সাংবাদিক নূরুল আলম রনি, পিরোজপুর জেলা প্রতিনিধি
আজ "ভান্ডারিয়া ব্লাড ব্যাংক" এর নবগঠিত কমিটি কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও সর্বোচ্চ রক্তদাতা পাচঁজনকে এবং উপদেষ্টাগনদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয় |
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা সবুজ পোদ্দার , উপদেষ্টা সাংবাদিক নূরুল আলম রনি , প্রতিষ্ঠাতা শৈব লিটন, সভাপতি ইঞ্জিনিয়ার সোহানুর রহমান সুমন , সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহাদী হাসান সহ "ভান্ডারিয়া ব্লাড ব্যাংক"এর অন্যান্য সদস্য এবং
সাংবাদিকবৃন্দ |
আলোচনা সভায় বক্তারা বলেন,রক্তদান করলে মানুষের যে উপকার করা সম্ভব তা লক্ষ, কোটি টাকার
বিনিময়েও সম্ভব নয় | তাছাড়া একসময় রক্তদানে মানুষের অনাগ্রহ থাকলেও বর্তমানে আগ্রহের পরিমাণ অনেকাংশে বেড়ে গেছে | আগামীতে আরো বেশি স্বেচ্ছাসেবক সংগঠন মানব সেবায় এগিয়ে আসবে বলে তারা প্রত্যাশা করেন |
এছাড়া আগামীতে এ সংগঠন বিনামূল্যে মানুষের ব্লাড গ্রুপ পরীক্ষা করার কর্মসূচী ঘোষণা দিয়েছে |
আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি এজন্য সকলেই দোয়া ও সহযোগিতা করবেন |



0 coment rios: