Thursday, March 16, 2023

ঠাকুরগাঁও শিক্ষাবৃত্তির চেক বিতরণ।bdprotiva24

 ঠাকুরগাঁওয়ে গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ ।

মোঃ মজিবর রহমান শেখ,   ঠাকুরগাঁও



 ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদের পক্ষ থেকে জেলার গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

 ১৬ মার্চ বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা পরিষদের হলরুমে এ বিতরণ অনুষ্ঠিত হয়। 

ঠাকুরগাঁও জেলা পরিষদের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য আফসানা আখতার, মোছা: সাবিনা ইয়াসমিন, সদস্য মোস্তাফিজুর রহমান, আনিসুজ্জামান, ঠাকুরগাঁও জেলা পরিষদের হিসাব রক্ষক দিলিপ কুমার রায় প্রমুখ। এ সময় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলার মোট ২০ জন শিক্ষার্থীর মাঝে ১ লাখ ৯৭ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে বৃত্তি গ্রহনকারী শিক্ষার্থী, তাদের অভিভাবক ও  ঠাকুরগাঁও জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: