ব্যক্তিগত ট্রেনিং এর প্রয়োজন
বাড়ির বাইরে গিয়ে একা থাকতে হলে প্রথম সমস্যা হয় খাওয়াদাওয়া নিয়ে। Hostel, পিজি সর্বত্রই খাওয়ার ব্যবস্থা থাকে কিন্তু রোজের খাবার, জলখাবার যে পছন্দসই হবে, তার কোনও নিশ্চয়তা নেই। কারণ বিভিন্ন রাজ্যের বিভিন্ন ভাষাভাষীর ছেলেমেযেরা একসঙ্গে থাকছে এবং সকলের জন্যই ওই একই খাবার। সুতরাং বেসিক কিছু খাবার বানানো ও নিজের পছন্দের কয়েকটা রেসিপি শিখে রাখাটা একান্ত প্রযোজন।
খাবার বানাতে গেলে বাসন ব্যবহার করতে হবে এবং হোস্টেলে থাকলে নিজের রান্না করা বাসনটা নিজেকেই ধুয়ে নিতে হবে। বাড়িতে থাকলে পরিচারিকা হয়তো এই কাজটা করে দেয়। কিন্তু বাইরে থাকলে নিজেকে বাসন মাজাটা শিখে নিতে হবে।
খাবার তৈরি করতে যে-উপকরণগুলোর প্রযোজন যেমন গ্যাসস্টোভ, হিটার বা ইন্ডাকশন প্লেট এগুলো সম্পর্কেও সামান্য জ্ঞান থাকা দরকার।
ব্যবহারিক ট্রেনিং
ব্যক্তিগত এবং প্রযুক্তিগত ট্রেনিং যে-কোনও অন্য ব্যক্তির সহায়তাতেও নেওয়া যেতে পারে। কিন্তু ব্যবহারিক ট্রেনিং নিজেকেই নিতে হবে। এগুলি জেনে রাখা একান্ত জরুরি—
একা বাড়ির বাইরে থাকতে গেলে প্রথমেই দরকার আত্মবিশ্বাস। যে-কোনও অপ্রিয় পরিস্থিতিতে নিজেকে স্বাভাবিক রেখে সঠিক সমাধান খুঁজতে আত্মবিশ্বাস-ই আপনাকে সাহায্য করতে পারে।




অচেনা ব্যক্তির সঙ্গেও ব্যবহার সবসময় ভালো রাখবেন। আপনার ব্যবহার অনেক সমস্যার হাত থেকে আপনাকে বাঁচাতে সাহায্য করতে পারে।
শারীরিক এবং মানসিক সুস্থতা এই দুয়েরই খেয়াল রাখতে হবে। একাকিত্বে যাতে না ভোগেন তার জন্য নিজের শখ-সাধ বজায় রাখুন। বন্ধু এবং পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন।
আইসিটি ও প্রযুক্তিগত ট্রেনিং প্রয়োজন
ব্যক্তিগত ট্রেনিং-এর সঙ্গে সঙ্গে প্রযুক্তি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকা খুব দরকার। দৈনন্দিন জীবনে হয়তো এটার প্রযোজন না-ও পড়তে পারে কিন্তু এর গুরুত্বপূর্ণ ভূমিকা কেউ অস্বীকার করতে পারবে না।
যাওয়া-আসার জন্য অনলাইন টিকিট বুক করা
ব্যাংক এবং পোস্ট অফিসের সঙ্গে যুক্ত কিছু সাধারণ কাজকর্ম
ইন্টারনেট ডেটা-র সঠিক ব্যবহার
সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ব্যাবহার
নিজের জিনিস ঠিকমতো প্যাকিং করা
এমারজেন্সি ওষুধপত্র সম্পর্কে সঠিক জ্ঞান
খরচা চালাবার জন্য সঞ্চিত অর্থের সঠিক ব্যবহার।



0 coment rios: