![]() |
| @ বাংলাদেশ প্রতিভা২৪ |
তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বীর মুক্তিযোদ্ধা কমরেড হামিদুল হক সাজু (৭৫) মৃৃৃত্যু বরন করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
রবিবার (২জুলাই) রাত ৯টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা কমরেড হামিদুল হক সাজু মৃত্যুবরণ করেন বলে জানিয়েছে তার পরিবার।
সোমবার (৩জুলাই) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় সম্মান ও গার্ড অব অর্নার দিয়ে বিকেল ৫টা ৪৫ মিনিটে সাচাইল কাছেমুল উলুম মাদরাসা মাঠে জানাযার নামাজ শেষে স্হানীয় কবর স্থানে তাকে দাফন করা হয়।
মরহুমের নামাজে জানাজায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা
মরহুমের আত্মীয়-স্বজন এবং সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেন। উপস্থিত সকলেই মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বার্তা প্রেরক
দেলোয়ার হোসেন রিপন



0 coment rios: