Wednesday, August 16, 2023

তাড়াইলে জাতীয় শোক দিবস পালিত।bd protiva24.com

 


তাড়াইল(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম  শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস।

 উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন বঙ্গবন্ধু'র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করেছে।



জানা গেছে, ১৫ আগস্ট মঙ্গলবার সকালে  উপজেলা সাব-রেজিষ্ট্রী অফিস প্রাঙ্গনে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে আলোচনাসভা, দোয়া ও গনভোজের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক উপ কমিটির সদস্য আমিরুল ইসলাম খান বাবলু।বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোমেন সিরাজী।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিকুল ইসলাম।

তাছাড়া উপজেলা আওয়ামীলীগের অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনাসভায় বক্তাগন বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন।

বিকেলে দোয়া ও গনবভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: