Friday, March 3, 2023

পোর্ট্রেট ক্যামেরার ফোন আনলো অপো



 রেনো সিরিজের ফোনে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে ১০০ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে যেকোনো মুহূর্ত নিখুঁতভাবে কামেরাবন্দী করা যাবে। ডিভাইসটিতে আরও আছে অত্যাধুনিক ফাইবারগ্লাস-লেদার স্টিচ ডিজাইন, ৪৮ মাসের জন্য ফ্লুয়েন্সি প্রোটেকশন, সার্টিফায়েড এসজিএস আই কেয়ার ডিসপ্লে এবং ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার (এমএএইচ) ব্যাটারিসহ বেশ কিছু আকর্ষণীয় ফিচার। অপো রেনো সিরিজের নতুন এই স্মার্টফোনের দাম নির্ধারণ করা হয়েছে ৩২,৯৯০ টাকা। 

ইমেজিং, ডিজাইন ও পারফরম্যান্সের নতুন অভিজ্ঞতা নিশ্চিত করতে রেনো এইট টি ফোনে বিভিন্ন আপগ্রেডেশন করা হয়েছে। ১০০ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা ও ৪০এক্স মাইক্রো লেন্স থাকায় ফোনটি ব্যবহারকারীদের ফটোগ্রাফি অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করার পাশাপাশি ভালো মানের প্রোফেশনাল ছবি তুলতে সাহায্য করবে। প্রাণবন্ত সেলফি তোলার জন্য এই ফোনে আছে ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ফোনে আরও আছে বোকেহ ফ্লেয়ার পোর্ট্রেট, সেলফি এইচডিআর ও এআই পোর্ট্রেট রিটাচিংয়ের মতো দারুন সব ইমেজিং ফিচার।

অপো রেনো এইট টি ফোন সানসেট অরেঞ্জ ও স্টারি ব্ল্যাক- এই দু’টি রঙে পাওয়া যাবে। সানসেট অরেঞ্জ রঙের ডিজাইনে রয়েছে ফাইবারগ্লাস-লেদার স্টিচ ডিজাইন। ফোনের চারপাশে প্লাস্টিক এজিং অপসারণের জন্য রেনো এইট টি তৈরি করার সময় অবলম্বন করা হয়েছে নতুন এক কৌশল।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: