Thursday, January 31, 2019

মধ্যরাতের ব্যালকনী

     🏵🏵🏵 অনুগল্প●●●●



 🌷🌷🌷🌷🌷🌷🌷
তিনতলার ব্যালকনিতে একটা আবছা মানুষ দাঁড়িয়ে দেখে এগিয়ে যায় লিখন।রাত গভীর ।অন্ধকারে ভালো দেখা যাচ্ছে না।একটু আগেই প্রচুর ঝড় হওয়ায় সব আলো নিভে গেছে ।সকালে এক্সাম।বেশি রাত অব্দি জেগে জেগে পড়ার অভ্যাস লিখনের।হোস্টেলের সবাই ঘুমিয়ে।লম্বা ব্যালকনির ঐ ধারেই কম্বাইন্ড বাথরুম।বা হাতে একটা আধপোড়া মোমবাতির অংশটা ধরে ডান হাতটা আলোর বিপরীতে রেখে কাছে গিয়ে মুখটা ভালো করে দেখে নেয় লিখন।এই রোহান..তুই এখানে..? কি করছিস..?ঘুমোস নি..? প্রচন্ড গরম রুমে ভালো লাগছে না তাই...।কথা শেষ করার আগেই বাথরুমে চলে যায় লিখন।
🌺🌺🌺🌺
ফিরে এসে লিখন আবার বলে..চল্ রোহান রুমে যাই।এবার কথার উত্তর দেয় না রোহান।জোড় বাতাস বইছে।লিখন রুমে ঢুকে দরজাটা আলতো করে আটকিয়ে রেখে নিজের বিছানার দিকে যায়।বাতাসের ঝাপটায় দরজাটা খুলে যায়।হু হু করে বাতাস ঢুকে রুমে।রুমমেটের পাশের সীটের বন্ধুর ঘুম ভেঙে যায়।
এই লিখন..সিটকিনিটা আটকে দে।কে কে..?? আমি রোহান।তুই এখানে..??তাহলে বাথরুমের ধারে কে দাঁড়িয়ে..?? শিরদাঁড়াটা কাঁপুনি দেয় লিখনের।মাথাটা ঝিমঝিম করে গড়িয়ে পড়ে মেঝেতে।
            
                                 ----🌼🌼🌼--- মুকুট দাস মধু 🌼🌼🌼🌼

                                           

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: