সুব্রত চক্রবর্তী
ফাল্গুনী হাওয়া বহে ধীরেধীরে,,
নীরব রাতে একলা নীরে
একাদশীর কৃষ্ণ পক্ষে
উপবাসে অনাহারে
সুদীর্ঘ রজনী খুঁজি প্রাণপাখি
বিনিদ্র আখির করুণ চাহনি।
আনমনে অনুকক্ষণ কাহিনী
মিছে মায়া স্বপ্নলোকে ভ্রম
স্তব্ধতায় শুণ্যতায় আচমকিত মন।
সহায়হীন নি:স্ব ধনী বেহুঁশ জন
ধন নয়, মানে যেতে হয় পরকাল
সে আশায় খুজছিলাম সকাল
হাতাশায় শুণ্যতায় হলো বিকাল
আপন কর্মেই আত্মদোষ
মনোগত হয় না আপোষ
পরকালের জন্য মন আজ বেহুশ।
শাশন,বাধা না মানলেও,চায়না কভু ঘুষ।



0 coment rios: