Showing posts with label রাজধানী. Show all posts
Showing posts with label রাজধানী. Show all posts

Monday, July 24, 2023

তাড়াইলে পুত্র সন্তানের মা হলেন অজ্ঞাত মানষিক ভারসাম্যহীন নারী।bd prptiva24.com

তাড়াইলে পুত্র সন্তানের মা হলেন অজ্ঞাত মানষিক ভারসাম্যহীন নারী।bd prptiva24.com

 



তাড়াইল(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের তাড়াইলে অজ্ঞাত মানষিক ভারসাম্যহীন মহিলা একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।ঘটনাটি ঘটেছে উপজেলার রাউতি ইউনিয়নের ভাওয়াল গ্রামে।

জানা গেছে,রবিবার(২৩জুলাই)দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ভাওয়াল গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন টেলিকম ব্যাবসায়ী আনোয়ার হোসেন।বাড়ির পাশেই গর্ভবতী এক নারীর গোঙ্গানীর আওয়াজ পেয়ে থমকে যান।আশেপাশের লোকজনকে ডেকে ওই নারীকে নিজ বাড়িতে নিয়ে আসেন।তখন প্রসব যন্ত্রণায় কাতর ওই নারী। উপায়ন্তর না দেখে পার্শ্ববর্তী পুরুড়া বাজার থেকে গ্রাম্য চিকিৎসক নিয়ে আসেন আনোয়ার হোসেন।নরমাল ডেলিভারির মাধ্যমে রাত ১টা বেজে ৪৫ মিনিটের দিকে ওই নারী একটি পুত্র সন্তানের জন্ম দেন।

আনোয়ার হোসেন জানান,পুরুড়া বাজারের নিজ ব্যাবসা প্রতিষ্ঠান থেকে রাতে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে।বর্তমানে মা ও ছেলে সৃুস্থ্য আছে এবং নিজের বাড়িতেই রেখে সেবা দিয়ে যাচ্ছেন।তিনি আরও জানান,ওই নারী নিজের নাম ও ঠিকানা বলতে পারছেনা।এলাকায় কখনও ওই নারীকে কেউ দেখেনি।আবোল তাবোল ও অসংলগ্ন কথাবার্তা বলছে।তবে আচরণ মারমুখী নয়।তিনি বলেন,আমার বাড়িতে বেশিদিন রাখতে অসুবিধা হবে বিধায় এলাকার ইউপি সদস্যকে অবহিত করেছি।

রাউতি ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক জানান,আমি সোমবার (২৪জুলাই) বিকালে ঘটনাটি জানতে পেরেছি। আমি সন্ধ্যায় ওই নারীকে দেখতে যাবো।

এ ব্যাপারে সোমবার(২৪জুলাই) বিকাল ৫টার দিকে মুঠোফোনে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন জানান,ঘটনাটি আমার জানা নাই।বিষয়টি আমাকে কেউ অবহিত করেনি।আপনার নিকট থেকেই প্রথম শুনলাম।আমি খোঁজ নিয়ে ব্যাবস্থা নিচ্ছি।

Tuesday, July 18, 2023

তাড়াইলে হুসাইন মুহাম্মাদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত।bd protiva24.com

তাড়াইলে হুসাইন মুহাম্মাদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত।bd protiva24.com

 

Bd protiva24

দেলোয়ার হোসেন রিপন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:


জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসাইন মুহাম্মাদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা জাতীয় পার্টি।



শুক্রবার (১৪ জুলাই) বিকেল ৪ টায় 

তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদের সামনে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে  এরশাদের স্মরণসভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। তাড়াইল-সাচাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদ এর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা। অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক রতন, দামিহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল হক আজহার, দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দীন ভুঁইয়া আসাদ, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ছাইদুর রহমান মুন্সি, 

উপজেলা জাতীয় পার্টি নেতা ফরিদুজ্জামান বাদল, উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি শাহ আলম সিদ্দীকি, বর্তমান সভাপতি আশরাফুল আলম রুবেল, উপজেলা জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক আর এস রায়হান উদ্দিন সহ জাতীয় পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দ। 


জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন হুসাইন মুহম্মদ এরশাদের 

জীবনী পর্যালোচনা করতে গিয়ে বলেন, হুসাইন মুহাম্মাদ এরশাদ ১৯৩০ সালের ২০ মার্চ বর্তমান কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় তার নানার বাড়িতে জন্ম নেন। তার পৈত্রিক নিবাস অবিভক্ত ভারতের কুচবিহার জেলার দিনহাটা মহকুমা শহরে। তার বাবার নাম মৌলভী মকবুল হোসেন। তিনি ছিলেন একজন খ্যাতনামা আইনজীবী। পরে তার পরিবার কুচবিহার থেকে রংপুরে চলে আসে। রংপুরেই প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করে ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে ১৯৫২ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন হুসাইন মুহাম্মাদ এরশাদ। ১৯৬৯ সালে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পেয়ে ১৯৭১-৭২ সালে সপ্তম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে অধিনায়কের দায়িত্ব পালন করেন হুসাইন মুহাম্মাদ এরশাদ। মুক্তিযুদ্ধের পর পাকিস্তান থেকে প্রত্যাবর্তন করে ১৯৭৫ সালের ফেব্রুয়ারিতে ব্রিগেডিয়ার পদে পদোন্নতি লাভ করেন তিনি। ওই বছরের আগস্টে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে তাকে সেনাবাহিনীর উপপ্রধান হিসাবে নিয়োগ দেওয়া হয়। ১৯৭৮ সালের ডিসেম্বরে হুসাইন মুহাম্মাদ এরশাদ সেনাবাহিনীর প্রধান হন। ১৯৭৯ সালে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি লাভ করেন তিনি।

তিনি বলেন, ১৯৮২ সালের ২৪ মার্চ রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেন হুসাইন মুহাম্মাদ এরশাদ। দীর্ঘ ৯ বছর দেশ পরিচালনা শেষে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পদত্যাগ করেন। এরপর ১৯৯১ সালে গ্রেপ্তার হন এরশাদ। কারাগারে থেকেই জাতীয় নির্বাচনে অংশ নিয়ে রংপুরের ৫টি আসন থেকে বিজয়ী হন।


১৯৯৭ সালের ৯ জানুয়ারি জামিনে মুক্ত হন এরশাদ। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তার দল জাতীয় পার্টি ১৪টি আসনে জয়ী হয়। ২০০৬ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সঙ্গে মহাজোট গঠন করেন তিনি। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে তার দল ২৭টি আসনে জয়ী হয়। এরপর দশম ও চলতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি আরো বলেন, চলতি একাদশ জাতীয় সংসদে বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালনের মধ্যেই অসুস্থ হন হুসেইন মুহম্মদ এরশাদ। সিএমএইচে চিকিৎসার জন্য ভর্তি হন এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলোচিত এ রাজনৈতিক ব্যক্তিত্ব।


বার্তা প্রেরক 

দেলোয়ার হোসেন রিপন 

উপজেলা প্রতিনিধি 

তাড়াইল, কিশোরগঞ্জ। 

তারিখ:১৪-০৭-২০২৩ খ্রি.

Monday, July 3, 2023

বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক সাজু'র ইন্তেকাল। bd protiva24.com

বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক সাজু'র ইন্তেকাল। bd protiva24.com

 

@ বাংলাদেশ প্রতিভা২৪

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বীর মুক্তিযোদ্ধা কমরেড হামিদুল হক সাজু (৭৫) মৃৃৃত্যু বরন করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। 


রবিবার (২জুলাই) রাত ৯টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা কমরেড হামিদুল হক সাজু মৃত্যুবরণ করেন বলে জানিয়েছে তার পরিবার। 

সোমবার (৩জুলাই) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় সম্মান ও গার্ড অব অর্নার দিয়ে বিকেল ৫টা ৪৫ মিনিটে সাচাইল কাছেমুল উলুম মাদরাসা মাঠে জানাযার নামাজ শেষে স্হানীয় কবর স্থানে তাকে দাফন করা হয়।


মরহুমের নামাজে জানাজায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা 

মরহুমের আত্মীয়-স্বজন এবং সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেন। উপস্থিত সকলেই মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। 


বার্তা প্রেরক 

দেলোয়ার হোসেন রিপন 

Sunday, June 4, 2023

তাড়াইলে মটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১ bd_protiva24.com

তাড়াইলে মটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১ bd_protiva24.com

 

© বাংলাদেশ প্রতিভা২৪

 দেলোয়ার হোসেন রিপন,(কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের তাড়াইলে মটরসাইকেল দূর্ঘটনায় নকিবুল হাসান খান (১৬) নামে একজন নিহত হয়েছেন।কোরআনে হাফেজ নকিবুল হাসান উপজেলার পূর্ব জাওয়ার গ্রামের আনোয়ার খানের ছেলে।ঘটনাটি ঘটেছে উপজেলার তাড়াইল-কিশোরগঞ্জ সড়কের ঘোষপাড়া মোড় এলাকায়।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে,রবিবার(৪জুন) দুপুর ২টার দিকে কতিপয় ব্যাক্তি মৃত অবস্তায় অজ্ঞাতনামা এক ব্যক্তি হাসপাতালে নিয়ে আসে।মাথায় বড় ধরনের আঘাতে প্রচুর রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই ওই ব্যাক্তি মারা যায়।


প্রত্যক্ষদর্শী কযেকজন জানান,দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ঘোষপাড়া মোড়ে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে সড়কে ছিটকে পড়েন।আশেপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


খবর পেয়ে তাড়াইল থানার এসআই সোলাইমানের নেতৃত্বে ঘটনাস্থল থেকে নিহতের ব্যাবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ট্রেস করে প্রযুক্তির মাধ্যমে মালিক সনাক্ত করে মৃত ব্যাক্তির পরিচয় উদ্ধার করেন।


শেষ খবর পাওয়া পর্যন্ত নকিবুল হাসান খান এর পারিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



Saturday, March 25, 2023

উওরা ইউনিভার্সিটি ( FDT) বিষয় ভিওিক এক্সিবিশন-২০২৩। bd protiva24.com

উওরা ইউনিভার্সিটি ( FDT) বিষয় ভিওিক এক্সিবিশন-২০২৩। bd protiva24.com

 

©বাংলাদেশ প্রতিভা২৪

মোঃ আতিক হাসান(সংবাদ দাতা):

ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগে হয়েছে- FRVM (এফআর,ভিএম) বিষয়ের উপরে- "Windo Display" এক্সিবিশন। 


 (এফআর,ভিএম) বিষয় শিক্ষকের নাম- মো: কিবরিয়া শামিম ( লেকচারাল - এফডিটি) উওরা ইউনিভার্সিটি। 

এক্সিবিশনে উপস্থিত ছিলেন-অধ্যাপক মোঃ ফারুক মাসুদ 

 চেয়ারম্যান -উত্তরা ইউনিভার্সিটি  ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগ। 

সময় যত পরিবর্তন হয়েছে তার সাথে সাথে পোশাকেও এসে নতুন নতুন পরিবর্তন। এই সময় মুখি পরিবর্তনে - উওরা ইউনিভার্সিটি ফ্যাশন ডিজাইন  এন্ড টেকনোলজি বিভাগ দিচ্ছেন বিশ্ব মানের শিক্ষা ব্যবস্থা,যা শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যৎ  গড়াতে ব্যাপক ভূমিকা পালন করছে।

উওরা ইউনিভার্সিটি ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের এক্সিবিশনে অংশগ্রহণ করেন অসংখ্যা মেধাবী শিক্ষার্থীরা। 

এদের মধ্যে ( গেমিং কার্ড বা তাঁশ )  নিয়ে  'Windo Display' তৈরী করে তাক লাগিয়ে দেয়, নজর কাড়ে সবার এবং এই দলটি "প্রথম স্হান'"অর্জন করেন ও যথাযথ পরিক্ষায় উত্তীর্ণ হয়। 

 গ্রুপ সদস্য:

১/মো: শিমুল সিকদার,২/ সাদিয়া আক্তার,৩/রাজিব পাঠান -( ২৬ তম ব্যাচ), ৪/ মনিষা রহমান,(২২-তম ব্যাচ) ৫/ সৈকত রহমান, ৬/ সোহেল রানা-(২০ তম ব্যাচ)। 

শিক্ষার্থীরা সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের  পবিএ মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে এবং সকলের কাছে দোয়া চেয়েছেন।

মেহেরপুরে নানা আয়োজনে গণহত্যা দিবস পালিত হয়েছে। bd protiva24.com

মেহেরপুরে নানা আয়োজনে গণহত্যা দিবস পালিত হয়েছে। bd protiva24.com

 মেহেরপুরে নানা আয়োজনে গণহত্যা দিবস পালিত 




হিরক খান, মেহেরপুর প্রতিনিধি 


দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 


শনিবার (২৫ মার্চ) দুপুরের দিকে জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল সামাদ বাবলু বিশ্বাস, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমূখ বক্তব্য রাখেন।


পরে জেলা শিল্পকলা একাডেমী শিল্পী বৃন্দ সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন।

Saturday, March 18, 2023

ভালুকায় জনপ্রিয়তার শীর্ষে ডাঃ কে.বি.এম হাদিউজ্জামান সেলিম।  bd prottiva24.com

ভালুকায় জনপ্রিয়তার শীর্ষে ডাঃ কে.বি.এম হাদিউজ্জামান সেলিম। bd prottiva24.com

 

বিশেষ প্রতিবেদক:

©bdprotiva24.com



ভালুকায় আওয়ামী রাজনীতির ‘প্রবাদপুরুষ’ খ্যাত বীর মুক্তিযোদ্ধা কে বি এম আসমত আলীর ছেলে ডাঃ কে.বি.এম হাদিউজ্জামান সেলিম তাঁর বাবার দেখানো পথে চলতে চান। তিনি ময়মনসিংহ-১১ ভালুকা আসনেআ‘লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী। আওয়ামীলীগ বিরোধী দলে থাকাকালীন সময়ে তাদের পরিবারটিই সর্বোচ্চ ত্যাগ ও নির্যাতনের শিকার হয়েছিলেন। তিনি বর্তমানে এ আসনটিতে শক্তিশালী একজন প্রার্থী।


তাঁর বাবা আসমত আলী জাতির জনক শেখ মুজিবুর রহমানের অত্যান্ত স্নেহধন্য ও আদরের ছিলেন। কে.বি.এম. (খাঁন বাহাদুর মোহাম্মদ) উপাধিটা বঙ্গবন্ধু নিজেই দিয়েছিলেন। তারপর থেকেই তিনি এ এলাকায় কে.বি.এম. আসমত আলী নামে পরিচিতি পায়। দুই দশকের বেশি সময় ধরে ভালুকা সংসদীয় আসনটি আওয়ামী লীগের দখলে। এ সময় একাধিকবার প্রার্থী বদল করেও বিএনপি আসনটি দখল করতে পারেনি। একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে ভালুকা নির্বাচনী এলাকাটি ময়মনসিংহের ১১ নম্বর আসন।


বর্তমানে ভালুকা আওয়ামীলীগের ঘাঁটি হিসেবে পরিচিত। দেশ স্বাধীন হওয়ার পর মোট দশটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে পাঁচবার। দুইবার বিএনপি, দুইবার মুসলিম লীগ ও একবার জাতীয় পার্টি নেতৃত্ব দিয়েছে এখানে।ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে এসে বলিষ্ঠ নেতৃত্বগুণের ফলে এই এলাকায় আ‘লীগের রাজনীতির প্রবাদ পুরুষ খেতাবটিও ডাঃ হাদিউজ্জামান সেলিমের পিতার ।


প্রয়াত এই নেতা জনসংশ্লিষ্ট রাজনৈতিক কর্মতৎপরতার কারণে তিনি এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে কিংবদন্তী। বাবার মৃত্যুর পর উনার দেখানো পথ ধরে মানুষের সেবা করতে ভালুকা আসন থেকে এমপি পদপ্রার্থী হয়েছেন দেশবরেণ্য কিডনীরোগ বিশেষজ্ঞ ডাঃ কেবিএম হাদিউজ্জামান সেলিম। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক । স্কুল জীবন থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন।


ডাঃ কেবিএম হাদিউজ্জামান সেলিমের সাথে কথা হলে তিনি বলেন, ‘বাবার রাজনীতির ধারায় আমি ১৯৭৮ সালে স্কুল জীবনেই ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হই। ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলাম। ছাত্রলীগ মনোনীত প্রার্থী হিসেবে (ম.চি.ম.হা) ছাত্র সংসদে জি. এস পদে নির্বাচন করেছি। আমি ভালুকায় ২ যুগের অধিক সময় ধরে প্রতি শুক্রবার চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। ব্যক্তিগত উদ্যোগে শতশত বিশেষজ্ঞ চিকিৎসক-সেবিকা-প্যাথলজিস্টদের সমন্বয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ৪০–৫০ হাজার মানুষকে বিনামূল্যে বিভিন্ন পরীক্ষা- নিরীক্ষাসহ চিকিৎসা সেবা দিয়েছি যা ভবিষ্যতেও চলমান থাকবে। ভালুকায় চিকিৎসা সেবা দেওয়ার কারণে ভালুকার প্রায় প্রতিটি পরিবারের সাথে আমার প্রাণের সখ্যতা গড়ে উঠেছে’।


ডাঃ কেবিএম সেলিম আরও বলেন,‘আমার বাবা কেবিএম আছমত আলী ১৯৪৮ সালে ছাত্রলীগের প্রতিষ্ঠা, ১৯৫২ সালে ভাষা আন্দোলন,১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচন, ১৯৬৬ সালে ৬ দফা, ১৯৬৯ সালে গণঅভ্যুথান, ১৯৭০ সালে নির্বাচন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ সহ সকল আন্দোলনে ভালুকা থানা ও ময়মনসিংহ জেলায় আ’লীগের নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধুর অত্যন্ত আদরের স্নেহধন্য ব্যক্তি হয়ে উঠেন। তিনি ১৯৫৫ সালে ভালুকা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং ১৯৬৫ সালে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। ১৯৭১ সালের ১০ ই মার্চ ভালুকা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে থেকে ভালুকায় এক বিশাল জনসভারমঞ্চে বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা সর্বপ্রথম উত্তোলন করেন আমার বাবা কেবিএম আছমত আলী । ১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপরিবারে ঘাতকদের হাতে শহীদ হয়েছেন এই খবর শুনে বাবা নির্বাক হয়ে যান। আমার বাবা বঙ্গবন্ধুর স্নেহধন্য ব্যক্তি হওয়ায় তাকে গ্রেফতার করা হয় সাথে আমার বড় চাচা আহাম্মদ আলী সরকারকে গ্রেফতার করা হলো। ভালুকায় টর্চারসেল বানিয়ে উনাদেরএকটানা ১১ দিন পর্যন্ত নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয়। সে সময় বাবা জেলে থাকা অবস্থায় আমার দাদী প্রচন্ডভাবে ভেঙ্গে পড়েন এবং মৃত্যুবরণ করেন । আমার বাবা ১৯৪৮ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত আ‘ লীগের দীর্ঘ কঠিন দুঃসময়কালে সকল ঝুঁকি নিজের মাথায় নিয়ে বিভিন্ন সময়ে ভালুকা থানা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালে বার বার জেল-জুলুম ও সীমাহীন নির্যাতনের শিকার হন। আমার বাবার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং আমার ব্যক্তিগত সুশৃঙ্খল রাজনৈতিক ধারাবাহিকতা ও মানব সেবার বৈশিষ্ট্যের কারণে ভালুকার লাখ লাখ জনতার যে আস্থা ও বিশ্বাসের সৃষ্টি হয়েছে তা সব সময় দৃশ্যমান। আমি দীর্ঘদিন যাবত ভালুকার প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগ, সভা-সমাবেশ, উঠান বৈঠক সহ বিশাল বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সকল উন্নয়ন কার্যক্রম ও নৌকার পক্ষে প্রচার- প্রচারণা চালিয়ে লৌহকঠিন জনমত সৃষ্টি করার লক্ষ্যে কঠোর পরিশ্রম করে যাচ্ছি।


ভালুকার লাখ লাখ জনতার প্রানের দাবী ও আস্থা দীর্ঘ দিনের পরীক্ষিত রাজনীতির পথ পরিক্রমায় পারিবারিক ঐতিহ্যগত ত্যাগ-তিতীক্ষা, শিক্ষাগত যোগ্যতা, পরিচ্ছন্ন বৈশিষ্ট্যের গুণাবলী ও সততায় জনপ্রিয়তার শীর্ষমাত্রায় থাকা এ মানব সেবককে ভালুকার অভিভাবক হিসেবে চায় ভালুকাবাসী।

Friday, March 17, 2023

টুঙ্গিপাড়ায় জাতির পিতার  সমাধি পায়ে হেঁটে তৃতীয় বারের মত ভ্রমন করলেন বিপুল দাস পলাশ। Bd protiva24.com

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি পায়ে হেঁটে তৃতীয় বারের মত ভ্রমন করলেন বিপুল দাস পলাশ। Bd protiva24.com

 

Bdprotiva24.com

বিশ্বজিৎ চন্দ্র সরকার- জেলা প্রতিনিধি গোপালগঞ্জ  ।


গাজিপুর কেন্দ্রীয় শহীদমিনার  থেকে ১৩ ই মার্চ রোজ সোমবার  সময়  সকাল ১০.০১ মিনিটে রওনা করে ১৭ ই মার্চ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ন্যাশনাল প্রেস সোসাইটি ( এনপিএস) গোপালগঞ্জ জেলা কমিটি সম্মানিত সাধারণত সম্পাদক বিশ্বজিৎ চন্দ্র সরকার ও জেলাকমিটির সদস্যবৃন্দ এবং  টুঙ্গিপাড়া উপজেলা কমিটির অহিদুজ্জামান শেখ ও অনান্য সদস্যবৃন্দুর সাথে টুঙ্গিপাড়া উপজেলা অফিসে  এসে পৌছান এবং সৌজন্য সাহ্মাতকরেন  দুপুর ১২.০৯ মিনিটে, তাকে ন্যাশনাল প্রেস সোসাইটি এনপিএস এর পহ্ম থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।এবং  সেখান থেকে সকলে একসাথে বিপুল দাস পলাশ কে সাথে নিয়ে জাতির পিতার সমাধিতে অবস্থান করেন ১.৩০ মিনিটে .  এবং বিপুল দাস পলাশ জাতীর পিতার সমাধিতে জাতীয় পতাকা উপহার দেন। জনাব বিপুল দাস পলাশ ন্যাশনাল প্রেস সোসাইটি এনপিএস এর সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে তিনি তার বক্তব্যে আরও বলেন যে,আমি তৃতীয় বারেরমত জাতির পিতার সমাধিতে পায়ে হেটে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।ন্যাশনাল প্রেস সোসাইটি এনপিএস গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলার পহ্ম থেকে সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চন্দ্র সরকার ও অহিদুজ্জামান শেখ বিপুল দাস পলাশের জাতির পিতার প্রতি গভীর ত্যাগ ও বিনম্র শ্রদ্ধা নিবেদনের জন্য সাধুবাদ জানান।এবং তার সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।জনাব বিশ্বজিৎ চন্দ্র সরকার বলেন বিপুল দাস পলাশের এ ত্যাগ ও ইতিহাস জাতির পিতার প্রতি সত্যিই বিরল।

অহিদুজ্জামান শেখ তিনিও বিপুল দাস পলাশের এ ত্যাগ সীমাহীন বলে মত প্রকাশ করেন।

Thursday, March 16, 2023

ক্যারিয়ার। ঝোটন কুমার শীল।bdprotiva24.com

ক্যারিয়ার। ঝোটন কুমার শীল।bdprotiva24.com

 



ক্যারিয়ার


ঝোটন কুমার শীল


পড়ার টেবিলে বসলে এখন, 

নিজেকে লাগে খুবই বিরক্ত। 

যখন মনে পড়ে সহপাঠীরা আজ,

অনেকেই দেশে-বিদেশে প্রতিষ্ঠিত। 

আমি এখনো খাতা কলম বই  নিয়ে ব্যস্ত,

কখন যে হব আমি একটি সুকর্মে ন্যস্ত।

সেই চিন্তায় নিজেকে রাখি দিবা-রাত্রি মগ্ন,

অতিবাহিত করিনা এখন বন্ধুদের সহিত লগ্ন।

শাকিব খানের গোপন বৈঠক। bdprptiva24.com

শাকিব খানের গোপন বৈঠক। bdprptiva24.com



 ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ এনেছেন প্রযোজক রহমত উল্লাহ। যা লিখিত আকারে গতকাল বুধবার প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতিতে জমা দেন এই প্রযোজক। অভিযোগের একদিন না পেরুতেই গোপনে ঘটনার মিমাংসার জন্য বসেছেন শাকিব খান ও প্রযোজক রহমত উল্লাহ।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু।

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় দুজনের মধ্যে বিরোধ মিমাংসা করার চেষ্টা করেন পরিচালক খোরশেদ আলম খসরু। তবে এর ফলাফল শূন্য বের হয়।

কাহালু বিয়াম স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা  অনুষ্ঠিত।bd protiva24.com

কাহালু বিয়াম স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।bd protiva24.com

 



মোরশেদুল ইসলাম রবি বগুড়া: বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিয়াম স্কুল প্রাঙণে কাহালু উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, কাহালু থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোতাহার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জাহিদ হাসান রাসেল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ রাইসুল ইসলাম। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কবিতা-বিজয়ের গান।bdprotiva24.com

কবিতা-বিজয়ের গান।bdprotiva24.com

 বিজয়ের গান

লেখা: দেওয়ান মেহেদী হাসান ফালু 



এই বাংলাকে নিয়ে

মোরা সর্বদা করি গর্ব

এই বাংলার জন্য

কতজনে দিয়েছে রক্ত

কতজনের হয়েছে মৃত্যু 

যার বিনিময়ে পেলাম স্বাধীনতা।

বিজয়ের দিনে তোমাদের স্বরনে

গান গেয়ে যাবো আজীবন।

হানাদার বাহিনীর নির্যাতনে

দাঁড়িয়ে ছিলে রুখে

বিনিময়ে গুলি লেগেছে

হাজারো নারীর বুকে

বিজয়ের দিনে তোমাদের স্বরনে

গান গেয়ে যাবো আজীবন।

Friday, March 3, 2023

ব্যাপক মহড়ার প্রস্তুতি আ.লীগের

ব্যাপক মহড়ার প্রস্তুতি আ.লীগের

 


রাজধানীতে শান্তি সমাবেশে ব্যাপক মহড়া দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। একই সঙ্গে দেশের অন্য মহানগরেও এই কর্মসূচি পালন করবে দলটি। সেখানে নগর ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। মহানগরের থানায় থানায় পদযাত্রা কর্মসূচির নামে বিএনপি বিশৃঙ্খলা তৈরি করতে পারে—দাবি করে তা মোকাবিলায় এ কর্মসূচি পালন করা হবে বলে দলের শীর্ষ নেতারা জানিয়েছেন।

রাজধানী ঢাকায় বসবাস অযোগ্য কেন?

রাজধানী ঢাকায় বসবাস অযোগ্য কেন?

 

বিগত  বছরের মতো এ বছরও যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ)’ ‘বৈশ্বিক বসবাসযোগ্যতা’ শীর্ষক জরিপ প্রকাশ করেছে। যথারীতি এ তালিকায় ঢাকার স্থান শেষতম থেকে একধাপ ওপরে অর্থাৎ ১৩৯তম (১৪০টি শহরের মধ্যে)। ২০১৭ ও ২০১৬ সালেও এ সংস্থার জরিপে বসবাসের সবচেয়ে অনুপযোগী তৃতীয় শহর হিসেবে বিবেচিত হয়েছিল ঢাকা। এ সংস্থার জরিপে বসবাসযোগ্যতার নিরিখে গত সাত বছরে ঢাকা শহরের কোনো উন্নতি হয়নি। ২০১২ সাল থেকে চলতি বছর পর্যন্ত প্রতিবারই বসবাসের অযোগ্য ১০ শহরের তালিকায় শেষের দিকে ছিল ঢাকা। এ বছর সবচেয়ে যোগ্য শহর বিবেচিত হয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। আর সবচেয়ে অযোগ্য শহর হিসেবে বিবেচিত হয়েছে সিরিয়ার রাজধানী দামেস্ক। প্রায় পাঁচ বছরেরও বেশি সময় ধরে যুদ্ধবিধ্বস্তে জর্জরিত দামেস্ক শহর বসবাসের অযোগ্য হবে এটাই স্বাভাবিক! কিন্তু তাই বলে এর পরের স্থান হবে রাজধানী ঢাকার! হ্যাঁ, ঢাকায় নগরবাসী নীরব জীবনযুদ্ধ করে টিকে আছে! কোনো রকম জরিপ ছাড়াই রাজধানীবাসী প্রতিদিন হাড়ে হাড়ে এই সত্য উপলব্ধি করছে! এক কথায়, ঢাকা শহর নগরবাসীর জন্য মন্দের ভালো! জরিপে বসবাসযোগ্যতা নির্ধারণে সুপরিসর আঙ্গিকে পাঁচটি মানদ- বিবেচনায় নেওয়া হয়েছে। এগুলো হচ্ছে স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো। প্রতিটি বিভাগেই তিন থেকে নয়টি করে মোট ৩০টি সূচকের ভিত্তিতে শহরের অবস্থান নির্ধারণ করা হয়েছে। প্রশ্ন জাগে, এ ঢাকা কেমন ঢাকা! দীর্ঘ সময় ধরে নানা সংকট-সমস্যা আর আধুনিক সুযোগ-সুবিধাহীন অবস্থায় থাকতে থাকতে মনে হতে পারে, এটাই মনে হয় বাসযোগ্য ঢাকা! এ কথা অবলীয়ায় বলা যায়, অপরিকল্পিত নগরায়ণ ও জনবহুলতার কারণে ঢাকায় যেকোনো দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ হবে অবর্ণনীয়। 

তথ্য সূত্রে, ঢাকা বিশ্বের দ্বিতীয় ভূমিকম্পের ঝুঁকিতে থাকা নগরও বটে! ঢাকা শহরের মানুষকে প্রতিদিন নানা সমস্যার মধ্যে জীবনযাপন করতে হচ্ছে। বাতাসে সিসা, খাদ্যে ভেজাল, গ্যাস-পানির সমস্যা বহু দিন ধরে চলে আসছে এ শহরে। আর অর্থের বিনিময়েও যে বিশুদ্ধ পানি পাওয়া যাবে, তারও কোনো নিশ্চয়তা নেই। গণপরিবহন বলতে যা বোঝায় তা কি ঢাকায় আছে! উচ্চ খরচে চিকিৎসাসেবা পামওয়া গেলেও তার মান নিয়ে রয়েছে প্রশ্ন। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতায় পড়তে হয় নগরবাসীকে। লাখ-লাখ টাকা খরচ করে শহরের রাস্তার ফুটপাতের ড্রেনগুলো প্রতি বছর নতুন করে তৈরি ও খনন করা হচ্ছে। কিন্তু যথাযথ পরিকল্পনা ও নগরবাসীর সচেতনতার অভাবে তা আবার অকেজো হয়ে পড়ছে।