Monday, July 24, 2023

তাড়াইলে পুত্র সন্তানের মা হলেন অজ্ঞাত মানষিক ভারসাম্যহীন নারী।bd prptiva24.com

 



তাড়াইল(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের তাড়াইলে অজ্ঞাত মানষিক ভারসাম্যহীন মহিলা একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।ঘটনাটি ঘটেছে উপজেলার রাউতি ইউনিয়নের ভাওয়াল গ্রামে।

জানা গেছে,রবিবার(২৩জুলাই)দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ভাওয়াল গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন টেলিকম ব্যাবসায়ী আনোয়ার হোসেন।বাড়ির পাশেই গর্ভবতী এক নারীর গোঙ্গানীর আওয়াজ পেয়ে থমকে যান।আশেপাশের লোকজনকে ডেকে ওই নারীকে নিজ বাড়িতে নিয়ে আসেন।তখন প্রসব যন্ত্রণায় কাতর ওই নারী। উপায়ন্তর না দেখে পার্শ্ববর্তী পুরুড়া বাজার থেকে গ্রাম্য চিকিৎসক নিয়ে আসেন আনোয়ার হোসেন।নরমাল ডেলিভারির মাধ্যমে রাত ১টা বেজে ৪৫ মিনিটের দিকে ওই নারী একটি পুত্র সন্তানের জন্ম দেন।

আনোয়ার হোসেন জানান,পুরুড়া বাজারের নিজ ব্যাবসা প্রতিষ্ঠান থেকে রাতে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে।বর্তমানে মা ও ছেলে সৃুস্থ্য আছে এবং নিজের বাড়িতেই রেখে সেবা দিয়ে যাচ্ছেন।তিনি আরও জানান,ওই নারী নিজের নাম ও ঠিকানা বলতে পারছেনা।এলাকায় কখনও ওই নারীকে কেউ দেখেনি।আবোল তাবোল ও অসংলগ্ন কথাবার্তা বলছে।তবে আচরণ মারমুখী নয়।তিনি বলেন,আমার বাড়িতে বেশিদিন রাখতে অসুবিধা হবে বিধায় এলাকার ইউপি সদস্যকে অবহিত করেছি।

রাউতি ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক জানান,আমি সোমবার (২৪জুলাই) বিকালে ঘটনাটি জানতে পেরেছি। আমি সন্ধ্যায় ওই নারীকে দেখতে যাবো।

এ ব্যাপারে সোমবার(২৪জুলাই) বিকাল ৫টার দিকে মুঠোফোনে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন জানান,ঘটনাটি আমার জানা নাই।বিষয়টি আমাকে কেউ অবহিত করেনি।আপনার নিকট থেকেই প্রথম শুনলাম।আমি খোঁজ নিয়ে ব্যাবস্থা নিচ্ছি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: