Showing posts with label শিক্ষা. Show all posts
Showing posts with label শিক্ষা. Show all posts

Saturday, July 15, 2023

তাড়াইলে ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম ভূইয়া অনু ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী ও গরীব ছাত্রদের মাঝে নগত অর্থ প্রদান। bd protiva24.com

তাড়াইলে ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম ভূইয়া অনু ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী ও গরীব ছাত্রদের মাঝে নগত অর্থ প্রদান। bd protiva24.com

 

Bdprotiva24.com

মুখরামিন খাঁন স্বাধীন তাড়াইল থেকে ফিরে: কিশোরগঞ্জজেলাধীন তাড়াইল উপজেলার আকুবপুর গ্রামে প্রোগ্রেসিভ কিন্ডার গার্ডেনের ৬ জন মেধাবীও গরীব শিক্ষার্থীর মাঝে নগদ চার হাজার করে টাকা অনুদান প্রদান করেন ,ইঞ্জিনিয়ার শফিকুর রহমান ভূইয়া (অনু) ফ্যামিলি ফাউন্ডেশন। 


এ ছাড়া  চয়জন ছাত্র ছাত্রীকে মেধাবৃত্তি, সাধারণ বৃত্তি ও দুজনকে এককালীন বই সাহায্য বৃত্তি দেওয়া হয়েছে।

 আজ শনিবার সকাল ১১ টায় আকুপুর প্রোগ্রোসিভ কিন্ডারগার্ডেনের মাটে ছাত্রীদের হাতে এসব নগত বৃত্তির খাম তুলে দেওয়া হয়। 


এ সময় অনুষ্ঠানে অগ্নি পরিধির মাঝে দাঁড়িয়ে শুনিয়েছেন কিন্নর কণ্ঠ’ ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম ভূইয়া অনু ফমেলি ফাউন্ডেশন  


এর প্রতিষ্ঠাতা বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার আকুবপুর গ্রামের কৃতি সন্তান শফিকুল ইসলাম অনু যিনি বর্তমান  সময়ে নিউজিল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন ।


প্রোগ্রোসিভ কিন্ডার গার্ডেনের পরিচালক শরিফফুল ইসলামের শরিফের সঞ্চালনায়  আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী কর্মকর্তা জনাবঃ শহিদুল্লাহ,উপস্থিত ছিলেন প্রোগ্রোসিভ কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা আবু সিদ্দিক ভূইয়া, তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাহেদ ভূইয়া ,তালজাঙ্গা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান হারুনুর অর রশিদ ভূইয়া ,আবু তাহের ভূইয়া মরাজ ,সাদেকুর রহমান রতন প্রমুখ ।

Friday, March 17, 2023

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন। bdprotiva24.com ।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন। bdprotiva24.com ।

 

Bdprotiva24

মোঃ মজিবর রহমান শেখ,

"স্মার্ট বাংলাদেশর স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন " এই প্রতিপাদ্যকে সামনে রেখে বালিয়াডাঙ্গী উপজেলা বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।  ১৭ মার্চ শুক্রবার সকাল ১০ টায় বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী  পালন করা হয়। 

দিবসটি উদযাপন উপলক্ষে সূর্যাস্তের পর সৌন্দর্য বন্ধন সাজসজ্জা এবং আলোকসজ্জা করা হয়।  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-আধা-সরকারি, স্বায়ত্ব-শাসিত প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসটি।  পরে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চত্বর ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ,আলোচনা সভা ও শিশু শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরে দরিদ্র জনগোষ্ঠী, হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন এবং মসজিদ, মন্দির, গীর্জা সহ সকল উপাসনালয়ে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। বালিয়াডাঙ্গী

উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার এর  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি, বালিয়াডাঙ্গী

উপজেলা চেয়ারম্যান  আলী আসলাম জুয়েল,  এ সময়  ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীর কুমার রায়, বালিয়াডাঙ্গী উপজেলা( ভূমি) কমিশনার , বালিয়াডাঙ্গী থানার ওসি  খায়রুল আনাম,   বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আবু হাসনাত বাবু,  সহ- সভাপতি জুলফিকার আলী,   বীর মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোলেমান আলী, সাংবাদিক সহ

প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা, রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন স্বায়ত্ব-শাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, উপস্থিত ছিলেন।


Thursday, March 16, 2023

কাহালু বিয়াম স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা  অনুষ্ঠিত।bd protiva24.com

কাহালু বিয়াম স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।bd protiva24.com

 



মোরশেদুল ইসলাম রবি বগুড়া: বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিয়াম স্কুল প্রাঙণে কাহালু উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, কাহালু থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোতাহার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জাহিদ হাসান রাসেল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ রাইসুল ইসলাম। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Friday, March 3, 2023

কবিগুরু রবীন্দ্রনাথের কথা মনে করিয়ে দেবে সবাইকে... বসন্ত এসে গেছে

কবিগুরু রবীন্দ্রনাথের কথা মনে করিয়ে দেবে সবাইকে... বসন্ত এসে গেছে

 রিপোর্টার কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায় ..



.... ..।।বসন্ত উৎসবে মেতে উঠেছে বাজার হাটে, রং মুখোশের বাহার।  আর মাত্র মাজে কয়েকটা দিন, তারপরেই স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে ছেলেমেয়েরা সেজে উঠবে বসন্ত উৎসবে রঙিন  রঙে রাঙিয়ে নৃত্যে গানে, আর আবিরের খেলায়, কবিগুরু রবীন্দ্রনাথের কথা মনে করিয়ে দেবে সবাইকে... বসন্ত এসে গেছে ...।  তাই প্রত্যেকটা বাজারে জমে উঠেছে রংয়ের পসরা মুখোশের  বাহার এবং রঙিন আবিরের সৌন্দর্য, জমে উঠেছে কেনাকাটা,   তবে এবারে বিশেষ করে লক্ষ্য করা যায় বাজারের বিভিন্ন প্রান্তে , গেঞ্জির মধ্যে রবীন্দ্রনাথের বিভিন্ন গানের ভাষা, এবং হোলির  বিভিন্ন  চিত্রর সাথে সাথে বেশ কিছু স্মরণীয় লেখা, বিক্রেতারা যেমন বিভিন্ন ধরনের পসরা নিয়ে বসেছেন তেমনি ক্রেতারাও তাদের পছন্দ অনুযায়ী জিনিস কিনছেন, বিক্রেতা জানালেন যেমন যেমন ক্রেতাদের চাহিদা আমাদেরকে সেই রকম জিনিস আনতে, কেউ কেউ তাদের পছন্দমত আমাদেরকে অর্ডার দিয়ে গেছেন, অনেক আগে থেকেই, বিভিন্ন বাজারে বিভিন্ন ক্রেতাদের মতামত, কেউ বলছেন জিনিসের দাম বেশি তো কি হয়েছে দুটো দিন আনন্দ করবো , আবার কেউ কেউ বলেন দিনের পর দিন যে ভাবে জিনিসের দাম বাড়ছে সাধারণ মানুষের ছেলেমেয়েদের কিনে দেওয়ার আয়ত্তের বাইরে তবুও ছেলেমেয়েদের সন্তুষ্ট রাখতে কিছু তো কিনে দিতে হবে।।  আমরা বিভিন্ন বাজারে গিয়ে জানতে পারলাম ক্রেতা ও বিক্রেতাদের কিছু কথা, যারা বসন্ত উৎসবের আগে থেকেই, প্রতি বছর এরকম পশরা নিয়ে বসেন বাজারে বাজারে হাটে হাটে, যেমন হাতিবাগান, গড়িয়াহাট, গড়িয়া, যগুবাবু বাজার, বেহালা ,টালিগঞ্জ, জানবাজার  প্রভৃতি,  কোথাও মুখোশের দাম ২০০ টাকা কোথাও ২৫০ টাকা কোথাও দেড়শ টাকা। তেমনি পিচকারীও বিভিন্ন দামে সাজানো রয়েছে,

Wednesday, January 23, 2019

শিক্ষা ক্ষেত্রে তথ্যযোগাযোগ এর ব্যবহার ও সুফলে তারণ্য

শিক্ষা ক্ষেত্রে তথ্যযোগাযোগ এর ব্যবহার ও সুফলে তারণ্য


এমন একটা সময় ছিল যখন কম্পিউটারের নাম শুনেছি অনেকেই। কিন্তু বর্তমানে স্কুলর  বাচ্চারা কম্পিউটারে গেইম খেলা থেকে শুরু করে দিয়েছে। এক কথায়,  বিজ্ঞান বিপ্লবের সূচনা পর্ব ।     
ছবি প্রতিকী 

কম্পিউটারে নানান ধরনের সফটওয়্যার নির্মাণে, কিন্তু আমাদের দেশ তখন প্রস্তুত ছিল না তাদের জন্য উপযুক্ত ক্ষেত্র তৈরিতে। এ কারণে ঐ সব কম্পিউটার বিশেষজ্ঞকে কাজ করতে হয় সাধারণ কম্পিউটার অপারেটর হিসেবে। যেখানে তাদের কাজ হতো কম্পিউটারে টাইপ করা, কম্পোজ করা, হিসেবনিকেশ রাখা, ছবি সম্পাদনার কাজ করা, বড়জোড় ডেটাবেস ম্যানেজমেন্টের কাজ করা। বস্তুত এই সব কাজের জন্য কম্পিউটারের উপর উচ্চতর ডিগ্রির প্রয়োজন ছিল কি?
না,এখন কম্পিউটার শিক্ষা নিয়ে যারা উচ্চ শিক্ষিত মানুষ তারা অাজ বড় বড় জব করছে। দেশে ও বিদেশে তাদের চাহিদা দিনদিন বেড়ে চলছেই।           

কিন্তু বতর্মান সরকার  ডিজিটাল বাংলাদেশের রুপায়নে নিয়েছে বিশাল পরিকল্পনা।   অাজকাল ফ্রিল্যান্সিং করে তরুণ প্রজন্মের অায় বাড়তে শুরু করে দিয়েছে।     
পরবর্তীতে অর্থাৎ বর্তমান সময়ে আইটির সাথে যুক্ত হয়েছে কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ। আইটির সাথে কমিউনিকেশন যুক্ত হয়ে এমন এক প্রত্যয় গড়ে তুললো যা সকলের সামনে খুলে দিল এক নতুন দিগন্তের। তথ্যের সহজপ্রাপ্যতা, অবাধ প্রবেশাধিকার ইত্যাদি প্রত্যয় নিয়ে গড়ে উঠলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। সাধারণত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তথ্যের আদান-প্রদান বা যোগাযোগ করাকেই বলা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আর এ কাজের জন্য নিত্যনতুন উদ্ভাবন করা হচ্ছে নানান ধরনের প্রযুক্তি পণ্য। এসব তথ্যকে নিয়ে যাচ্ছে মানুষের হাতের নাগালে, ফলে যোগাযোগ হয়ে যাচ্ছে সহজ থেকে সহজতর।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে আমাদের শিক্ষার সাথে সম্পর্কিত করা হচ্ছে তখন আমাদের সামনে এসে দাড়াচ্ছে দুটো গুরুত্বপূর্ণ বিষয়-
(১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষা এবং
(২) শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
অনেকেই এই বিষয় দুটোকে একসাথে গুলিয়ে ফেলেন। কিন্তু বিষয় দুটো সম্পূর্ণ পৃথক। প্রথমটি একটি বিষয় হিসেবে দেখা হচ্ছে, যেমন পদার্থ বিজ্ঞান, সাধারণ গণিত ইত্যাদি। দ্বিতীয়টি পাঠদানের সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা। আমাদের বর্তমান শিক্ষানীতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে শিক্ষা ক্ষেত্রে নিয়ে আসা হয়েছে। এরই ধারাবাহিকতায় সরকার ষষ্ঠ শ্রেণীতে বিষয় হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষা নামে একটি নতুন বিষয় যুক্ত করেছে। একটি হলো ব্যবহারিক ও অপরটি হলো তাত্ত্বিক। যার ফলে তথ্য প্রযুক্তি ব্যবহার করতে স্কুল কলেজ এর শিক্ষক শিক্ষার্থী সহ অনেক অবিভাবক গণ ও অগ্রসর হতে ব্যাস্ত।         



তবে বর্তমানে স্কুল কলেজে পাঠ্য বই আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার ব্যবহারিক শিক্ষার  উপর বিশেষ গুরুত্ব প্রদান