🌷 কবিতার নাম:-ছলনাময়ী 🌷
কবি :-সুব্রত চক্রবর্তী
(প্রকাশকাল:-২৯.৪.২০১৯)
ছলনাময়ী প্রিয়া, স্মৃতির অবলোকনে
ভালোবাসায় পরম সন্ধিক্ষণে
ছলনার শোকানলে মম অন্তর পুড়িলে।
তোমাতে,করে বিশ্বাস নিয়েছি স্বস্তির নি:শ্বাস
প্রতিনিয়ত দিয়ে গেছো, মিথ্যে আশ্বাস।
জীবন গতি থমকে গেছে,
এলোমেলো আমার আকাশ।
হাজার হাজার তাঁরা আছে
নেইকো শুধু চাঁদের প্রকাশ।
ভালোবেসে হৃদয় মাঝে এঁকেছিলাম ছবি
জীবনের ছন্দখেলায় হলাম বিরহ কবি।
তব নামে রয়েছি বেচেঁ সাক্ষী গোপাল হয়ে
একলা সময় করুণ আখিঁ, তব পথ চেয়ে
ভালবাসার সু-চারু অভিনয়ে
মোর দু'নয়ণে অশ্রু জড়ালে
মনের আকাশে,ইচ্ছে প্রকাশে
ব্যাথার কলো মেঘ জমিয়ে
বিলীন হয়েছ অন্যদিগন্তে
প্রিয়া বিরহবেদনায় আমি
অশ্রু নদীতে ভাসি দিবানিশি
হৃদয়ের সুগভীর কোণে
তব নাম রেখেছি যতনে
মর্ম মাঝে প্রস্ফুটিত সুগন্ধা
যে মোর ছিল ছলময়ী প্রিয়া।
নিদমহলে স্বপ্ন নির্দশনে
ঘুম ভেঙ্গে যায় রোজ সকালে
চমকে উঠি ঘুমের ঘরে খুঁজে ফিরি মনঘরে
প্রিয়া বুঝি আসলো আমার পংঙ্খিরাজে চড়ে!
হৃদয় হয় মরুভূমি,প্রিয়া মানে অনুভূতি
স্বপ্নে আসে স্বপ্নে যায়,হয়ে হৃদয় বাসিনী।
চাল-চুলোহীন বেকার ছেলে বলে
প্রিয়া আজ সংসারী অন্য ছেলের ঘরে
ভালোবাসা না দিয়ে দিয়েছে শুধু চলনা।
শেয়ার করুন



0 coment rios: