ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ এনেছেন প্রযোজক রহমত উল্লাহ। যা লিখিত আকারে গতকাল বুধবার প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতিতে জমা দেন এই প্রযোজক। অভিযোগের একদিন না পেরুতেই গোপনে ঘটনার মিমাংসার জন্য বসেছেন শাকিব খান ও প্রযোজক রহমত উল্লাহ।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু।
আজ বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় দুজনের মধ্যে বিরোধ মিমাংসা করার চেষ্টা করেন পরিচালক খোরশেদ আলম খসরু। তবে এর ফলাফল শূন্য বের হয়।



0 coment rios: