Friday, June 28, 2019

দোল পূর্ণিমা। লিখেছেন:- সুব্রত চক্রবর্তী (প্রকাশিত ২৯-জুন-২০১৯খ্রি:)

কবিতার নাম:-দোল পূর্ণিমা
রচনায়ঃ- সুব্রত চক্রবর্তী

ফাল্গুনী দোল পূর্ণিমা,
পাশা-পাশি রব দু-জনা।
এইতো শাশ্বত হৃদ প্রার্থনা।

আবির আর হোলি খেলায়,
রাঙ্গাতে নিজেকে, আমাকে।
তব,কপালে জড়াতে আবির
আমার পাষাণ পাথর হাতে।

হাতে হাত  রেখে হাটতে জোছনায়।
উচ্ছ্বলানন্দে সংঙ্গী হতে মোহমায়ায়।
এত্তদিনের  ইতিহাস বিমর্ষ স্মৃতি প্রায়।

দুষ্টুমির ছলে চিমটি কাটা
খাতার পাতায় চিঠি আঁকা।
স্বেচ্ছাকৃত  শাসন বাঁধায়
মম,সংশপ্তক মনো রাজ্যজয়ে 
তুমি হয়ে ছিলে স্বপ্ন রাজা।
আমি ছিলাম নির্বিকার নির্বাক প্রজা।

আজ কত যুগ হয় না তো আর দেখা।
হতাশ বেদনায়  নিঃস্ব আমি প্রজা।
আজকে তোমার আপন সবি,
শুধু হেলায় পর হয়েছি আমি।
নতুন ঘড় বেধেছো হয়েছো ঘরনি
এক্কেবারে ভুলেছো দোল পূর্ণিমা রজনী।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: