্চ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ন্যাশনাল প্রেস সোসাইটি ( এনপিএস) গোপালগঞ্জ জেলা কমিটি সম্মানিত সাধারণত সম্পাদক বিশ্বজিৎ চন্দ্র সরকার ও জেলাকমিটির সদস্যবৃন্দ এবং  টুঙ্গিপাড়া উপজেলা কমিটির অহিদুজ্জামান শেখ ও অনান্য সদস্যবৃন্দুর সাথে টুঙ্গিপাড়া উপজেলা অফিসে  এসে পৌছান এবং সৌজন্য সাহ্মাতকরেন  দুপুর ১২.০৯ মিনিটে, তাকে ন্যাশনাল প্রেস সোসাইটি এনপিএস এর পহ্ম থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।এবং  সেখান থেকে সকলে একসাথে বিপুল দাস পলাশ কে সাথে নিয়ে জাতির পিতার সমাধিতে অবস্থান করেন ১.৩০ মিনিটে .  এবং বিপুল দাস পলাশ জাতীর পিতার সমাধিতে জাতীয় পতাকা উপহার দেন। জনাব বিপুল দাস পলাশ ন্যাশনাল প্রেস সোসাইটি এনপিএস এর সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে তিনি তার বক্তব্যে আরও বলেন যে,আমি তৃতীয় বারেরমত জাতির পিতার সমাধিতে পায়ে হেটে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।ন্যাশনাল প্রেস সোসাইটি এনপিএস গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলার পহ্ম থেকে সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চন্দ্র সরকার ও অহিদুজ্জামান শেখ বিপুল দাস পলাশের জাতির পিতার প্রতি গভীর ত্যাগ ও বিনম্র শ্রদ্ধা নিবেদনের জন্য সাধুবাদ জানান।এবং তার সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।জনাব বিশ্বজিৎ চন্দ্র সরকার বলেন বিপুল দাস পলাশের এ ত্যাগ ও ইতিহাস জাতির পিতার প্রতি সত্যিই বিরল।

অহিদুজ্জামান শেখ তিনিও বিপুল দাস পলাশের এ ত্যাগ সীমাহীন বলে মত প্রকাশ করেন।

Thursday, March 16, 2023

কাহালু বিয়াম স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা  অনুষ্ঠিত।bd protiva24.com

কাহালু বিয়াম স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।bd protiva24.com

 



মোরশেদুল ইসলাম রবি বগুড়া: বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিয়াম স্কুল প্রাঙণে কাহালু উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, কাহালু থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোতাহার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জাহিদ হাসান রাসেল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ রাইসুল ইসলাম। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Friday, March 3, 2023

ব্যাপক মহড়ার প্রস্তুতি আ.লীগের

ব্যাপক মহড়ার প্রস্তুতি আ.লীগের

 


রাজধানীতে শান্তি সমাবেশে ব্যাপক মহড়া দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। একই সঙ্গে দেশের অন্য মহানগরেও এই কর্মসূচি পালন করবে দলটি। সেখানে নগর ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। মহানগরের থানায় থানায় পদযাত্রা কর্মসূচির নামে বিএনপি বিশৃঙ্খলা তৈরি করতে পারে—দাবি করে তা মোকাবিলায় এ কর্মসূচি পালন করা হবে বলে দলের শীর্ষ নেতারা জানিয়েছেন।