ক্যারিয়ার
ঝোটন কুমার শীল
পড়ার টেবিলে বসলে এখন,
নিজেকে লাগে খুবই বিরক্ত।
যখন মনে পড়ে সহপাঠীরা আজ,
অনেকেই দেশে-বিদেশে প্রতিষ্ঠিত।
আমি এখনো খাতা কলম বই নিয়ে ব্যস্ত,
কখন যে হব আমি একটি সুকর্মে ন্যস্ত।
সেই চিন্তায় নিজেকে রাখি দিবা-রাত্রি মগ্ন,
অতিবাহিত করিনা এখন বন্ধুদের সহিত লগ্ন।



0 coment rios: