Sunday, June 4, 2023

তাড়াইলে মটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১ bd_protiva24.com

 

© বাংলাদেশ প্রতিভা২৪

 দেলোয়ার হোসেন রিপন,(কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের তাড়াইলে মটরসাইকেল দূর্ঘটনায় নকিবুল হাসান খান (১৬) নামে একজন নিহত হয়েছেন।কোরআনে হাফেজ নকিবুল হাসান উপজেলার পূর্ব জাওয়ার গ্রামের আনোয়ার খানের ছেলে।ঘটনাটি ঘটেছে উপজেলার তাড়াইল-কিশোরগঞ্জ সড়কের ঘোষপাড়া মোড় এলাকায়।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে,রবিবার(৪জুন) দুপুর ২টার দিকে কতিপয় ব্যাক্তি মৃত অবস্তায় অজ্ঞাতনামা এক ব্যক্তি হাসপাতালে নিয়ে আসে।মাথায় বড় ধরনের আঘাতে প্রচুর রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই ওই ব্যাক্তি মারা যায়।


প্রত্যক্ষদর্শী কযেকজন জানান,দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ঘোষপাড়া মোড়ে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে সড়কে ছিটকে পড়েন।আশেপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


খবর পেয়ে তাড়াইল থানার এসআই সোলাইমানের নেতৃত্বে ঘটনাস্থল থেকে নিহতের ব্যাবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ট্রেস করে প্রযুক্তির মাধ্যমে মালিক সনাক্ত করে মৃত ব্যাক্তির পরিচয় উদ্ধার করেন।


শেষ খবর পাওয়া পর্যন্ত নকিবুল হাসান খান এর পারিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।




শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: