Tuesday, February 28, 2023

ওয়াসিম উদ্দিন সোহাগের হবলু পাগলার সমাচার' বইয়ের মোড়ক উন্মোচন



 'হবলু পাগলার সমাচার'  ১ম খন্ড বইয়ের মোরক উন্মোচন করেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যন জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন | 

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান এর নিজ কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচিত হয় | এ সময় উপস্থিত ছিলেন,কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য একেএস জামান সম্রাট | এছাড়াও সাহিত্যমনা সুধী সমাজ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, হবু পাগলা সমাচার বইটি-১ম খন্ড বইটি অমর একুশে বই মেলা-২০২৩খ্রিঃ এ প্রকাশিত হয়েছে জানতে পেরে আমরা আনন্দিত।লেখকের উত্তর উত্তর সফলতা কামনা করছি।

এছাড়াও উপস্থিত সুধীজন "হবু পাগলা সমাচার " বইয়ের ভূয়সী প্রশংসা করেন ও লেখককে উৎসাহিত করেন।

"লেখকের লেখায় হবু পাগলা চরিত্রটি একটি কাব্যিক পরমানন্দের মূর্তরূপ সৃষ্টি।  মূলত হবু পাগলা চরিত্রটির মাধ্যমে সমাজের তৃণমূল,ছিন্নমূল,মধ্যেবিত্ত ও বিত্তবানের বিভিন্ন অভ্যন্তরীন গঠনব্যবস্থা সম্পর্কে সাম্যক ধারণা পাওয়া যাবে। এছাড়াও গ্রামবাংলার আবহমান কালের প্রকৃতি ও সমাজ ব্যাবস্থার প্রকৃত স্বরুপ খুঁজে পাওয়া যাবে বইটি"

তাড়াইল উপজেলা প্রেস ক্লাবের, সভাপতি মুকুট দাস মধু তার ব্যাক্তিগত ফেইসবুকের স্টেটাসে শুভেচ্ছা জানিয়ে লিখেন, "উদীয়মান তরুন লেখক, তাড়াইল উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক ওয়াসিম উদ্দিন সোহাগ রচিত 'হবলু পাগলার সমাচার' বইটি পাঠক সমাজে আলোড়ন সৃষ্টি করুক এটাই প্রত্যাশা করি" 

তাড়াইল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দেলোয়ার হোসেন (রিপন) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ফেইসবুকে শুভেচ্ছা জানিয়ে স্টেটাস দেন। লেখকের হবু পাগলা সমাচারের ব্যাপক প্রশংসা করে দ্বিতীয় খন্ড পাঠক সমাজের হাতে উপস্থাপন করার আহ্বান জানিয়েছেন।  

উপজেলা প্রেসক্লাবের সকল সদস্য সহ জনাব রুহুল আমিন,কাঞ্চন প্রমূখ শুভেচ্ছা জানিয়েছেন লেখকের সুদীর্ঘ সাহিত্য সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ততার প্রশংসা করেন।



(ছবিতে- বা থেকে জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন, মাঝখানে একেএস জামান সম্রাট ও হাস্যোজ্জল লেখক ওয়াসিম উদ্দিন সোহাগ)


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: