Sunday, March 12, 2023

তাড়াইল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এ্যাড.জনাব মোঃ মুজিবুল হক চুন্নু মহোদয়ের অংশগ্রহণ।

 




তাড়াইল(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ 

কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলাধীন হাজীগোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩৭ তম, তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক-৭৩ তম  ও তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের   ক্রীড়া প্রতিযোগিতা  অনুষ্ঠানে 

 মাননীয়  সংসদ সদস্য ও জাতীয় পার্টি মহাসচিব  বীর মুক্তিযোদ্ধা এ্যাড.জনাব মোঃ মুজিবুল হক চুন্নু  মহেদয় অতিথি হিসেবে আসন গ্রহণ করে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের ধন্যবাদ জানিয়ে শিক্ষা  প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উল্লেখ করে বক্তব্য দেন। সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানের বতর্মান বিভিন্ন সংকট সমাধানের আশ্বাস দেন।

সেই সাথে, আজ( ১২ মার্চ রবিবার) সকাল ১০.০০ ঘটিকায় হাজীগোলাম হোসেন উচ্চ বালিকা  বিদ্যালয়ের খেলার মাঠে উপস্থিত সভায় অত্র স্কুলের প্রয়াত প্রতিষ্ঠা হাজী গেলাম হোসেন মহোদয়ের স্মৃতিচারণ করে   বলেন হাজী সাহেব সৎ ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মহান ব্যক্তিত্ব ছিলেন বলে নারী শিকার জন্য বালিকা বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেছিলেন উল্লেখ করেন।


সকাল ১১ টার দিকে তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত ৭৬ তম  ক্রীড়ানুষ্ঠে যোগদান করে " স্কুল মাঠের সংস্কার ও সুন্দর্য্যবর্ধন করার কথা বলেন ও শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান "

দুপুর ১২ টায় তাড়াইল মুক্তিযুদ্ধা সরকারি কলেজের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত হলে  অত্র প্রতিষ্ঠানের সরকারিকরন ও অবকাঠামো উন্নয়নের অবদান রাখায় প্রতিষ্ঠান প্রধান ফুলেল শুভেচ্ছা জানানিয়ে কলেজের  বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের  বিষয়ে বক্তব্য রাখেন। 

এমপি মহোদয়ের সাথে বিভিন্ন শিক্ষা  প্রতিষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জহিরুল ইসলাম ভূইয়া (শাহীন), উপজেলা পরিষদ চেয়ারম্যান তাড়াইল, জনাব লুবনা শারমীন,উপজেলা নির্বাহী অফিসার,তাড়াইল, বীর মুক্তি যোদ্ধা আলহাজ্ব জনাব মোঃ আজিজুল হক ভূঞা, সভাপতি, তাড়াইল উপজেলা আওয়ামীলীগ, জনাব, মোঃ আমিরুল ইসলাম খান (বাবলু), সম্মানিত সদস্য, যুব ও ক্রিড়া কেন্দ্রীয় উপকমিটি বাংলাদেশ আওয়ামীলীগ ও রাজনৈতিক সমন্বয়ক,মাননীয় সংসদ সদস্য, কিশোরগঞ্জ-৩, আরো ছিলেন মোঃনাজমুল হক আকন্দ,ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ,তাড়াইল, জনাবা নার্গিস সুলতানা,মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ তাড়াইল, মেঃ মোফাজ্জল হোসেন চাঁনমিয়া,আহব্বায়ক জাতীয় পার্টি, জনাব,মোঃ রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ তাড়াইল থানা, জনাব এ.কে.এস জামান সম্রাট সদস্য জেলা পরিষদ,কিশোরগঞ্জ,জনাব মোঃ ইসমাইল হোসেন সিরাজী,সিনিয়র সহ সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ তাড়াইল শাখা, জনাব কামরুজ্জামান মহাজন,সাবেক ২বারের সফল চেয়ারম্যান ও সভাপতি হাজী গেলাম হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়। জনাব, গিয়াস উদ্দিন লাকী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ তাড়াইল শাখা, জনাব, সাইম দাদ খান নৌশাদ,চেয়ারম্যান তাড়াইল-সাচাইল ইউপি.
জনাব একেএম গেলাম কিবরিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, তাড়াইল। মুকুট রঞ্জন দাস মধু, সভাপতি, তাড়াইল উপজেলা প্রেসক্লাব ও দোলায়ার হোসেন রিপন,সাধারণ সম্পাদক তাড়াইল উপজেলা প্রেসক্লাব। 
  এছাড়াও এলাকার সুধী সমাজ ও সাংবাদিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: