Showing posts with label news. Show all posts
Showing posts with label news. Show all posts

Tuesday, February 28, 2023

ওয়াসিম উদ্দিন সোহাগের হবলু পাগলার সমাচার' বইয়ের মোড়ক উন্মোচন

ওয়াসিম উদ্দিন সোহাগের হবলু পাগলার সমাচার' বইয়ের মোড়ক উন্মোচন



 'হবলু পাগলার সমাচার'  ১ম খন্ড বইয়ের মোরক উন্মোচন করেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যন জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন | 

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান এর নিজ কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচিত হয় | এ সময় উপস্থিত ছিলেন,কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য একেএস জামান সম্রাট | এছাড়াও সাহিত্যমনা সুধী সমাজ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, হবু পাগলা সমাচার বইটি-১ম খন্ড বইটি অমর একুশে বই মেলা-২০২৩খ্রিঃ এ প্রকাশিত হয়েছে জানতে পেরে আমরা আনন্দিত।লেখকের উত্তর উত্তর সফলতা কামনা করছি।

এছাড়াও উপস্থিত সুধীজন "হবু পাগলা সমাচার " বইয়ের ভূয়সী প্রশংসা করেন ও লেখককে উৎসাহিত করেন।

"লেখকের লেখায় হবু পাগলা চরিত্রটি একটি কাব্যিক পরমানন্দের মূর্তরূপ সৃষ্টি।  মূলত হবু পাগলা চরিত্রটির মাধ্যমে সমাজের তৃণমূল,ছিন্নমূল,মধ্যেবিত্ত ও বিত্তবানের বিভিন্ন অভ্যন্তরীন গঠনব্যবস্থা সম্পর্কে সাম্যক ধারণা পাওয়া যাবে। এছাড়াও গ্রামবাংলার আবহমান কালের প্রকৃতি ও সমাজ ব্যাবস্থার প্রকৃত স্বরুপ খুঁজে পাওয়া যাবে বইটি।"

তাড়াইল উপজেলা প্রেস ক্লাবের, সভাপতি মুকুট দাস মধু তার ব্যাক্তিগত ফেইসবুকের স্টেটাসে শুভেচ্ছা জানিয়ে লিখেন, "উদীয়মান তরুন লেখক, তাড়াইল উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক ওয়াসিম উদ্দিন সোহাগ রচিত 'হবলু পাগলার সমাচার' বইটি পাঠক সমাজে আলোড়ন সৃষ্টি করুক এটাই প্রত্যাশা করি" 

তাড়াইল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দেলোয়ার হোসেন (রিপন) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ফেইসবুকে শুভেচ্ছা জানিয়ে স্টেটাস দেন। লেখকের হবু পাগলা সমাচারের ব্যাপক প্রশংসা করে দ্বিতীয় খন্ড পাঠক সমাজের হাতে উপস্থাপন করার আহ্বান জানিয়েছেন।  

উপজেলা প্রেসক্লাবের সকল সদস্য সহ জনাব রুহুল আমিন,কাঞ্চন প্রমূখ শুভেচ্ছা জানিয়েছেন লেখকের সুদীর্ঘ সাহিত্য সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ততার প্রশংসা করেন।



(ছবিতে- বা থেকে জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন, মাঝখানে একেএস জামান সম্রাট ও হাস্যোজ্জল লেখক ওয়াসিম উদ্দিন সোহাগ)

তাড়াইলে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

তাড়াইলে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

 


তাড়াইল(কিশোরগঞ্জ) সংবাদদাতাঃ

কিশোরগঞ্জের তাড়াইলে নিরাপদ খাদ্য বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৮ফেব্রুয়ারী) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্টিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আলমাছ হোসেন।উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুর রউফ তালুকদার এর সঞ্চালনায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.তাসলিমুর রহমান এবং ডা.উম্মে মুসলিমা।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলার বিভিন্ন হোটেল রেষ্টুরেন্টের মালিক,মসজিদের ইমাম,বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যগন,এনজিও প্রতিনিধি,স্থানীয় গনমাধ্যমকর্মী এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্টিত কর্মশালায় নিরাপদ খাদ্য বিষয়ক আলোচনা করা হয় এবং খাদ্য সংরক্ষণ ও পরিবেশন বিষয়ক ধারনা সহ সরকরের নিয়মনীতি মেনে চলার পরামর্শ দেয়া হয়।



Monday, March 25, 2019

 তাড়াইলে এই প্রথম গঠিত  বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের কমিটি

তাড়াইলে এই প্রথম গঠিত বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের কমিটি


তাড়াইল (কিশোরগঞ্জ)প্রতিনিধি : কিশোরগঞ্জের তাড়াইলে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে ।
জন্য যায়,সোমবার ২৫ মার্চ উপজেলার সদরে অবস্থিত শ্রীশ্রী কেন্দ্রীয় কালিবাড়ীতে সকাল ১১টায় এক অনাড়ম্ভর অনুষ্ঠানের মধ্য দিয়ে বাধন কুমার চক্রবর্তীকে আহবায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে ।কমিটির অন্যান্য সদস্যরা হলেন,শ্রী বিনয় চক্রবর্তী ও শিবেন চক্রবর্তী(যুগ্ম আহ্বায়ক), জীবন চক্রবর্তী রতন( সদস্য সচিব) এবং সম্মানিত  সদস্যরা হলেন,শংকর চক্রবর্তী,চন্দন চক্রবর্তী,দিপাস চন্দ্র আচার্য্য,সুব্রত চক্রবর্তী,নয়ন কুমার চক্রবর্তী,অঞ্জন চক্রবর্তী,মনজিৎ চক্রবর্তী,সোহাস চক্রবর্তী ও বিপুল চক্রবর্তী ।

শুরুতেই পবিত্র গীতা থেকে  শ্লোক পাঠ করেন সুব্রত চক্রবর্তী (প্রতিষ্ঠাতা পরিচালক গীতাসাধনা সংঘ) ও নিত্যপূজার মাধ্যমে আলোচনার সূচনা করেন কিশোরগঞ্জ থেকে আগত হিতেষ চন্দ্র ভট্টাচার্য্য সহ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি,সদস্য সচিব ও বিষ্ণু চক্রবর্তী। 
পৃর্ব নির্ধারিত উক্ত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।কমিটি গঠন শেষে সকলেই প্রসাদ বিতরণ করা হয় ও বিশ্ব শান্তুি কামনায় সমবেত প্রার্থনা করা হয়।



Saturday, January 19, 2019

 তাড়াইল সংবাদিক কল্যাণ সমিতির ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী'র সকল প্রস্ততি সম্পন্ন

তাড়াইল সংবাদিক কল্যাণ সমিতির ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী'র সকল প্রস্ততি সম্পন্ন

তাড়াইল(কিশোরগঞ্জ)প্রতিনিধি: রবিবার (২০ জানুয়ারী) দুপুর ১২ টায় তাড়াইল সাংবাদিক কল্যাণ সমিতি লিঃ এর ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী  সমিতি কার্যালয়ে উৎযাপিত হবে। বিশাল অালোকসজ্জা সহ বর্ণাঢ্য  অায়োজনে সাজানো হয়েছে সমিতি কার্যালয়।

বিশেষ অায়োজনে থাকছে অালোচনা  ও মতবিনিময় সভা।     

প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন,তাড়াইল উপজেলা চেয়ারম্যান ও অাওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা অাজিজুল হক ভুঁইয়া মোতাহার। 

সরেজমিনে সন্ধ্যা ৭ টার সময় অনুষ্ঠানের প্রস্তুতি পর্যবেক্ষণে   গিয়ে প্রথমেই চোখে পড়ে  জমকালো অালোকসজ্জা।
অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে
সিনিয়র সাংবাদিকদের অন্যতম সাংবাদিক জনাব, দেলোয়ার হোসেন জানান,অাগামীকাল রবিবার(২০ জানুয়ারী)  তাড়াইল সাংবাদিক কল্যাণ সমিতির লিঃ এর সভাপতি মহোদয়ের  সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অাবুতাহের মরাজ এর উপস্হাপনায় ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ২০১৯ খ্রীস্টাব্দ এর অলোচনা সভা ও বর্ণাঢ্য অনুষ্ঠানমালা পরিচালিত হবে।    

বিশেষ অতিথিবৃন্দের মধ্যে রয়েছেন তাড়াইল  উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন   সরকারি কর্মকর্তাবৃন্দ। 
অামন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে রয়েছে বিভিন্ন সমাজ সেবক,গণ্যমান্য ব্যাক্তিবর্গ,সুশীল সমাজের নেতৃবৃন্দ,বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ সহ সাধারন মানুষ।

তিনি অারো বলেন,প্রতি বছর সরকারি অনুদন সহ তাড়াইল সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব কামরুজ্জামান মহাজন বিশেষ অনুদানের ব্যবস্হা করে দেন। অনুদানের টাকা দিয়ে গরীব মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ সহ গরীব মেধাবী ছাত্র–ছাত্রীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।       

জনকল্যাণ সহ পারস্পারিক সহযোগিতা ও ঐক্য স্থাপনে সদা নিয়োজিত রয়েছে তাড়াইল সংবাদিক কল্যাণ সমবায় সমিতি লিঃ